আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ৯৮তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ রহমত, বরকত, ছাক্বীনার মজলিশ। এ মজলিশে যা আলোচনা করা হয়ে থাকে তা হাক্বীক্বীভাবে অনুধাবন করে বিশুদ্ধ আকাঈদ ও আমলের উপর দৃঢ় থাকা বাঞ্ছনীয়।

ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুযযামান, গাউসুল আযম, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি আনজুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনায় এ কথা বলেন।

তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রহমত রয়েছে মুহসিন বা আল্লাহওয়ালাগণ উনাদের নিকটে। মুহসিন বা আল্লাহওয়ালা তথা উলামায়ে হক্বের ছানা-ছিফত করলে মহান আল্লাহ পাক উনার রহমত নাযিল হয়ে থাকে। আর “গায়রে মুহসিন” তথা উলামায়ে “সূ”দের প্রশংসা করলে মহান আল্লাহ পাক উনার আরশ কেঁপে উঠে। এদের দোষত্রুটি বর্ণনা করা ষাট বৎসর নফল ইবাদত হতে উত্তম।

তিনি বলেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে মা’ছূম। উনার নুবুওওয়াত পূর্ব ও পরবর্তী জীবন মুবারক সর্বপ্রকার গুণাহমুক্ত ও পবিত্র। কেউ যদি একথা বলে যে, তিনি নুবুওওয়াত পূর্ব জীবনে পথহারা ছিলেন, তাহলে সে কাট্টা কাফির হয়ে চির জাহান্নামী হবে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর, রোববার, পুরনো ঢাকার ঘি পট্টি, পাটুয়াটুলীতে পাটুয়াটুলী শাখা আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে, সুলতানুল হিন্দু, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি উনার ঈসালে ছওয়াব উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকার উত্তর মাদারটেক আনজুমান-এর রঈসুল মজলিশ জনাব মুহম্মদ রশীদুল্লাহ ছূফী ছাহেবের ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক: গত ১০ সেপ্টেম্বর, সোমবার, উত্তর মাদারটেক শাখা আনজুমানে আল বাইয়্যিনাত-এর রঈসুল মজলিস জনাব মুহম্মদ রশিদুল্লাহ ভূইয়া ছাহেব ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আনজুমানে আল বাইয়্যিনাত-এর কাজের সাথে গভীরভাবে সম্পৃক্ত ও নিবেদিত প্রাণ ছিলেন।

হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম উনার জানাযা নামায পড়ান এবং উনার জন্য দোয়া করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ