মহাসম্মানিত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহিবায়ে নিয়ামত, রহমাতুল্লিল আলামীন, ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে কুদরতীভাবে যে রহমতে খাছ দ্বারা আচ্ছাদিত ও সমৃদ্ধ করা হয়েছে, তিনি হলেন উনার মহাসম্মানিত মহাপবিত্র লখতেজিগার আওলাদ পাক। যিনি কুল কায়িনাতের নূরে রহমত, নূরে মুকাররাম, তিনিই আমাদের মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
সম্মানিত ছোট চাচীজান ক্বিবলা আলাইহাস সালাম উনার আওলাদ পাক সাইয়্যিদ মুহম্মদ মুস্তাশহিদুর রহমান রিফাত তিনি বলেন: “আমাদের সম্মানিতা আম্মাজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র ছানা-ছিফত মুবারক করতে গিয়ে আমাদেরকে বলেন, “আপনাদের মহাসম্মানিতা দাদীজান ক্বিবলা কা’বা আলাইাহাস সালাম তিনি একদিন আমাকে মাহাত্ন্যপূর্ণ একখানা পবিত্র ঘটনা মুবারক শুনান। তা’ হলো, একদিন মধ্যরাতে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার গোসল মুবারক করার জন্য একটি বালতিতে পানি মুবারক প্রস্তুত করে রাখেন। উপরের দিকটি ছিলো খোলা, অর্থাৎ মেঘ-বৃষ্টিহীন মুক্ত আকাশ। সুবহানাল্লাহ!
এমন সময় সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি লক্ষ্য মুবারক করেন, মেঘ-বৃষ্টিহীন মুক্ত আকাশ থেকে পবিত্র এক ফোটা পানি মুবারক (বিশেষ নিয়ামত সমৃদ্ধ রহমতে খাছ মুবারক) বালতির পানিতে পড়ে কম্পন সৃষ্টি করেন। একান্ত আকস্মিক মুবারক বিষয়টি দেখে তিনি অভিভূত হন এবং গভীর ফিকিরে নিমগ্ন হন। এতে উনার পবিত্রতম অন্তর মুবারকে অভূতপূর্ব এক সূক্ষ্ম অনুভূতির উন্মেষ ঘটে। ওই অবস্থায় বালতির পানি মুবারকে তিনি হাম্মামখানায় পবিত্র গোসল মুবারক সম্পন্ন করেন। সুবহানাল্লাহ!
পবিত্র গোসল মুবারকের পরই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বাজান আলাইহাস সালাম উনার প্রতি পবিত্র ইলহাম হয়: “মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘য়ালা এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাসম্মানিত মাহবূব নূরে মুজাসসাম, মাশূকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বিশেষ নিয়ামত মুবারক এবং আখাছছুল খাছ নূরাণী রহমত দ্বারা পরিপূর্ণরূপে আচ্ছাদনের মাধ্যমে উনাকে সমৃদ্ধ করে নিয়েছেন।” সাইয়্যিদাতুনা দাদী হুযুর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি স্পষ্টতঃ উপলব্ধি করেন যে, মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম, মাশূকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পবিত্র তরফ থেকে উনাকে বিশেষ এক নূরাণী রহমত মুবারক হাদিয়া করা হয়েছে। তিনি নিশ্চিত হলেন যে, সেই পবিত্রতম নূরাণী রহমতে খাছ মুবারকই হচ্ছেন উনার পবিত্রতম লখতেজিগার মহাসম্মানিত, মহাপবিত্র আওলাদ পাক সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬
ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২