(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়েখ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন। আমীন!
যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।
মির্জা গোলাম প্রতিশ্রুত মাহদী
হতে পারে কিনা?
(পূর্ব প্রকাশিতের পর)
ইবনু-মাজাহ’র এই ছহীহ হাদীছ শরীফে যে নেক ইমামের কথা উল্লিখিত হয়েছে, উক্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম-ই যে তিনি তা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। এতে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, ইমাম মাহদী আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম উনারা পৃথক পৃথক ব্যক্তি। আরও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ঈসা আলাইহিস সালাম উনার সম্বন্ধে বলেছেন যে, তিনি হযরত মারইয়াম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ ও তিনি নবী হবেন এবং আসমান হতে নেমে আসবেন। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার সম্পর্কে বলেছেন যে, তিনি হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার বংশধর হবেন। আরও তিনি উভয়ের পৃথক পৃথক ‘হুলইয়া’ বর্ণনা করেছেন। কাজেই উভয়ই একজন হবেন কিরূপে?
ফতহুল-বারি, ৬/৩১৭ পৃষ্ঠা;-
قَالَ أَبُو الْحَسَنِ الْخَسْعِيُّ الْاَبِدِيُّ فِي مَنَاقِبِ الشَّافِعِيِّ تَـوَاتَـرَتِ الْأَخْبَارُ بِأَنَّ الْمَهْدِيَّ مِنْ هَذِهِ الْأُمَّةِ وَأَنَّ عِيسَى يُصَلِّي خَلْفَهُ ذَكَرَ ذَلِكَ رَدًّا لِلْحَدِيْثِ الَّذِي أَخْرَجَهُ بْنُ مَاجَهْ عَنْ أَنَسٍ وَفِيهِ وَلَا مَهْدِيَّ إِلَّا عِيْسَى
“আবুল হাসান ‘মানাকেবে-শাফিয়ী কিতাবে ইবনে মাজাহ উল্লিখিত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এক হওয়া সংক্রান্ত পবিত্র হাদীছ শরীফের প্রতিবাদে বর্ণনা করেছেন, যে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই উম্মতভুক্ত হবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম উনার ইমামতিতে নামায পড়বেন।” এ সম্পর্কে বহু হাদীছ শরীফ উল্লেখ করা হয়েছে, যা মুতাওয়াতির নামে অভিহিত হয়েছে”।
আশয়াতুল লুময়াত, ৪/৩৪২ পৃষ্ঠা;-
بدان کہ احادیث درباب بودن مہدی علیہ السلام از اولاد فاطمۃ زہرا علیہا السلام بحد تواتر رسیدہ.
“তুমি জেনে রাখ, হযরত ইমাম মাহ্দী আলাইহিস সালাম তিনি যে হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার বংশধর হবেন, এ বিষয়ে হাদীছ শরীফগুলো এত অধিক পরিমাণ উল্লেখ করা হয়েছে যে, যা মুতাওয়াতির নামে অভিহিত হয়েছে।