মর্যাদার অধিকারী কে?

সংখ্যা: ০১ম সংখ্যা | বিভাগ:

মর্যাদার অধিকারী কে?

মুহম্মদ রেজাউল করিম বুলবুল


alihsan

যে যতবেশী তাকওয়াধারী সেই ততোবেশী মর্যাদা বা সন্মানের অধিকারী। বংশ-গোত্র, ভাষা-জাতি, ধন-সম্পদ, রং-রূপ, সিরাত-সূরত প্রভৃতি কারণে মানুষ শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারে না, শ্রেষ্ঠত্বের বা মর্যাদার সঠিক মাপকাঠি হলো খোদাভীতি। কারণ, মহান আল্লাহ পাক উনাকে যে যতবেশী ভয় করবে তার চারিত্রিক সৌন্দর্যও ততো অধিক হবে।

যেহেতু মানুষ ইচ্ছা করে কোন বংশ, জাতি, সুরত বা বর্ণ নিয়ে জন্ম গ্রহন করতে পারে না। মহান আল্লাহ পাক তিনি যাকে যে ভাবে যে জনপদে সৃষ্টি করতে চান তিনি তাকে সে ভাবে সে জনপদেই সৃষ্টি করেন। সেহেতু সম্পদ, গোত্র, বর্ণ, বংশ কখনই মর্যাদার অধিকারী হতে পারে না। মর্যাদার একমাত্র ভিত্তি হলো চারিত্রিক সৌন্দর্য ও সৎকর্ম। আর এ গুণটি ততোবেশী অর্জন করা সম্ভব যতোবেশী মহান আল্লাহ পাক উনার নির্দেশিত মতে এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত পথে জীবনকে পরিচালিত করা যাবে।

মূলতঃ মানুষ একই পিতা-মাতার সন্তান হয়েও শুধুমাত্র বর্ণ-ভাষা বা জনপদের পার্থক্যের কারণে মর্যাদার পার্থক্য হতে পারে না। তাই মহান আল্লাহ পাক সূরা আল হুজুরাতে ইরশাদ করেন। “হে মানব জাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে পয়দা করেছি এবং যাতে একে অন্যকে জানতে পার, তার জন্য তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে পরিণত করেছি। বস্তুতঃ তোমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে বেশী সন্মানিত, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশী আল্লাহ ভীরু।”

আর সে জন্যই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন হযরত আবুযর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, “একমাত্র তাকওয়া ছাড়া কোন সাদা ও কোন কালো ব্যক্তির উপর তোমার শ্রেষ্ঠত্ব নেই।” তাই আমরা দেখতে পাই হাবসি ক্রীতদাস হযরত বিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে অনেক আরবীভাষী উচ্চ বংশের ব্যক্তির চেয়েও অধিক মর্যাদা প্রদান করা হয়েছিল।

এবং মক্কা শরীফ বিজয়ের পর নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘোষণা করলেন। “মহান আল্লাহ পাক উনার প্রশংসা, যিনি তোমাদের থেকে জাহেলিয়াতের দোষ এবং অহংকার দূর করে দিয়েছেন। হে মানবজাতি! তামাম মানুষ দু’ভাগে বিভক্ত। প্রথম নেক। যে মহান আল্লাহ পাক উনার নিকট মর্যাদার অধিকারী। দ্বিতীয় কাফির ও দূর্ভাগ্যবান। যে মহান আল্লাহ পাক উনার নিকট খুবই ঘৃনিত ও হেয়।”

সুতরাং বলার আর অবকাশ থাকে না যে, পরহিযগার ব্যক্তিই হ’ল প্রকৃত মর্যাদার অধিকারী।

সাইয়্যিদু উল্দে আদম, ছহিবু লা ইলাহা ইল্লাল্লাহ, খতীবুল আম্বিয়া ওয়াল উমাম, ছহিবুল মি’রাজ, খতামুন্ নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণনা পূর্ববর্তী আসমানী কিতাবে

মাআ’জামা শানূহু, ছহেবে আসমাউল হুসনা, সাইয়্যিদুল মাখদূম, ছহিবুল খাতাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক বিলাদতপূর্ব রবিউল আউয়ালের ফযীলতপূর্ণ বার রাত্রি

আর রসূলুল মুজাহিরু আলাদ্ দ্বীনি কুল্লিহ্, আফদ্বালুর রসূল, ছহিবু দ্বীনিল হক্ব, রসূলুম মুছাদ্দিক, রসূলুল খাল্ক, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত বর্ণনা হিন্দু ধর্ম গ্রন্থে

ছহেবে রফা’না লাকা যিক্রক, ছহিবুল ওহী ওয়াল কুরআন, যিক্রুল্লাহ্, জাওয়ামিউল কালিম, হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু অলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ হয়ে জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ্ পাক রব্বুল আলামীন

নবীউত্ তওবা, ছিরাতুল্লাহ্, ছহিবুর রিদ্বা, খলীলুল্লাহ্, আউয়ালুল মুসলিমীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক আওলাদের খিদমত করার কারণে অগ্নিপূজকের ঈমান লাভ