আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন: রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে পবিত্র ঈমান এনেছেন, জিন-ইনসান যদি সেভাবে পবিত্র ঈমান আনে তাহলে তারা অবশ্যই হিদায়েত লাভ করবে।” হযরত ছাহাবা আজমাঈন রিদ্বওয়ানুল্লাহি তায়ালা আনহুম উনাদের বিশাল কাফিলার মধ্যে প্রধান হলেন হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের প্রথম চার খলীফা আলাইহিমুস সালাম উনারা। উনাদের ছানা-ছিফত, বুযূর্গী-সম্মান মুবারক বর্ণনার অপেক্ষা রাখে না। যদিও আমভাবে প্রত্যেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ও অনুসরণ পরবর্তী সকল উম্মতের জন্য হিদায়েত, জান্নাত ও সন্তুষ্টি মুবারক লাভের কারণ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত ও অনুসরণের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের মাঝে প্রথম চার খলীফা উনারা প্রত্যেকেই সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ দায়িমীভাবে পালন করার পাশাপাশি অন্যকেও পালন করার ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রদান করেছেন; যা বিশ্ব সমাদৃত ‘আন নি’মাতুল কুবরা আলাল আলাম’ কিতাবে স্পষ্ট উল্লেখ রয়েছে।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন, “যে ব্যক্তি পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, “যে ব্যক্তি পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলো সে মূলত পবিত্র দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলো।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বলেন, “যে ব্যক্তি পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে এক দিরহাম খরচ করলো, সে যেনো সম্মানিত বদর ও হুনাইন জিহাদে শরীক থাকলো।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, “যে ব্যক্তি পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার প্রতি বিশেষ মর্যাদা প্রদান করলো, সে ব্যক্তি অবশ্যই পবিত্র ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেছেন এবং অন্যদেরকেও উদযাপন করার ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রদান করেছেন। সুবহানাল্লাহ! তাই প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা ও জিন-ইনসান সকলের জন্য ফরয হচ্ছে- হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের অনুসরণে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ যথাযথভাবে উদযাপন করা।
এ জন্যই সকলের দায়িত্ব ও কর্তব্য হলো, আসন্ন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মাসব্যাপী সরকারি-বেসরকারি সর্বমহলে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করে অত্যন্ত খুশির সাথে, ব্যাপক আয়োজনে, বিপুল উৎসাহে, স্বতঃস্ফূর্তভাবে মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উদযাপন করা। সুবহানাল্লাহ!
ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত মাহফিলের পাশাপাশি ৯০ দিনব্যাপী
বিশেষ মাহফিল মুবারক উদ্বোধন
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহি্হর, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আসন্ন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম, মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ঈদে ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসমারোহে ও ব্যাপক শান শওকতে উদযাপনের লক্ষ্যে প্রতিদিন অনুষ্ঠিত অনন্তকালব্যাপী মাহফিলের পাশাপাশি ১৪৪৪ হিজরী থেকে জারীকৃত ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিলের ন্যায় ১২ই মুহররমুল হারাম শরীফ ১৪৪৮ হিজরী থেকে পবিত্র রাজারবাগ দরবার শরীফে ৯০ দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন।
কতিপয় অনুষ্ঠান সূচী:
** মাহফিলের ১ম ৪০ দিন ‘ফাস্তাবিকুল খাইরাত’ বা প্রতিযোগীতা মাহফিল।
** ২য় ২ দিন পবিত্র সামা’ শরীফ মাহফিল।
** ৩য় ৪৫ দিন বিষয়ভিত্তিক ওয়াজ শরীফ মাহফিল এবং
** ৪র্থ ৩ দিন পবিত্র সামা’ শরীফ মাহফিল অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ।
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিনের বেলা ঢাকা রাজারবাগ দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ মাহফিল, যা তথ্যজালিকার মাধ্যমে সারা বিশ্বে এক যোগে স¤প্রচারিত হবে এবং কোটি কোটি মানুষ স্বশরীরে উপস্থিত হয়ে এবং অনলাইন বা তথ্যজালিকার মাধ্যমে সারা বিশ্ব হতে সেখানে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ।
কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফের পর শহর প্রদক্ষিণ করে ঢাকা মহানগর জুড়ে বিতরণ হবে বহু সংখ্যক তাবারুকের মোড়ক। একই সাথে দেশের প্রতি জেলায় এবং বিশ্বের বহু দেশে তাবারুক বিতরণ করা হবে। সুবহানাল্লাহ।
সর্বোপরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক আক্বীক্বাহ উপলক্ষে সারা মাসব্যাপী দেশের সবচেয়ে বড় গরু, মহিষ, খাসী, ভেড়াসহ হাজার হাজার গরু এবং খাসী আক্বীকা মুবারক করা হবে। সুবহানাল্লাহ।
একইভাবে অনন্তকালব্যাপী জারীকৃত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার বিশেষ শান মুবারক ‘৯০ দিন ব্যাপী মাহফিল’ মহাসমারোহে ও মহাআয়োজনে উদযাপনের লক্ষ্যে ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে সারাদেশ থেকে আগত সালিকা, মুরীদা ও মুহিব্বীন মহিলাদের উদ্দেশ্যে মুবারক নছীহত ও মুবারক তালীমী ‘ফালইয়াফরাহু মাহফিল’, ‘ফাস্তাবিকুল খাইরাত’ প্রতিযোগীতা মাহফিলসহ আরো অনেক বিষয়ের আয়োজন করা হয়েছে। মহিলাদের জন্য নিয়মিত এ মুবারক ফালইয়াফরাহু শরীফ মাহফিল অনুষ্ঠিত হচ্ছেন।
এই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় উদ্বোধনী মাহফিলে শাহদামাদে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, বাহরুল উলুম ওয়াল হিকাম, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম এবং শাহদামাদে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, বাহরুল উলুম ওয়াল হিকাম, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনারাও মুবারক তাশরীফ রাখেন।
এ সময় শিশু, কিশোর, ছাত্র, মহানগর, যুব ও বয়স্ক আনজুমানের আমীলগণ নানা ধরণের বিশেষ আয়োজন মুবারক খিদমতে প্রদর্শন করেন।
এছাড়া নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক কুল কায়িনাতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারাদেশে লক্ষ লক্ষ বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, আঠাঁলো কাগজ, দৃষ্টি নন্দন তোড়ণ, দেয়াল লিখনের মাধ্যমে এবং তথ্যজালিকায় ছিরাতুল মুস্তাকীমসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সারাবিশ্বে ব্যাপক প্রচার-প্রসারের উদ্যোগ গ্রহণ করা হয়।
পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধানসহ তিন বাহিনী প্রধান, নগর কর্তপক্ষ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ অর্থাৎ প্রশাসনের সর্বস্তরে যাতে ব্যাপকভাবে মহাসমারোহে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উদযাপন করা হয় এবং ১২টি বিষয় জারি করা হয় সেজন্য সংবাদ সমে¥লন এবং স্মারকলিপি প্রদান ও অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হয়।
একই সাথে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম দেশে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ বা মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ মহাসমারোহে পালনে নির্দেশনা ও বার্তা প্রেরণ করা হয়।
মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ