ইমামুল আইম্মা, মুহিয্যূস্ সুন্নাহ, মুযাদ্দিদুযযামান, আওলাদে রাসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী চট্টগ্রামের লালদিঘি জামে মসজিদে জুমার বয়ানে একথা বলেন। তিনি বলেন, আল্লাহ্ পাক-এর রাসূল, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী অনুসরণের দ্বারা বান্দা আল্লাহ্ পাক-এর খাছ সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করে মর্যাদাবান হতে পারে। সুন্নত পালন ব্যতীত কোন বান্দার পক্ষেই হাক্বীক্বী সন্তুষ্টি অর্জন সম্ভব নয়।
গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী চট্টগ্রাম সফর করেন। ১৬ই জুলাই, চট্টগ্রাম জেলার বহদ্দারহাটের বাকুলিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ২১ জুলাই, চট্টগ্রাম লাল দিঘি জামে মসজিদে তিনি জুমার বয়ান ও খুৎবা দেন।
এছাড়া চট্টগ্রামের বহদ্দারহাটে অস্থায়ী খানকা শরীফে অবস্থান করে প্রতিদিন অসংখ্য ভক্ত মুরীদান ও আম জনতাকে সাক্ষাত দেন। সেখানে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর রঈস ও আমীলদের উদ্দেশ্যে তিনি নসীহত পেশ করেন। নসীহত পেশ কালে তিনি আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যমে আল্লাহ্ পাক-এর চরিত্রে চরিত্রবান হও এবং তোমরা আল্লাহ্ পাক-এর রঙ্গে রঞ্জিত হও এই আয়াত শরীফ মোতাবেক সকলের জীবন গঠনের আহবান জানান।
এক কথায় আল্লাহ্ পাক-এর মতে মত ও তাঁর রাসূল হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পথে পথ হওয়া মূলতঃ এ শিক্ষাই দেয়া হয়ে থাকে।
তিনি সকলকে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যমে মাসিক আল বাইয়্যিনাত-এর শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
এ সফরে চট্টগ্রামের বহু শিল্পপতি ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উনার হাতে বয়াত গ্রহণ করে ভাগ্যবানদের অন্তর্ভূক্ত হন। পরে তারা আঞ্জুমানে আল বাইয়্যিনাত এ যোগদান করে দ্বীনের খিদমতে খাসভাবে শরীক থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
চকবাজারে মাহ্ফিল অনুষ্ঠিত
উল্লেখ্য, গত ৩০ জুন, শুক্রবার ঢাকার চকবাজার ডাল পট্টিতে হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহ্ফিলে তিনি প্রধান অতিথির বয়ান পেশ করেন।
মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ
মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল