মুহম্মদ মাহবুব আলম
সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য এবং অসংখ্য দরূদ ও সালাম আল্লাহর রাসুল সাইয়্যেদুল মুরছালীন। ইমামুল মুরছালীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহপাক এরশাদ ফরমান “অতি শীঘ্রই এমন এক সময় আসবে যখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে।” এই আয়াত শরীফ হুজুর পাক সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম এর মক্কা বিজয়ের প্রাক্কালের জন্য খাছ। তবে এরপরেও এই আয়াত শরীফের হুকুম বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পরিস্ফুটিত হয়েছে ও হবে। প্রসঙ্গক্রমে বাংলাদেশে মুসলমানদের উৎপত্তি ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা যায়। বখতিয়ার খলজী কর্তৃক বাংলা বিজয়ের অনেক পূর্বেই মুসলমানরা বাংলাদেশের সংস্পর্শে – এসেছিল। বিখ্যাত খলিফা হারুন উর রশীদের শাসনামলের (১৭২ হিজরী, ৭৮৮ খ্রীঃ) একটি মুদ্রা রাজশাহী জেলার পাহাড়পুরে বৌদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে। যা এই অঞ্চলে মুসলমানদের উপস্থিতি প্রমাণ করে। ‘তাবকাত-ই-নাসিরীর’ লেখক মিনহাজ লিখেছেন যে, মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজী বাংরাদেশে অনেকগুলো খানকাহ্ নির্মাণ করেন। এতে প্রমাণিত হয়ে যে বখতিয়ার কর্তৃক বঙ্গ বিজয়ের পূর্বেই কতিপয় মুসলিম দরবেশ এদেশে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন এবং এজন্য ‘খানকাহ’ নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছিল। বখতিয়ার বিজয়ের সঙ্গে সঙ্গে বাংলায় মুসলমান বহিরাগতদের আগমনের পথ উন্মুক্ত হয়ে যায় এবং বিভিন্ন দেশের মুসলমানগন এদেশে শাসনকর্তা, সৈনিক, সেনাপতি ধর্ম প্রচারক, শিক্ষক, ব্যবসায়ী ও ভাগ্যান্বেষীরূপে আগমন করেন। এই মুসলিম বহিরাগতদের সাথে আরবদের একটা বৃহৎ অংশ বাংলায় সুফী ও ধর্মপ্রচারক হিসেবে বৃহৎ অংশ আগমন করেন। বাঙ্গালী অধিবাসীদের মধ্যে অনেক পরিবার তাই সৈয়দ বা হুজুর পাক সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম এর বংশধর। বাংলার মুসলিম জনসংখ্যা বহিরাগত ও ধর্মান্তরিত এই উভয় প্রকার মুসলামনদের দ্বারা গঠিত হয়েছিল। বহিরাগত মধ্যে তুর্কী, আফগান, মুগল, ইরানী, কিছুসংখ্যক হাবশী এবং অন্যান্য বিদেশী মুসলমানও ছিল। বিভিন্ন দেশাগত ও মুসলমান অধিবাসারা এভাবে বাংলাদেশে এক নতুন শক্তি ও প্রেরণা সঞ্চার করে এবং তার সাথে যোগ দেয ধর্মান্তরিত মুসলমানগন। এক পরিসংখ্যান অনুযায়ী বাঙ্গালী মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে বিদেশীদের পরিমাণ ছিল শতকরা ২৯.৬ ভাগ এবং স্থানীয় ধর্মান্তরিতদের সংখ্যা ছিল শতকরা ৭০,৪০ ভাগ। ১৮:৭২ সনে ভারতে যখন প্রণম নিয়মিত লোক গণনা শুরু হয়, তখন থেকে বাংলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নটি বৃটিশ শাসকদের বিভ্রান্ত করে তুলে। ১৮-৭২ থেকে ১৯৪১ সাল পর্যন্ত আদমশুমারীর রিপোর্টগুলোতে দেখা যায়ঃ- * ৭০ বছরে (১৮৭২-১৯৪১) বাঙ্গালী মুসলমানদের সংখ্যা দ্বিগুনেরও বেশী বেড়ে যায়।১ কোটি ৬০ লক্ষ থেকে ৩ কোটি ৭০ লক্ষ), শতকরা ১৩১.২ ভাগ বৃদ্ধি পক্ষান্তরে হিন্দুদের ছিল ৮২.৩% ১৮৭২ সনে বাঙ্গালী মুসলিম জনসংখ্যা হিন্দুদের থেকে ৫ লক্ষ কম ছিল। ১৮৯১ সালের মধ্যে তাঁরা হিন্দুদের থেকে ১৫ লক্ষ দ্বারা অতিক্রম করে যায়। *পূর্ব বঙ্গে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির পরিমান ছিল সর্বোচ্চ। চিরাচরিত প্রথা অনুযায়ী ইসলামের শত্রুরা মুসলমানদের এই বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে সহজভাবে মেনে নিতে পারেনি। তাদের মতে বাঙ্গালী মুসলমানদের প্রায় সবাই বাংলার অন্তজ শ্রেণী থেকে ধর্মান্তরিত। এইচ বেভারলী ও এইচ রিজলী এই মতবাদের প্রধান প্রবক্তা। কালামুল্লাহ শরীফে আছে, “সমস্ত কাফেরের ধর্ম এক।”
তাই দেখা যায় রিজলীর এই মতবাদ সুবিধাজনক ভাবে শুধু ইংরেজ লেখকগনই ব্যবহার করেনি হিন্দু লেখকগন এ ব্যবহার করেছিল এবং পক্ষপাতদুষ্টগুনে এখনও করছে। সাম্প্রতিককালের ভারতীয় ঐতিহাসিক ডঃ রমেশচন্দ্র। মজুমদার তার “বাংলাদেশের ইতিহাস” গ্রন্থে একই মনোভাব প্রকাশ করেছেন এবং তিনি তার বইটির জনপ্রিয়তা দাবী করেছেন। বলাবাহুল্য আমাদের দেশে কিছু নামধারী’ বুদ্ধিজীবি আছেন যারা রিজবী ও রমেশ সাবেদের মতবাদ স্বীকার করতেই অধিক পছন্দ করেন। তারা এই সমাজের এমন সব কীট যার দেহায়ৰ খুবই চিত্তাকর্ষক কিন্তু ভীতর বিষে কানায় কানায় পূর্ণ। সমসাময়িক সমস্ত দলিলপত্র পর্যালোচনার মাধ্যমে এই মীমাংষার এক তাৎপর্যপূর্ণ ফল পাওয়া যায়। ব্রিজবীর মতবাদ খন্ডনঃ- H. Riselhy তার Tribcs and Castes in Bengal” গ্রন্থে পূর্ববাংলার জেলখাটা একশত পচাঁশি জনের নিম্নশ্রেণীর মুসলমানের নাসিকা সম্পকীয় নৃতাত্ত্বিক পরীক্ষার বিবরণ দিয়ে মন্তব্য করেছেন যে, ‘বাঙ্গালী মুসলামানগন চন্ডাল, পোদ এবং রাজবংশেই ইত্যাদি থেকে ধর্মান্তরিত।
তার নৃতাত্ত্বিক পরীক্ষার বিবরণ নিম্নরূপঃ-
| উপজাতি। | নাসিকার উচ্চতার গড়পরতা হার | নাসিকা ব্যপ্তির গড়পরতা হার |
| ১। ব্রাহ্মন | ৪৯.৭ | ৩৫ |
| ২। মুসলমান | ৪৯.৪ | ৩৮.৩ |
| ৩। কায়েস্থ | ৫০.২ | ৩৫.৩ |
| ৪। চন্ডাল | ৯৬.২ | ৩৬.৬ |
| ৫। গোয়াল | ৪৯ | ৩৬.৪ |
| ৬। কৈবর্ত | ৪৮ | ৩৬.৬ |
| ৭: মালী | ৪৩.৯ | ৪১.৫ |
| ৮। পোদ | ৪৯.১ | ৩৬.৮ |
| ৯। রাজবংশী | ৪৮.৯ | ৩৭.৫ |
| ১০। সদগোপ | ৪৫.৬ | ৩৭.৭ |
রিজলী সাহেবের নৃত্তাত্বিক পরীক্ষাটি নানা ত্রুটিতে ভরপুর ও পক্ষপাত দুষ্ট। বাইয়্যিনাত ৩১ প্রথম দৃষ্টিতেই ধরা পরে যে, রিজলী হিন্দুদের সকল শ্রেণীর নাকের মাপ গ্রহন করেছিলেন অথচ মুসলমানদের বেলায় তিনি বেছে নিয়েছেন জেলখাটা ১৮৫ জনের একটি নিম্নশ্রেণীর দলকে। আরবী প্রবাদের আছে নগন্য ধর্তব্য নয়। তাই কয়েকজন নিম্নশ্রেণীর জেলখাটা মুসলমানরে নাসিকায় গঠন পদ্ধতি দ্বারা অতি সাধারণ যুক্তির কারনেই সমগ্র মুসলিম সম্প্রদায়ের দৈহিক বৈশিষ্ট্যসমূহের প্রতিনিধিত্ব করা যায় না। ডঃ এম, এ, রহিম তার ‘বাঙ্গালীর সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস’ গ্রন্থে দাবী করেন যে, একটা যথার্থ পরীক্ষার দ্বারা দেখান যাবে যে উচ্চ বর্ণের হিন্দুদের চেয়ে গড়পরতা হারে বাঙ্গালী মুসলামনরা আরও সুন্দর, পাতলা ও খাড়া নাকের অধিকারী। ‘কদণ মরধণধন্ড মত ‘দণ প্রফবটভ মত ঈণভথটফ’ গ্রন্থের মূল লেখক ফজলে রাব্বি যথার্থই বলেছেন যে, মিঃ রিজলী এই পক্ষপাতদুষ্ট চালিয়েছিলেন বাঙ্গালী মুসলমানদের মর্যাদা খাটো করার পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে। কবি বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে বলেন, “হিন্দুকুলে কেহ যেন হইয়া ব্রাহ্মন আপনি আসিয়া হয় স্বেচ্ছায় যবন।” অর্থাৎ হিন্দু সম্প্রদায় থেকে ব্রাহ্মনগণও স্বেচ্ছায় ইসলাম গ্রহন করে। ব্রাহ্মন ও কায়স্থদের মধ্যে অনেকে ছিল শিক্ষিত ও সংস্কৃতিবান। যার ফলে তাদের পক্ষে মুসলমান সমাজ ও ধর্ম উপলব্ধি করা ও মূল্যায়ান করা সহজ ছিল। তাই এদের অনেকে ইসলামের সুমহান আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে এর শান্তির তলে আশ্রয় গ্রহণ করে। ‘অমৃতকান্ত’ নামক সংস্কৃত গ্রন্থে রুকনউদ্দীন সমরকন্দীর সাথে আলোচনা ক্রমে জনৈক বেদান্ত ব্রাহ্মনের মুসলমান হওয়ার প্রমাণ পাওয়া যায়। একই গ্রন্থে কামরুপ অন্তানাথ নামে আরেকজন সাধুরও মুসলমান হওয়ার কথা জানা যায়। রাজা কানসের (কংসের) পুত্র যদু (জালাল উদ্দীন মুহম্মদ শাহার ইসলাম গ্রহন এত বেশী সুপরিজ্ঞাত যে, এসম্পর্কে বলার অপেক্ষা রাখে না। স্মরণ করা যেতে পারে যে বাংলার নবাব মুর্শিদকুলী খান দিলেন প্রথমে দাক্ষিনাত্যের একজন হিন্দু ব্রাহ্মন। সবচেয়ে মজার ব্যাপার হল নৃবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী সে সব জৈব-শাররিবৃত্তিয় উপাদানের উপর নির্ভর করে নরগোষ্ঠীর শ্রেণী
বিভাগ করা হয় সেগুলো হল (১) মাথা, ।২। দেহ ও মুখের দাড়ি লোমের রং ঘনত্ব ও গড়ন প্রকৃতি, ১৫। চামড়ার বং (৬) চোখের রং ও আকৃতি (৭) ঠোঁট (৮) মাথা ও নাক মুখে গড় প্রকৃতি (৯৯ দেহের উচ্চতা (১০) ওজন প্রভৃতি। তাই এতগুলো নৃতাত্ত্বিক উপকরন ব্যাতিরা। শুধু নাসিকার গঠন নিয়ে মিঃ বিজলী যে নৃতাত্ত্বিক পরীক্ষা চালিয়েছিলেন ৩। শুধু ভ্রান্তিকরই নয় বরং নির্ভেজাল উদ্দেশ্য প্রণিত। তাই বৈজ্ঞানিক তত্ত্ব ও ঐতিহাসিক তথ্যগত উভয়কারনেই মিঃ রিজলীর মতবাদ সম্পূর্ণ পরিতাজ্য। ঐতিহাসিক সত্যের আলোকে প্রমাণ করা যাবে যে ধর্মান্তরিত মুসলমানদের একটা উল্লেখযোগ্য সংখ্যা। এসেছে উষ্ণ বর্ণের হিন্দু সম্প্রদায় থেকে।। সমকালীন লেখকদের বর্ণনায় এর নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। সমসাময়িক বাংলা সাহিত্যে দেখা যায় যে, যখনই কোনো ব্রাহ্মন ইসলাম গ্রহণ করেছে তখনই তিনি তার আত্মীয়বর্গ ও জাতি ভাইদেরকে ইসলামের সাম্য শান্তির পতাকাতলে সমবেত হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। শেখ চাঁন্দের রসুল বিজয় কাব্যে তিনজন ব্রাহ্মনের উল্লেখ পাওয়া যায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাদের আত্মীয় স্বজনদেরকেও এই ধর্ম গ্রহণার্থে উৎসাহিত করেন। যার ফলে একটি পৃথক সমাজ বা শ্রেণী গঠিত হত। এভাবে বাংলাদেশে ব্রাহ্মন ও কায়স্থদের মধ্যে শেরখানি, শ্রীমন্তগানি ও অন্যান্য শ্রেণীর ব্রাক্ষন ও কায়স্থদের উদ্ভব হয় একজন কামার সাথে উচ্চ কোণার জনৈক হিন্দু রমনার বিয়ের কথা বর্ণনা করেছেন। হযরত ইরাহাম বলঘী মাহা সাওয়ার (রঃ।, বাংলার সুলতান ইলিয়াস শাহ, জামসের গাজীর দৃষ্টান্ত দ্বারাও মুসলামনাদের এরকম বৈবাহিক সম্পর্কের উদাহারণ আরও অনেক রয়েছে। অনেক ক্ষেত্রে মুসলমান সাধুপুরুষ ও উলামাগণের সঙ্গে ধর্মীয় বির্তকে পরাজয়ের ফলে হিন্দুদের ধর্মীয় ও সামাচির নেতাই নয় এবং তাদের আত্মীয় স্বজন ও দেরও ইসলাম ধর্ম গ্রহণ করার পतिभिন। উপরোক্ত আলোচন। থেকে প্রমাণিত হয় যে প্রচুর সংখ্যক ব্রাহ্মন ও কায়স্থ সে যুগে মুসলামন সমাজে প্রবেশ করেছিল। এর সঙ্গে ব্রাহ্মনবাসী হিন্দু সমাজের অত্যাচারের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহন করে। ডঃ এম, এ. রহিম বলেছেন বৌদ্ধদের এই শ্রেণী ছিল ক্ষত্রিয়দেরই দূরবর্তী বংশধর। সুতরাং দেখা যায় বাঙ্গলী মুসলমান জনসংখ্যার প্রায় অর্ধেক এসেছে উচ্চ শ্রেণীর অমুসলিম, প্রধাণতঃ উচ্চ শ্রেনীর হিন্দুদের থেকে এবং অবশিষ্টভাগ এসেছে হিন্দু সমাজের নিম্ন শ্রেণী থেকে। সুতরাং এটা মজবুত দলিল দ্বারা প্রমাণিত হলো যে “বাঙ্গালী মুসলমানদের অধিকাংশই এসেছে নিম্নশ্রেণীর হিন্দু থেকে”- সুবিধাবাদী ঐতিহাসিকদের এই মতবাদ সবৈক মিথ্যা। এবং সঙ্গত কারনেই এই মিথ্যা অপবাদ খন্ডনীয়। শুকরিয়ার ব্যাপার হলো উপমহাদেশের অন্য কোন সমাজই, বাংলাদেশের ন্যায় বৌদ্ধ ও উচ্চ শ্রেণীর হিন্দুদের থেকে গ্রহণকারীদের সংখ্যার অনুপাতের চেয়ে বেশী দাবী করতে পারেন।। সুতরাং এটা আমাদের প্রতি আল্লাহপাকের এক খাছ রহমত।। সংক্ষেপিত) সহায়ক গ্রন্থঃ- ১। ‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস!’ -ডঃ এম. এ. রহিম। ২। ‘বাংলাদেশের ইতিহাস’ -ডঃ রমেশচন্দ্র মজুমদার।