আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ৯৬তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন : আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ মূলত: সবল বা কামিল মু’মিন হওয়ার মজলিশ। কিভাবে হাক্বীক্বী মু’মিন হওয়া যাবে, আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে সে বিষয়ে আলোচনা হয়ে থাকে।

ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয যামান, গাউসুল আযম, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি কেন্দ্রীয় আনজুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল বাইয়্যিনাত পাঠ করবে সে অবশ্যই ইনশাআল্লাহ মু’মিনে কামিল হতে পারবে।

তিনি বলেন, শুধু ঢাকা শহর বা বাংলাদেশ নয়, মহান আল্লাহ পাক উনার অসীম রহমতে বাংলাদেশের বাইরে তথা বহিঃবিশ্বেও অনেক আনজুমানে আল বাইয়্যিনাত রয়েছে।

তিনি বলেন, সারা বিশ্বে আনজুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যমে যদি আল বাইয়্যিনাত পৌঁছে দেয়া যায় তাহলে সেটা পড়ে প্রত্যেকে খালিছ মু’মিন তথা মু’মিনে কওয়ী হয়ে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করতে পারবে।

উল্লেখ্য, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, মুযাদ্দিদুয যামান, আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি চট্টগ্রাম ও কক্সবাজার জেলা আনজুমানে আল বাইয়্যিনাত-এর আহবানে গত ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে বার দিনের এক সফর করেন। ১০ জুলাই মঙ্গলবার চট্টগ্রামের মামা-ভাগিনা মাযার চত্ত্বওর বিশাল তাফসীরুল কুরআন মাহফিল, ১৯ জুলাই বৃহস্পতিবার পটিয়াতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে তিনি ছয় দিন অবস্থান করেন। এ সময় প্রতিদিন অনেক অনেক লোক হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত গ্রহণ করতঃ ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করে নিজেদের ধন্য করেন।

কক্সবাজার লিংক রোড মসজিদে

জুমুয়ার বয়ান ও মীলাদ-মাহফিল

১৩ই জুলাই শুক্রবার কক্সবাজার লিংক রোড, জামে মসজিদে হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি জুমুয়ার বয়ান পেশ করেন। নামায শেষে মীলাদ-মাহফিল ও বাইয়াত অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য লোক উনার মুবারক হাতে বাইয়াত গ্রহণ করেন।

টেকনাফে ওয়াজ দোয়া ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত

১৭ জুলাই টেকনাফ মুহম্মদিয়া আলীয়া মাদরাসার দুপুরে ওয়াজ ও দোয়ার মাহফিল এবং বাদ মাগরিব হোটেল হিলটপ-এর সম্মুখে মীলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এখানে শত-সহস্র লোক সাক্ষাত ও বাইয়াত গ্রহণ করেন। এসব স্থানে বিশেষ ব্যক্তিদের সমন্বয়ে অনেক শক্তিশালী স্থানীয় শাখা আনজুমানে আল বাইয়্যিনাত গঠিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ