আলোচনায় বা লেখনীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ

সংখ্যা: ৩০৩তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিকির মুবারক, শান-মান মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছেন। যা কল্পনাতীত। যার মধ্যে বিশেষ একটি বিষয় হচ্ছে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে সরাসরি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক ধরে সরাসরি সম্বোধন মুবারক করেন নি। সুবহানাল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মাত্র ৫ স্থানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সরাসরি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক উল্লেখ করেছেন। আর সেটাও শুধুমাত্র উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালাত মুবারক উনার বর্ণনা মুবারক এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচয় মুবারক দেয়ার জন্য। সুবহানাল্লাহ! তার মধ্যে ৪ স্থানে ‘সাইয়্যিদুনা মাওলানা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক উল্লেখ করেছেন। যেমন :

(১) সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে

(২) সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ উনার ৪০ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে

(৩) সম্মানিত ও পবিত্র সূরা ফাতহ্ শরীফ  উনার ২৯ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে এবং

(৪) সম্মানিত ও পবিত্র সূরা ঈমান শরীফ উনার ২ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে।

(৫) আর ১ স্থানে অর্থাৎ সম্মানিত ও পবিত্র সূরা ছফ শরীফ উনার ৬ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ‘সাইয়্যিদুনা মাওলানা হযরত আহমদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ! এই সর্বমোট ৫ বার সরাসরি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক উল্লেখ করেছেন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালাত মুবারক উনার বর্ণনা মুবারক এবং মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচয় মুবারক দেয়ার জন্য। সুবহানাল্লাহ!

এছাড়া যত স্থানেই মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করেছেন, প্রত্যেক স্থানেই অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারাই সম্বোধন মুবারক করেছেন। সুবহানাল্লাহ! যেমন:

(১) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ্ শরীফ উনার ৪১ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন-

ياَاَيُّهَا الرَّسُوْلُ لَا يَـحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِـى الْكُفْرِ

অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তাদের জন্য দুঃখ করবেন না, যারা দ্রুত গতিতে কুফরিতে নিমজ্জিত হয়।”

(২) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ্ শরীফ উনার ৬৭ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন-

ياَاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَا اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ

অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার রব তা‘য়ালা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, আপনি তা মানুষের নিকট পৌছে দিন।”

(৩) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা আহ্যাব শরীফ উনার ৪৫ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন-

ياَيُّهَا النَّبِىُّ اِنَّا اَرْسَلْنكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْـرًا

অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নবী এবং রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে হাযির-নাযির, সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।” সুবহানাল্লাহ!

(৪-৭) এছাড়াও মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মুয্যাম্মিল শরীফ উনার শুরুতে- ياَيُّهَا الْمُزَّمِّلُ, সম্মানিত ও পবিত্র সূরা মুদ্দাছ্ছির শরীফ উনার শুরুতে- يَاَيُّهَا الْمُدَّثِّرُ, সম্মানিত ও পবিত্র সূরা ইয়াসীন শরীফ উনার শুরুতে- يس এবং সম্মানিত ও পবিত্র সূরা ত্ব-হা শরীফ উনার শুরুতে- طه এবং আরো অনেক স্থানেই মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেছেন। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে এভাবেই সুন্দর সুন্দর মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বত, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেছেন। সুবহানাল্লাহ!

কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে- নামধারী আলিম, বক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাদের আলোচনায়, লিখনীতে, কথা-বার্তায় সব স্থানেই বারবার সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারক বলে থাকে ও লিখে থাকে। এমনকি সেখানে তারা কোনো আদবও রক্ষা করে না। নাঊযুবিল্লাহ! তারা একে অপরকে যেভাবে সম্বোধন করে সেভাবেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করে থাকে। নাঊযুবিল্লাহ! যেটা চরম আদবের খিলাফ এবং ঈমান নষ্ট হওয়ার কারণ। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে সামান্য থেকে সামান্যতম বেয়াদবী করলে ঈমান নষ্ট হয়ে যায়। নাঊযুবিল্লাহ!

আর স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই নিষেধ করেছেন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মানুষ যেভাবে একে অপরকে সম্বোধন করে সেভাবে সম্বোধন করতে। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

لَا تَـجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا

অর্থ: তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে সম্বোধন করে থাকো, সেভাবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করো না। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নূর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬৩)

এখানে মহান আল্লাহ পাক তিনি বান্দা-বান্দী, উম্মত, কায়িনাতবাসী সবাইকে নিষেধ করে দিয়েছেন যে, তারা একে অপরকে যেভাবে সম্বোধন করে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যেন সেভাবে সম্বোধন মুবারক না করে। অর্থাৎ উনাকে অত্যন্ত মুহব্বত ও আদবের সাথে সম্মান মুবারক বজায় রেখে সম্বোধন মুবারক করতে হবে। উল্লেখিত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীর গ্রন্থসমূহে বিষয়টা আরো স্পষ্ট করে বলে দেয়া হয়েছে।

হযরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বলেন-

اَمَرَ اللهُ اَنْ يُّـهَابَ نَبِيَّه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَنْ يُّـبَجَّلَ وَاَنْ يُّـعَظَّمَ وَاَنْ يُّـفَخَّمَ وَيُشَرَّفَ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম মুবারক করার জন্য, সম্মান মুবারক করার জন্য, মর্যাদা মুবারক দেয়ার জন্য এবং উনার মহত্ম ও আভিজাত্য মুবারক প্রকাশ করার জন্য আদেশ মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (তাফসীরে দুররে মানছূর ১১/১২৮)

হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-

اَمَرَهُمْ اَنْ يَّـقُوْلُوْا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ لِيْنٍ وَتَـوَاضُعٍ وَلَا يَـقُوْلُوْا يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ تَجَهُّمٍ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি মু’মিনদেরকে আদেশ মুবারক করেছেন, অত্যন্ত নমনীয়তা ও বিনয়ের সাথে ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্বোধন মুবারক করার জন্য। আর বিষন্নতা বা বিরক্তীর সাথে উনার মহাসম্মানিত ইসমে যাত মুবারক ধরে সম্বোধন করতে নিষেধ করেছেন।” (তাফসীরে মুজাহিদ ২৭১ পৃষ্ঠা, তাফসীরে দুররে মানছূর ১১/১২৮)

‘তাফসীরে মাক্বাতিল’ উনার মধ্যে বর্ণির্ত রয়েছে-

يَـقُوْلُ اللهُ عَزَّ وَجَلَّ لَا تَدْعُوا النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاِسْـمِهٖ يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَا اِبْنَ عَبْدِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذَا كَلَّمْتُمُوْهُ كَمَا يَدْعُوْ بَعْضُكُمْ بَعْضًا بِاِسْـمِهٖ يَا فُلَانُ وَيَا اِبْنَ فُلَانٍ وَلٰكِنْ عَظَّمُوْهُ وَشَرَّفُـوْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُـوْلُوْا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا نَبِىَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার সম্মানিত নাম মুবারক ধরে- ইয়া মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে অথবা ইয়া ইবনু আব্দিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্বোধন করো না। যেমনিভাবে তোমরা পরস্পর কথা বলার সময় একে অপরকে হে অমুক বা হে অমুকের পুত্র অমুক বলে সম্বোধন করে থাকো। বরং তোমরা উনাকে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান মুবারক উনার সাথে সম্বোধন মুবারক করো। তোমরা বলো ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইয়া নাবিইয়াল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” (তাফসীরে মাক্বাতিল ইবনে সুলাইমান ২/৪২৮)

‘তাফসীরে ইবনে আবী হাতিম’ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

يَـقُوْلُ لَا تَسُمُّوْهُ اِذَا دَعَوْتُـمُوْهُ يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَـقُوْلُوْا يَا اِبْنَ عَبْدِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلكِنْ شَرَّفُـوْهُ فَـقُوْلُوْا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا نَبِىَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করবে তখন উনার সম্মানিত নাম মুবারক ধরে এভাবে ইয়া মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্বোধন করবে না। এমনকি এভাবেও বলবে না- ইয়া ইবনা আব্দিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বরং তোমরা অত্যন্ত শরাফত ও সম্মানের সাথে বলবে, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইয়া নাবিইয়াল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” (তাফসীরে ইবনে আবী হাতিম ৮/২৬৫৫)

‘তাফসীরে ত্ববারানী’ উনার মধ্যে উল্লেখ রয়েছে-

اَىْ اُدْعُوْهُ بِالْـخُضُوْعِ وَالتَّـعْظِيْمِ وَقُـوْلُوْا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَا نَبِىَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ لِيْـنٍ وَتَـوَاضُعٍ وخَفْضِ صَوْتٍ وَلَا تَـقُوْلُوْا يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يَا اَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يَدْعُوْ بَعْضُهُمْ بَعْضًا بِاِسْـمِهٖ

অর্থ: “অর্থাৎ তোমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত বিনয় ও তা’যীমের সাথে সম্বোধন মুবারক করো। তোমরা অত্যন্ত নমনীয়তা ও বিনয়ের সাথে কন্ঠস্বর নিচু করে বলবে, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইয়া নাবিইয়াল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!  আর উনার সম্মানিত নাম মুবারক ধরে এভাবে ইয়া মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অথবা ইয়া আবাল ক্বাসিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বলে সম্বোধন করবে না। যেমনিভাবে তোমরা একে অপরকে নাম ধরে সম্বোধন করে থাকো।” (তাফসীরুল কুরআনীল আযীম লিত ত্ববারানী)

কিতাবে আরো বর্ণিত রয়েছে-

نَـهَاهُمُ اللهُ اَنْ يُّـنَادُوْهُ كَمَا يُـنَادِىْ بَعْضُهُمْ بَـعْضًا وَاَمَرَهُمْ اَنْ يُّشَرِّفُـوْهُ وَاَنْ يُّـعَظِّمُوْهُ وَيَدْعُوْهُ اِذَا دَعَوْهُ بـِاِسْمِ النُّـبُـوَّةِ

অর্থ: “তারা পরস্পর একে অপরকে যেভাবে সম্বোধন করে মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সেভাবে সম্বোধন করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ পাক তিনি মু’মিনদেরকে আদেশ মুবারক করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত শরাফত ও তা’যীম মুবারক এবং সম্মান মুবারক উনার সাথে সম্বোধন মুবারক করার জন্য। এবং তারা যখন উনাকে সম্বোধন করবে তখন উনার সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার নামে অর্থাৎ ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইয়া নাবিইয়াল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বলে সম্বোধন করতে আদেশ মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (তা’যীমু ক্বদরিছ ছলাত ২/৬৬৪)

মূল কথা হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার সময় উনার মহাসম্মানিত নাম মুবারক ধরে সম্বোধন করা যাবে না। বরং উনার মহাসম্মানিত লক্বব মুবারক দ্বারা সম্বোধন করতে হবে।

এক্ষেত্রে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আমল মুবারক দেখলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জমীনে অবস্থান মুবারককালীন সময়তো রয়েছেই। যখন তিনি দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন, সাক্ষাত মুবারকে চলে গেছেন তখনও উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারক ধরে সম্বোধন করেন নি। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে- হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন, সেখানে কিন্তু কখনোই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারক ধরে সম্বোধন করেন নি। উনারা এভাবে বর্ণনা করেছেন-

قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ  النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـقُوْلُ

سَمِعْتُ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـقُوْلُ

উনারা কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া কখনোই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারক ধরে সম্বোধন করেননি। লেখার ক্ষেত্রেও না, বলার ক্ষেত্রেও না।

তাহলে পরবর্তী উম্মত কিভাবে কথা বলার সময়, লেখার সময় বারবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক নিতে পারে? আর এটা কিভাবে আদব হতে পারে? এটা কখনোই আদব হবে না। বরং চরম পর্যায়ের বেয়াদবী হবে, ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। নাঊযুবিল্লাহ!

সাধারণভাবে একজন সন্তান তার পিতা-মাতার নাম ধরে ডাকে না, একজন ছাত্র তার শিক্ষকের নাম ধরে সম্বোধন করে না। কেউ যদি ডাকে বা নাম ধরে সম্বোধন করে তাহলে তাকে বেয়াদব বলা হয়। অথচ পিতা-মাতা, শিক্ষক তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নগন্য উম্মত। তাদের ক্ষেত্রে যদি এভাবে আদব বজায় রাখতে হয় তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক তিনি কিছুই সৃষ্টি করতেন না। উনার মহাসম্মানিত নাম মুবারক ধরে সম্বোধন করলে সেটা কত বড় বেয়াদবী হবে? কতটা আদবের খিলাফ হবে? সেটা বান্দা-বান্দী, উম্মতকে অবশ্যই চিন্তা করতে হবে। মূলত তারা সবচেয়ে বড় বেয়াদব হবে। নাঊযুবিল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

وَمَنْ كَانَ لَهٗ اِبْنٌ فَسَمَّاهُ مُحَمَّدًا فَـلْيُكْرِمْهُ وَلَا يَضْرِبْهُ اَمَّا يَسْتَحْى اَحَدُكُمْ اَنْ يَّـقُوْلَ يَا مُحَمَّدُ ثُمَّ يَضْرِبُهٗ (نَجَا)

অর্থ: কোনো ব্যক্তির একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। সে তার নাম রাখলো মুহম্মদ। তাহলে তার দায়িত্ব হচ্ছে ঐ সন্তানকে সম্মান করা, প্রহার না করা। জেনে রাখুন! কোনো ব্যক্তি যদি ঐ সন্তানকে ইয়া মুহম্মদ বলে সম্বোধন করতে এবং তাকে প্রহার করতে লজ্জা বোধ করে তাহলে সে অবশ্যই নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ!

চিন্তা ও ফিকিরের বিষয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারকে একজন সন্তানের নাম রাখার কারণে তাকে যদি সম্মান করতে হয়, কোনো প্রহার করা না যায়। এবং তাকে ঐ নামে ডাকতে লজ্জাবোধ করলে, প্রহার না করলে যদি নাজাত লাভ করা যায় তাহলে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কতটুকু সম্মান করতে হবে, কত তা’যীম-তাকরীম মুবারক করতে হবে। উনার মহাসম্মানিত নাম মুবারক উনাকে সম্মান করার কারণে বান্দা-বান্দী, উম্মত কত বেমেছাল ফযীলত মুবারক লাভ করবে এবং নাজাত লাভ করবে। সেটা বলার অপেক্ষাই রাখে না।

মহান আল্লাহ পাক তিনি সকলকে ছহীহ সমঝ দান করুন। আমীন!

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

সাইয়্যিদু উল্দে আদম, ছহিবু লা ইলাহা ইল্লাল্লাহ, খতীবুল আম্বিয়া ওয়াল উমাম, ছহিবুল মি’রাজ, খতামুন্ নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণনা পূর্ববর্তী আসমানী কিতাবে

মাআ’জামা শানূহু, ছহেবে আসমাউল হুসনা, সাইয়্যিদুল মাখদূম, ছহিবুল খাতাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক বিলাদতপূর্ব রবিউল আউয়ালের ফযীলতপূর্ণ বার রাত্রি

আর রসূলুল মুজাহিরু আলাদ্ দ্বীনি কুল্লিহ্, আফদ্বালুর রসূল, ছহিবু দ্বীনিল হক্ব, রসূলুম মুছাদ্দিক, রসূলুল খাল্ক, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত বর্ণনা হিন্দু ধর্ম গ্রন্থে

ছহেবে রফা’না লাকা যিক্রক, ছহিবুল ওহী ওয়াল কুরআন, যিক্রুল্লাহ্, জাওয়ামিউল কালিম, হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু অলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ হয়ে জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ্ পাক রব্বুল আলামীন

নবীউত্ তওবা, ছিরাতুল্লাহ্, ছহিবুর রিদ্বা, খলীলুল্লাহ্, আউয়ালুল মুসলিমীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক আওলাদের খিদমত করার কারণে অগ্নিপূজকের ঈমান লাভ