সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৩৪ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

সংখ্যা: ২৬৪তম সংখ্যা | বিভাগ:

সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে খিলাফত মুবারক লাভ (২)

উল্লেখ্য যে, আবহমানকাল থেকে ভারত উপমহাদেশের সূফী-সাধক তথা তরীক্বতপন্থীগণের মাঝে এ কথা প্রচারিত রয়েছে যে, রিয়াদ্বত মাশাক্কাত তথা সাধনার পথে তাকমিলে (পূর্ণতায়) পৌঁছার জন্য সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অনুমোদন প্রয়োজন। উনার অনুমোদন বা সত্যায়ন ব্যতীত কেউ কামিল বা পূর্ণতায় পৌঁছেছেন বলে গণ্য করেন না। পক্ষান্তরে যারা বিষয়টির প্রতি গুরুত্ব দেয়নি বা অস্বীকার করেছে, তারা বিলায়েতহারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে।

অপর একটি বর্ণনা রয়েছে, তিনি খিলাফত মুবারক লাভ করতঃ চিন্তিত হয়ে পড়লেন যে, ভারতবর্ষে কিভাবে যাবেন। কোনো পথ-ঘাট জানা ছিল না। এমতাবস্থায় স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যিয়ারত মুবারক লাভ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, মুঈনুদ্দীন! আপনি চিন্তিত কেন? তিনি আবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার তো কোনো পথ-ঘাট জানা নেই। তখন তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি মুরাকাবায় বসুন। তিনি মুরাকাবায় বসলেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ভারতবর্ষে যাওয়ার সমস্ত রাস্তা-ঘাট সবকিছু দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ! মাটির একটি টুকরা উনার হাত মুবারকে দিয়ে বললেন, এই মাটির টুকরাটি যে মাটির সাথে মিলে যাবে সেটাই হবে আপনার অবস্থানস্থল। আজমীর শরীফের মাটির সাথে সেই মাটির টুকরা মুবারক মিলে যায়। তাই তিনি উনার অবস্থানস্থল আজমীর শরীফকে নির্দিষ্ট করে নেন। সুবহানাল্লাহ!

পবিত্র মদীনা শরীফ থেকে ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রওয়ানা:

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দয়া-দান, ইহসান ও নির্দেশ মুবারক পেয়ে সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফ থেকে ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে বাগদাদ শরীফে যাত্রা বিরতি করলেন। সেখানে স্বীয় শায়েখ ইমামুল আউলিয়া, শায়খুল উলামা ওয়াল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত উসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে ২৮ দিন অবস্থান করলেন। সে সময় তিনি বাগদাদ শরীফে অবস্থান করছিলেন। তিনি সুলত্বানুল হিন্দ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে উদ্দেশ্য করে বললেন, আমি ই’তিকাফ করবো। বাইরে বের হবো না। কেউ যেন আমার কাছে না আসে। তবে প্রতিদিন চাশতের সময় আপনি আমার এখানে আসবেন। আপনাকে বিশেষ কিছু কথা বলবো, যা আমার অবর্তমানে আপনার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন যথাসময়ে উনার মুবারক খিদমতে উপস্থিত হতেন। আর উনার যবান মুবারক থেকে যা বলতেন, তিনি তা লিখে রাখতেন। এভাবে ২৮টি মজলিসের অমীয় বাণী মুবারক জমা করেছেন। মহান আল্লাহ পাক উনার মেহেরবানীতে তার নামকরণ করেছেন- “আনীসুল আরওয়াহ”

পরে ইমামুল আউলিয়া, সাইয়্যিদুনা হযরত উসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনার ক্বদমবুছী করতঃ দোয়া নিলেন। সুলত্বানুল আরিফীন, ফকীহুল মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহিসহ কতিপয় দরবেশ সাথে নিয়ে বাগদাদ শরীফ থেকে ভারত উপমহাদেশের উদ্দেশ্য রওয়ানা করলেন।

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৪৭

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৭

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬

মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৬