তাফসীরুল কুরআন:  খুলুক্বিন আযীম

সংখ্যা: ৮৫তম সংখ্যা | বিভাগ:

-পীরে কামিল, হাফিজ, ক্বারী, মুফ্তী, আলহাজ্ব, হযরত মাওলানা মুহম্মদ শামসুদ্দোহা

وانك لعلى خلق عظيم.

তরজমাঃ মহীয়ান গরীয়ান আল্লাহ্ পাক বলেন, “হে আমার হাবীব! নিশ্চয়ই আপনি অধিষ্ঠিত রয়েছেন মহৎ চরিত্রের উচ্চতম স্তরে।” (সূরা ক্বলম/৪)

          এ আয়াত শরীফের ব্যাখ্যায় হযরত আনাস রদিয়াল্লাহু আনহু বলেন,

عن انس رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا.

অর্থঃ- সাইয়্যিদুনা হযরত আনাছ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)

          তিনি আরো বলেন,

عن انس رضى الله عنه قال ما مسست ديباجا ولا حريرا الين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت رائحة قط اطيب من رائحة رسول الله صلى الله عليه وسلم ولقد خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين فما قال لى قط اف ولا قال لشيئ فعلته لما فعلته ولا لشئ لم افعله الا فعلت كذا.

অর্থঃ- সাইয়্যিদুনা হযরত আনাছ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতের তালু মোবারকের চাইতে অধিক নরম ও মুলায়েম (কোন পশমী ও রেশমী কাপড়ও) ম্পর্শ করিনি। কোন সুগন্ধও আমি রসূলুল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শরীর মোবারকের সুগন্ধির চাইতে অধিকতর সুগন্ধিময় পাইনি। আমি দীর্ঘ দশ বছর রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খিদমত করেছি কিন্তু কখনো তিনি আমার প্রতি উহ্ শব্দও উচ্চারণ করেননি। আমার কোন কৃত কর্মের জন্য তিনি কখনো বলেননি যে, কেন তুমি এটা করলে এবং কোন কর্তব্যকর্ম না করার জন্যও বলেননি কেন তুমি এটা করলে না?” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)

হাদীস শরীফে এরশাদ হয়েছে,

عن عبد الله ابن عمرو بن العاص رضى الله عنه قال لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا و كان يقول ان من خياركم احسنكم اخلاقا.

অর্থঃ- সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আছ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রসূলুল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকৃতিগতভাবে ও অশ্লীলভাষী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে উৎকৃষ্ট লোক তারাই যাদের চরিত্র সুন্দর বা মহৎ।” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)

আর মহৎ চরিত্র প্রসঙ্গে হাদীস শরীফে বলা হয়েছে,

عن النواس بن سمعان رضى الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والاثم فقال البر حسن الخلق والاثم ما حاك فى نفسك وكرهت ان يطلع عليه الناس.

অর্থঃ- সাইয়্যিদুনা হযরত নাওওয়াছ ইব্নে ছাম্আন রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পূণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, পূণ্য হচ্ছে উত্তম চরিত্র এবং গুণাহ্ হলো যা তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে এবং লোকে তা জেনে ফেলুক এটা তুমি অপছন্দ করো।” (মুসলিম শরীফ) (অসমাপ্ত)

তাফসীরুল কুরআন:  খুলুক্বিন আযীম

তাফসীরুল কুরআন: খুলুক্বিন আযীম

তাফসীরুল কুরআন:       খুলুক্বিন আযীম

তাফসীরুল কুরআন: ওলী আল্লাহ্গণের কারামত ও তাঁদের ফযীলত

তাফসীরুল কুরআন : ওলী আল্লাহ্গণের কারামত ও তাঁদের ফযীলত