সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে কুল-কায়িনাতবাসীর সর্বশ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে হাদিয়া করাই ক্বায়িম মাক্বামে সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মূল মুবারক ই’জায শরীফ
মহাসম্মানিত, মহাপবিত্র আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবে নিয়ামত, নি’মাতুল উজমা আলাল আলাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ, ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদুনা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, যমীনে উনার আনুষ্ঠানিক শুভাগমন মুবারক ঘটবে কুল-কায়িনাতবাসীর রহমত হিসেবে, আখাচ্ছুলভাবে বিশ্বজাহানের সকল মুসলমান উনাদের ত্রাণকর্তা হিসেবে।
তাইতো সৃষ্টির আদিকাল থেকে মহাসম্মানিত- মহাপবিত্র সুমহান ব্যক্তিত্ব মুবারক আলাইহিমুস সালাম উনাদের, খাছভাবে ক্বায়িম মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ হযরত সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম, উনাদের সকলের শান-মান-মান-মর্যাদা-মাক্বাম-তায়াল্লুক-নিসবতের অবস্থান পরিমাপ করা উপলব্ধি এবং তা’ প্রকাশের ভাষা একান্তভাবেই দুষ্প্রাপ্য। সুবহানাল্লাহ!
ব্যাখ্যা হিসেবে বলা যায়, সূক্ষ্মদর্শী অবিচ্ছেদ্য নৈকট্যসান্নিধ্য হাছিলকারী, নিগূঢ় তায়াল্লুক-নিসবত স্থাপনের মাধ্যমে অনন্য ব্যক্তিত্ব মুবারক হওয়ার মুবারক বিষয়টি মহাসম্মানিত, মহাপবিত্র বুযুর্গ পূর্বপুরুষ উনাদের শান-মান, ইজ্জত-ঐতিহ্য, সীমাহীন মর্যাদা-মাক্বাম এবং দায়িমী তায়াল্লুক-নিসবতের সঙ্গে ওৎপ্রোতভাবে সম্পৃক্ত। মুবারক বংশ পরম্পরায় লব্ধ অনুভব, সূক্ষ্ম সমঝ এবং পবিত্র রক্তধারা মন ও মনন আন্দোলিত না করলে, মুবারক ধমনীতে সে রক্তধারা প্রবহমান না থাকলে সম্মানিত তাছাওউফ উনার নির্যাস অন্তরে প্রবেশ করে না।
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা‘য়ালা এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তা’য়াল্লুক-নিসবত-কুরবত হাছিল হয় না। উনাদের মুহব্বত-মা’রিফাত, রিযামন্দি-সন্তুষ্টি অন্তরে ঠাঁই পায় না। সাময়িকভাবে পেলেও স্থায়ী হয় না এবং আমলেও আসেনা।
সকলেরই জানা, আরম্ভ করে প্রায় সবাই। কিন্তু কামিয়াবী হাছিল করেন কেউ কেউ। যে বংশের উর্ধ্বতন ধারায় সম্মানিত ইলমে তাসাওউফ উনার অবিচ্ছেদ্য সংযোগ নেই, সে বংশের নিম্নধারায় মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত-কুরবত হাছিল করা সম্ভব হয় না। প্রেক্ষিত কারণে উনাদেরকে হাক্বীক্বী মুহব্বত ও ইত্তিবা না করাই স্বাভাবিক ও সংঙ্গত। নগন্য ব্যতিক্রম অবশ্যই আছে। তবে তা ধর্তব্যের মধ্যে পড়ে না।
দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬
ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২