আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১১৭তম সংখ্যা | বিভাগ:

আখিরী রসূল, হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক বিলাদত দিবসই তথা ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই প্রকৃত পক্ষে ঈদুল আ’যম বা মহান ঈদ। কাজেই এ মহান দিনের ফাযায়িল-ফযীলত ততটুকুই যতটুকু মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত রয়েছে হুযূর পাক ছল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম-এর।

ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলাদে রসূল, হাবীবূল্লাহ, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাতের মাহফিলে প্রধান অতিথির বয়ানে একথা বলেন।  মূলতঃ আল্লাহ্ পাক-এর হাবীবের ছানা-ছিফতের মাধ্যমেই আল্লাহ্ পাক-এর ছানা-ছিফত করা এবং আল্লাহ্ পাক-এর হাবীবের মুহব্বতের হক্ব আদায়ের মাধ্যম দিয়েই আল্লাহ পাক-এর মুহব্বতের হক্ব আদায় করা সম্ভব বলে তিনি বয়ানে উল্লেখ করেন।  আল্লাহ্ পাক এবং তাঁর হাবীব, আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এ  আদেশ, নিষেধের প্রতি চূ-চেরাকারীদের সম্পর্কে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, যারা তাঁদের  আদেশ-নিষেধ এবং ফায়সালার উপর চূ-চেরা করে,  বিরোধিতা করে, নাফরমানী করে তারা প্রকাশ্য গোমরাহে গোমরাহ। তাঁদের ফায়সালার উপর কোন মু’মিন মুসলমান নর-নারীর মত পেশ করা, সন্দেহ পোষণ করা, সন্দেহের মধ্যে সংশিষ্ট থাকা স্পষ্ট গোমরাহী, কাট্টা কুফরী এবং চূড়ান্ত স্তরের জাহান্নামী হওয়ার কারণ। প্রত্যেককে বিনা চূ-চেরায় আল্লাহ্ পাক-এবং তাঁর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ফায়সালা এবং আদেশ-নিষেধ মেনে নেয়ার প্রতি গুরুত্বারোপ করে তিনি নছীহত পেশ করেন।  তিনি বলেন, ঈদুল আযহা খুশির দিন, তার চেয়ে বেশী খুশির দিন সাইয়্যিদুল আইয়্যাম জুমুয়ার দিন। আর তার চেয়েও অধিক বেশি খুশির দিন আখিরী নবী, হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমনের দিন তথা ১২ই রবিউল আউয়াল সোমবার দিন।  উল্লেখ্য, ঈদে আকবর ও ঈদে আ’যম পবিত্র ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  ১৪২৪ হিজরী উপলক্ষে আঞ্জমুানে আল বাইয়্যিনাত-এর ইন্তেজামে রাজারবাগ দরবার শরীফে (সুন্নতি জামে মসজিদে) পাঁচদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহ্ফিল-এর ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর শাখা থেকেও অনুরূপ কর্মসূচী গ্রহণের খবর পাওয়া যায়।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ