আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ- প্রতিটি বান্দার জন্য আল্লাহ্ পাক-এর সন্তুষ্টি, আল্লাহ্ পাক-এর রাসূল হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি অর্জন করা ফরজ-ওয়াজিবের অন্তর্ভূক্ত।
ইমামুল আইম্মা, মুজাদ্দিযুয্যামান, আওলাদে রাসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী কেন্দ্রীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনা কালে একথা বলেন।
তিনি বলেন, আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ ইল্মী মজলিশ, আমলের মজলিশ যার দ্বারা ইখলাছ হাছিল হয়ে থাকে। আর তা হাছিলের দ্বারা আল্লাহ্ পাক-এর রেজামন্দী অর্জন করা সম্ভব।
এদিকে ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে প্রবন্ধ লিখন, ক্বিরয়াত, হামদ, নাত, ক্বাসিদা ও ওয়াজ প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়; এবং কেন্দ্রীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক পাঠ মজলিশ শেষে কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার প্রদাণ করা হয়। পুরস্কার প্রদাণ করেন, মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মুজাদ্দিদুয্যামান, আওলাদে রাসূল হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আঞ্জুমানের সাপ্তাহিক মজলিশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।
মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল