আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ৯০তম সংখ্যা | বিভাগ:

আনজুমানের মজলিসের মূল কাজ হচ্ছে ইলম হাছিল করা। জাহিরী-বাতিনী ইসলাহ হাছিল করে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি হাছিল করা। আওলাদে রসূল, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ মুজাদ্দিদুয যামান ঢাকা রাজারবাগ শরীফ-এর হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি আনজুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনা কালে একথা বলেন। তিনি বলেন, মহিলা-পুরুষ প্রত্যেককেই ইলম হাছিল করতে হবে। বিশেষ করে মহিলাদের জন্য ইলম হাছিল করা খুবই জরুরী। কেননা শিশু মায়ের নিকট হতেই প্রথম ইলম শিখে থাকে।

তিনি বলেন, আমাদের পত্রিকার অন্যান্য বিষয়ের মত মতামতও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম উনার নামে যারা মানুষের ঈমান-আক্বীদা নষ্ট করছে, মতামত বিভাগে তাদের সম্পর্কে লিখা হয়। যাতে সাধারণ মানুষ তাদের সম্পর্কে জেনে হক্ব মতে-পথে চলতে পারে।

তিনি বলেন, মতামতে যদিও সমালোচনা করা হয়, কিন্তু এ ধরণের সমালোচনা করা মানুষের ইসলাহর কারণ। আর সাত শ্রেণীর লোকের সমালোচনা জায়েয, তাদের মধ্যে উলামায়ে ছূ’দের সমালোচনা অন্যতম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কিছু সময় উলামায়ে ছূ’দের সমালোচনা করা ষাট বৎসর রিয়াহীন নফল ইবাদত অপেক্ষা উত্তম।

তিনি সকল আনজুমানকে মাসিক আল বাইয়্যিনাত ফিকির করে পড়ার এবং সর্বস্তরে এর আলোচনা পর্যালোচনা করার আহবান জানান।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহ্ফিল ও আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ