ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছহিবে  ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলার্দু রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৫৪

সংখ্যা: ১১৪তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

মুর্শিদ ক্বিবলার সঙ্গে সম্পর্কের গভীরতা

          কুতুবুজ্জামান, আওলার্দু রসূল, হযরতুল আল্লামা, শাহ্ ছূফী, সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি ছিলেন মাদারজাদ ওলী, হাক্বীক্বত বিশারদ এবং সূক্ষ্মদর্শী আত্মজ্ঞ ওলীআল্লাহ্। কুতুবুল আলম, সুলতানুল আরিফীন, হযরত মাওলানা, শাহ্ ছূফী, আবু নজম মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহিও ছিলেন মাদারজাদ ওলী এবং সূক্ষ্ম অন্তর্দৃষ্টিসম্পন্ন। কাজেই অভিন্ন ধারায় কামিয়াবীর শীর্ষ পর্যায়ে উভয়ের মাঝে সংগত কারণেই গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এমন সুগভীর জানাজানি এবং অবিচ্ছেদ্য সম্পর্কের কারণেই হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি তাঁর প্রাণের আঁকা মুর্শিদ ক্বিবলার খানকা শরীফের দরজায় হাজির হওয়া মাত্রই তিনি (মুর্শিদ ক্বিবলা) খানকা শরীফ থেকে বেরিয়ে এসে অন্তরঙ্গ মুরীদকে পরম মমতায় আলিঙ্গন করতেন এবং ভেতরে আপন সান্নিধ্যে নিয়ে যেতেন। মুর্শিদ ও মুরীদের ক্রমবর্ধিষ্ণু অগ্রযাত্রায় এমন মধুর সম্মিলন এবং অন্তরজাত সংস্পর্শ আল্লাহ্ পাক-এর মাহবুব ওলীগণের জীবন আচরণে বিরল নয়। এ বিষয়ে পূর্বেও কিঞ্চিত আলোকপাত করা হয়েছে।  ওলীয়ে মাদারজাদ, কুতুবুল আলম, সুলতানুল আরিফীন, শায়খুত্ তরীক্বত, গাউসে জামান, হযরতুল আল্লামা, শাহ্ ছূফী আবু নজম মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি ১৯১৩ ঈসায়ী/ ১৩৩৩ হিজরী সালের রবিউল আউয়াল মাসের এক পূর্ণ চন্দ্র রজনীর সুবহে সাদিকের সময় জন্ম গ্রহণ করেন। জন্মকালে তাঁর অনেক কারামত প্রকাশিত হয় মর্মে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। ছোটকাল থেকেই তিনি খুব ভাবনাশীল ও চিন্তামগ্ন ছিলেন। তাঁর স্মরণশক্তি ছিল প্রখর। তিনি ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। অতি অল্প বয়সেই তিনি অতুলনীয় বুযূর্গী, সুগভীর ইল্মে যাহির ও ইল্মে বাতিন হাছিল করেন। তা এতো গভীর, সূক্ষ্ম ও শাণিত ছিল যে, তিনি মুজাদ্দিদ পিতা হযরতুল আল্লামা আবু বকর ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর দরবার শরীফের নিগূঢ় তাছাউফ তত্ত্ববিদ এবং সমকালীন ব্যুৎপত্তিসম্পন্ন অন্যান্য আলিমগণের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিলেন। তাঁর জীবন যাপন পদ্ধতি ছিল সহজ-সরল এবং অতি সাদাসিধে ধরণের। বুযূর্গ পিতার সমুদয় গুণাবলীর মাত্রানুপাত সমাবেশে তাঁর যাহির ও বাতিন ছিল পরিপূর্ণ নিয়ামতে ভরপুর। তাঁর মুবারক জীবন পুরোপুরি জানা গেলে মুযাদ্দিদুয্যামান, কুতুবুল আলম, ইমামুল মিল্লাত ওয়াদ্ দ্বীন, কাইউমুয্যামান, হযরতুল আল্লামা আবু বকর ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর বুযূর্গী, কামিয়াবীর শীর্ষ সোপান এবং মুসলিম উম্মাহ-এর প্রতি তাঁর অপরিসীম অবদানের মাত্রা উপলব্ধি করা সহজ ও সম্ভব হয়। মাদারজাদ ওলী, হযরতুল আল্লামা শাহ ছূফী আবু নজম মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর ছোহবতে এসে তাঁর মধুর আচরণ ও আকর্ষণীয় ব্যক্তিত্বে কেউই মুগ্ধ না হয়ে পারতোনা। ১৯৩২ ঈসায়ী সালে তাঁর শাদী মুবারক অনুষ্ঠিত হয়। মাত্র ছাব্বিশ বছর বয়স মুবারকে তিনি পিতৃহারা হন। মুজাদ্দিদ পিতার অতুলনীয় স্নেহ, বর্ণনাতীত মুহব্বত, সোপর্দিত নিয়ামতরাজি ও ফয়েজ তাঁর কামিয়াবীর অগ্রযাত্রা ত্বরান্বিত করে। মুজাদ্দিদুয্যামান হযরতুল আল্লামা আবু বকর ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি একবার হযরত মুুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি-এর মাজার শরীফ জিয়ারতে ভারতের সিরহিন্দ শরীফে যান। দরবার শরীফের এক খাদিম স্বপ্নযোগে আদিষ্ট হয়ে হযরত মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি-এর একটি টুপি মুবারক তাঁকে হাদিয়া প্রদান করেন। ঐ টুপি মুবারক তিনি তাঁর পাঁচ বুযূর্গ পুত্র সন্তানের মধ্যে ওলীয়ে মাদারজাদ, হযরতুল আল্লামা, শাহ্ ছূফী, আবু নজম মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহিকে আগ্রহভরে দান করেন। এতে তাঁর মর্যাদা এবং তাঁর প্রতি পিতার মুহব্বতের আধিক্য উপলব্ধি করা যায়।    (অসমাপ্ত)

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৪৭

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৭

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬

মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৬