মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ৮২তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ

          ইল্ম, আমল ও ইখলাস ব্যতীত আল্লাহ পাক-এর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এ জন্যে ইলমে ফিকাহ ও ইলমে তাসাউফ দুটোই শিক্ষা করতে হবে।

          ইমামুল আইম্মা, মুহিয়্যুস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদে জামান, আওলাদে রাসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিভিন্ন জেলা সফর কালে মাহ্ফিলে এ কথা বলেন। তিনি বলেন, আল্লাহ পাক-এর মুহব্বত মারিফাত লাভের মূল হচ্ছে আখেরী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতের অনুসরন। এ ছাড়াই কখনোই আল্লাহ পাক-এর খাস সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব নয়। তিনি বলেন, ইসলামের নামে গণনন্ত্র, মৌলবাদ হরতাল, লংমার্চ, ব্লাসফেমী, কুশপত্তলিকাদাহ ইত্যাদি দাবী করা নাজায়েয। ক্ষেত্র বিশেষ তা কুফরীর নামান্তর।

          ২১ এপ্রিল থেকে ২জুন পর্যন্ত তিনি দেশের দক্ষিন ও উত্তরাঞ্চল সফর করেন। সফরের প্রথম দিন ২১ এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত তিনি দক্ষিণঞ্চলের বিভিন্ন জেলায় সফর ও মাহ্ফিল করেন। এদেিক ৩রা মে কুষ্টিয়া ভেড়ামারায় বাহাসের জন্য গেলেও বিপরীত পক্ষ না আসায় শুধু ওয়াজ করেন। ৮ মে সোমবার, রাজবাড়ী জেলা স্কুল মাঠ, ৯ মে মঙ্গলবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ , ১০ মে,  বুধবার রাজশাহী হেলেনাবাদ কলোনী মাঠ, ১১ মে, বৃহস্পতিবার, ভোলাহাট মোহিববুল্লাহ সরকারী কলেজ মাঠ, চাপাই নবাবগঞ্জ, ১২ মে শুক্রবার নওগা নওজোয়ান মাঠ, ১৩ মে শনিবার, আটমাইল হাফিজিয়া মাদ্রাসাপ্রাঙ্গন, পাবনা, ১৪মে, রবিবার জি, সি, আই স্কুল মাঠ, কাচারী পাড়া, পাবনা, ২৯মে সোমবার নীলফামারী ঈদগাঁ মাঠ, ৩০ মে, মঙ্গলবার ডোমার, নীলফামারী ৩১ মে বুধবার তেতুলিয়া সিপাই পাড়া বাজার, পঞ্চগড়, ১জুন, বৃহস্পতিবার পঞ্চগড় পৌড়সভা চত্ত্বর, ২জুন, শুক্রবার, নাজিমখান হাইস্কুল মাঠ, রাজারহাট কুড়িগ্রামে স্থানীয় ও জিলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে তাফসীরুল কোরআন এবং ওয়াজ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

          মাহ্ফিলে হযরত পীল সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী-এর তাৎপর্যপূর্ণ তাফসীর ও ওয়াজ শুনে বিমুগ্ধ জনতা দলে দলে বায়াত গ্রহণ করে নিজেদের ধণ্য করেন।

          এসব মাহ্ফিলে বিপুল সংখ্যক জিলা ও স্থানীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন। প্রতিটি জেলায়ই শক্তিশালী আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়। তারা আঞ্জুমানে আল বাইয়্যিনাতের ব্যাপক কাজ করার অঙ্গীকার করেন।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল