মাহফিল

সংখ্যা: ০২তম সংখ্যা | বিভাগ:

বহুদর্শী হাল জামানায় এমন সমস্ত ঘটনা সংঘটিত হইতেছে যাহা শুনিলে দিল পেরেশানতো হয়ই রীতিমত জালাতন করিতে থাকে। ইহা যাহাদের দ্বারা ঘটিতেছে তাহারাও আটঘাঁট বাধিয়া বিলকুল লা পওত্তায়া হইয়া বাতচিত করিতেছে। আমাদের শরম লাগিলেও ঐ জগতের ইনসানরা তাহাদের শরমেন্দিগীকে অন্দর মহলে রাখিয়া ময়দানে বিচরণ করিতেছে। তবে ইহা শুনিয়া এক মহলের ইনসান খুবই বাহবা দিতেছে আর এ সমস্ত ওয়াযেরা (বক্তার) তাহাতে আহলাদিত হইয়া কদমে লুটাইয়া পরিতেছে। জাত পাত যাহাদের দেমাগে ক্রিয়া করেনা ধর্ম অধর্ম বলতে কিছুই যাহাদের দিলে মালুম হয় না, তাহারা যে এহেন আযীব বাতচিত করিবে তাতে অবশ্য বিস্মিত হওয়ার কিছুই নাই। এতক্ষণ যে কথা বলিতে চাহিলাম তাহার নেকাব খুলিয়া এই মহফিলের কাজ শুরু করিলাম, তবে মাহফিল শুরু করার আগে অনেক কিছুরই এন্তেজাম করিতে হয় বহুদর্শী তাহাই করিল। গোজাস্ত কিছু দিন আগে বাংলাদেশের অন্যতম মহিলা শায়ের হিসেবে খ্যাত এক মাহফিলে আচানক এমন বক্তৃতাই করিলো যাহা শুনিয়া তালগোল পাকাইয়া গিয়াছে তবে এই বলিয়া. দিলে সমজ পয়দা হইতেছে যে এই বিশেষ মহলের ইনসানরা যদি তাহাদের দিলের নেকাব না খুলিয়া দিত তাহা হইলে চিনিতে আমাদের বহুত কোশেশ করিতে হইতো। লোকিন আফসোস হইল এই কিসিমের বাহারী ইনসানরা হরহামেশা যাহা করিতেছে কোন বেদ্বীন ও তাহা করিতে লজ্জাবোধ করিবে। সফিয়া বিবি নাম্নী এক আওরাত শায়ের রবিন্দ্রচর্চাকে ইবাদতের শামিল বলিয়া উল্লেখ করিয়াছে। অর্থাৎ যাহারা কবি রবিন্দ্রনাথ ঠাকুরের শের পরিবে গেনা গাইবে সুফিয়া বিবির মতে তাহারা বহুর উঁচু মাকামের আবেদ? হইয়া যাইবে। বহুদর্শীয় নজরে মালুম হইলো যে, এই কিসিমের আবেদ? বেহেশতের সুগন্ধি হইতেও বঞ্চিত থাকিবে। আর সুফিয়া বিবি এই জগতের নেত্রি না হইতে পরিলেও ঐ জগতে জাহান্নামের নেত্রী হইতে পরিবে। তবে তাহাদের জন্য তওবার দরজা খোলা রহিল। সুফিয়া বিবির ঐ বয়ান যেদিন নজরে পড়িল সেই দিন হইতে দিলেএই লেখাটি সমঝদার ইসলাম দরদী ভাই-বোনদের নিকট পৌঁছাইয়া দেওয়ার বাহেশ হইতেছিল। এতদিন পর মওকা বুঝিয়া খুলিয়া দেওয়া হইলো। আওর এক সহিহ খবর হইলো আমাদের আলেম সাহেবানরা এই বলিয়া ফতুয়া জাহির করিয়াছেন যে, এই বেদ্বীন শায়ের যদি শয়তানী ইলহামের এই বয়ান হইতে তওবা না করে (প্রকাশ্যে তওবা। তাহা হইলে তাহার উপর জানাযার নামাজ পড়া জায়েজ হইবে না। বহুত উত্তম ফতুয়া। এই নাস্তিক? আওরাত হরহামেশাই এই কিসিমের বাতচিত করিয়া থাকে। সুফিয়া বিবির প্রতি বহুদর্শীর নছিহত যেন, তওবা করিয়া আখেরাতের নাজাতের পথ সুগম রাখে। এই বারের মত মাহফিলের কাজ শেষ। আল্লাহ সবাইকে সহিহ সমঝ দান করুন। আমিন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ