বিশ্ব সমাদৃত,হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-৮১

সংখ্যা: ১১৭তম সংখ্যা | বিভাগ:

হযরত শায়খ বদরুদ্দীন ইসহাক রহমতুল্লাহি আলাইহি জন্মঃ ৬০১ হিঃ ওফাতঃ ৬৭০হিঃ

মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহ্লভী রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মুহম্মদ শামসুল আলম

হযরত শায়খ রহমতুল্লাহি আলাইহি হযরত মাওলানা বদরুদ্দীন ইসহাক রহমতুল্লাহি আলাইহি-এর যোগ্যতা, ক্ষমতা দেখে তাঁকে নিজ খাদিম এবং তাঁর কন্যার জামাতা হিসেবে নির্বাচিত করলেন এবং তাঁকে খাছ তরবিয়ত ও তা’লীম দিলেন এবং খিলাফতের খিরকা পরিধানে ভূষিত করলেন।

মানুষের মাঝে হযরত শায়খ বদরুদ্দীন রহমতুল্লাহি আলাইহি-এর একটি মশহুর হাল বর্ণিত আছে যে, তিনি দীর্ঘক্ষণ এবং অধিক সময় ধরে রোনাজারী করতেন। একদিন তিনি এই শেরটি আওড়াতে ছিলেন-

“পেশে ছলাবতে গমাশ রূহ নুত্ক নামী যানাদ আয় যে হাযার ছওয়াহ কম পস্ তো নাওয়া চেহ্ মি যানী।” অর্থঃ- “তাঁর (মাশুকের) ইশ্কের চিন্তায় রূহ পর্যন্ত নির্বাক। হে ব্যক্তি! তোমার অস্তিত্ব ছওয়াহ বা আশেকের হাজার ভাগের একভাগও নয়। এরপরও তুমি কিসের গর্ব কর।”

আর ঐ শের আবৃত্তি করার মধ্য দিয়েই তাঁর সমস্ত দিন ইলমে হালের জগতে কেটে যায়। যখন মাগরিব নামাযের সময় হলো তখন হযরত ফরিদুদ্দীন মাসউদ গন্জে শোকর রহমতুল্লাহি আলাইহি তাঁকে নামায পড়ার জন্য ইমামতির দায়িত্ব দিলেন।       নামাযের মধ্যে তিনি সূরা ক্বিরয়াত ব্যতীত এই শেরটিই পড়তে আরম্ভ করলেন এবং সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তিনি স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করলেন তখন বাবা ছাহেব রহমতুল্লাহি আলাইহি তাঁকে পুনরায় ইমামতির দায়িত্ব দিলেন।   ‘রিসালায়ে ইসরারুল আউলিয়া’ তাঁর লিখিত কিতাব। যেটাতে তিনি হযরত বাবা ছাহেব রহমতুল্লাহি আলাইহি-এর মালফুজাত (বাণীসমূহ) সন্নিবেশীত করেছেন। এটা ব্যতিরেকেও তিনি ইলমে নজমের (ছন্দমালা সম্বলিত কাব্য) মধ্য দিয়ে ইলমে ছরফের উপর একটি কিতাব লিখেছেন। যার মধ্যে উত্তম (উপকারী) বিদ্যা এবং ইলমে ফাসাহাতের উপর খুব আলোচনা করেছেন। রেসালাটির পরিশেষে তিনি যে কবিতা লিখেছেন সেটা ‘সিয়ারুল আউলিয়া’ কিতাবের মধ্যেও সন্নিবদ্ধ হয়েছে।

‘ইসরারুল আউলিয়া’ কিতাব লিখার পরিশেষে তিনি হযরত শায়খ নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর সম্পর্কে কিছু লিখা অর্থাৎ (তার পবিত্র আমল-আখলাক ও কামালত, বিলায়েত সম্পর্কে বর্ণনা করার জন্য আরবী ভাষায় তাঁর সম্পর্কে যা লিখলেন তার তরজমা হচ্ছে, “আল ইমামুল মুজাহিদ হযরত নিযামুদ্দীন মুহম্মদ বিন আহমদ রহমতুল্লাহি আলাইহি, তিনি নির্বাচিত, মনোনীত, বিশিষ্ট বুযূর্গ যিনি আমার থেকে এ নজম (কাব্যমালা) শ্রবন করেছেন।

মহান আল্লাহ্ পাক রব্বুল আলামীন প্রত্যেক মুসলমানকে তাঁর উত্তম ব্যক্তিত্ব ও প্রভাবের উপর আমল করার তাওফীক ইনায়েত করুন। তাঁর ফাযায়িল ও বুযূর্গী জনসাধারণের মাঝে প্রসিদ্ধ হয়ে আছে।

নজম বা কাব্যের ময়দানে কলম পরিচালনার ব্যাপারে আমার যোগ্যতা একেবারে শুন্যের কোঠায়। কিন্তু উর্ধ্ব জগতের নিদের্শের কারণেই নজম (কবিতা) লিপিবদ্ধ করাটা জরুরী ছিল এবং আমার এই চেষ্টা, কোশেশ, সাধনা এ রকম যেমন নাকি আল্লাহ্ পাক-এর নবী হযরত সুলাইমান আলাইহিস্ সালাম-এর সামনে পিপিলিকা সমূহের চেষ্টা কোশেশ।

জনাবে আলা! শ্রদ্ধেয় পরম ভাজন আমার  শায়খ হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গন্জে শোকর রহমতুল্লাহি আলাইহি স্বীয় ইল্ম, মর্যাদা, যোগ্যতার ধারক-বাহক ফকীরকে এই নজম চর্চার ব্যাপারে উৎসাহিত করেছেন। যেটা তাঁর খিদমতের হুকুম পালন করাই যথেষ্ট। আমি কমজোর, ফকীর বদরুদ্দীন ইসহাক বিন আলী দেহ্লভী এই রুকনের ভিত্তিতে আশাবাদী যে, আমি তার দরবারে কল্যাণের জন্য দোয়াপ্রার্থী এবং সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়ালার।

তাঁর কবর শরীফ পাকপাটান (পাকপাটান শরীফ পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশের লাহোরে অবস্থিত)-এর জামে মসজিদের বারান্দার মধ্যে যেখানে লোকজন অধিকাংশ সময় ইয়াদে ইলাহীতে মশগুল থাকে।

বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার সুলতানুত ত্বরিক্বিন হযরত শায়খ হামিদুদ্দীন ছূফী রহমতুল্লাহি আলাইহি

বিশ্ব সমাদৃত,হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার সুলতানুত্ ত্বরিক্বিন হযরত শায়খ হামিদুদ্দীন ছূফী রহমতুল্লাহি আলাইহি মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহ্লভী রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মুহম্মদ শামসুল আলম

বিশ্ব সমাদৃত,হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার সুলতানুত্ ত্বরিকন হযরত শায়খ হামিদুদ্দীন ছূফী রহমতুল্লাহি আলাইহি

বিশ্ব সমাদৃত,হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার সুলতানুত্ ত্বরিক্বিন হযরত শায়খ হামিদুদ্দীন ছূফী রহমতুল্লাহি আলাইহি  মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহ্লভী রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মুহম্মদ শামসুল আলম

বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার