মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট সম্পর্কে ফতওয়া- (৬৯তম পর্ব)

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

 (৩৪তম ফতওয়া হিসেবে)

 “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” পেশ করতে পারায় মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ বেশুমার শুকরিয়া আদায় করছি।

(পূর্বপ্রকাশিতের পর)

মহাসম্মানিত মহাপবিত্র রজবুল হারাম শরীফ মাসে প্রকাশিত মহাসম্মানিত মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফসমূহ

মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ তারীখ মুবারক= ১৬খানা

 মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ= ৩০খানা

১.খ) মহাসম্মানিত মহাপবিত্র ১লা রজবুল হারাম: মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ

মহাসম্মানিত পরিচিতি ও বেমেছাল ফযীলত মুবারক:

যেই মহাসম্মানিত রাত্রি মুবারক-এ আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ (শাদী মুবারক) অনুষ্ঠিত হন, সেই মহাসম্মানিত রাত্র মুবারকেই ‘মহাসম্মানিত নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক) তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার থেকে কুদরতীভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক-এ (উনার মাঝে) তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ! উক্ত মহাসম্মানিত রাত্রি মুবারক উনাকেই ‘মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ’ বলা হয়। সুবহানাল্লাহ!

ছহীহ্ বর্ণনা মতে, সেই মহাসম্মানিত রাত মুবারকখানা ছিলেন মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ লাইলাতুল জুমু‘আহ্ শরীফ। সুবহানাল্লাহ!

আল্লামা হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আল বারাহীনুল ক্বিত্ব‘ইয়্যাহ্ ফী মাওলিদি খইরিল বারিয়্যাহ্ শরীফ’ উনার মধ্যে বলেন,

وَلِذَا فَضَّلَ حَضْرَتْ اَلْاِمَامُ اَحْـمَدُ بْنُ حَنْۢبَلٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ لَيْـلَةَ الْـجُمُعَةِ عَلـٰى لَيْـلَةِ الْقَدْرِ تَـفْضِيْلًا بِاَنَّ مَا كَانَ مِنَ الْـخَيْـرَاتِ وَالْبَـرَكَاتِ وَالْكَـرَامَاتِ وَالسَّعَادَاتِ فِـىْ جِنْسِ هٰذِهِ الَّيْـلَةِ مُفَاضًا عَلَى الْعَالَمِيْـنَ وَالْمُؤْمِنِيْـنَ وَمُنَـزَّلًا لَمْ يَكُنْ وَلَا يَكُوْنُ فِـىْ لَيْـلَةٍ مَا اِلـٰى يَـوْمِ الْقِيَامَةِ حَقًّا فَبِهٰذَا الْوَجْهِ لَوْ جُعِلَتْ لَيْـلَةُ الْمِيْلَادِ اَفْضَلَ مِنْ لَيْـلَةِ الْقَدْرِ لَكَانَ الْـبَقَ وَاَحْرٰى وَقَدْ صَرَحَ بِهِ الْعُلَمَاءُ رَحْـمَةُ اللهُ عَلَيْهِمْ

অর্থ: “এ জন্যই হযরত ইমাম আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুল আইয়্যাম শরীফ (পবিত্র জুমু‘আহ্ শরীফ) উনার রাত্রকে পবিত্র শবে ক্বদরের উপর মর্যাদা দিয়েছেন। কারণ, ঐ সাইয়্যিদুল আইয়্যাম শরীফ (পবিত্র জুমু‘আহ্ শরীফ) উনার রাত্রে যেরূপ খায়ের-বরকত, বুযূর্গী-সম্মান এবং সৌভাগ্য, সফলতা, প্রশান্তি এবং আনন্দের ঝর্ণাধারা সারা কায়িনাত এবং সমস্ত মু’মিনগণ লাভ করে থাকেন এবং উনাদের উপর বর্ষিত হয়ে থাকে, তা অতীতে কোনো রাতে হয়নি, আর ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আর কখনো হবে না। সুতরাং, এই দিক থেকে যদি বলা হয়- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক (দুনিয়ার যমীনে আগমন মুবারক) উনার মহাসম্মানিত রাত্রি মুবারক হচ্ছেন পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উনার চেয়েও শ্রেষ্ঠ, তাহলে তা একেবারে যথার্থ এবং আরও উপযুক্ত হবে। এই বিষয়ে অনেক হযরত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বিস্তারিত আলোচনা করেছেন।” সুবহানাল্লাহ!

আর আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “এই মহাসম্মানিত মহাপবিত্র রাত্রি মুবারক উনার ফযীলত কোটি কোটি পবিত্র শবে ক্বদর ও পবিত্র শবে বরাতের চেয়েও কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ! কারণ, এই মহাসম্মানিত মহাপবিত্র রাত্রি মুবারক না হলে, পবিত্র শবে ক্বদর ও পবিত্র শবে বরাতসহ কোনো বিশেষ দিন-রাত্রিই জিন-ইনসান লাভ করতে পারতো না, ঈমান লাভ করতে পারতো না, সম্মানিত দ্বীন ইসলাম লাভ করতে পারতো না।” সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!

বেমেছাল খুছূছিয়াত মুবারক

আল্লামা হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আল বারাহীনুল ক্বিত্ব‘ইয়্যাহ্ ফী মাওলিদি খইরিল বারিয়্যাহ্ শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন,

اَنَّ فِـىْ هٰذِهِ اللَّيْـلَةِ نُـوْدِىَ فِـى الْمُلْكِ وَالْمَلَكُوْتِ اَنْ يُّـنَـوِّرُوا الْعَالَـمَ بِاَنْـوَارِ الْقُدْسِ تَـنْوِيْـرًا وَّاهْتَـزَّ وَابْـتَـهَجَ مَلَائِكَةُ الْاَرْضِ وَالسَّمَاءِ اِهْتِزَازًا وَاِبْـتِهَاجًا وَاُمِرَ خَازِنُ الْـجَنَّةِ بِاَنْ يَّـفْتَحَ بَابَ الْفِرْدَوْسِ الْاَعْلـٰى وَيَـجْعَلَ الْعَالَـمَ بِالْفَوَائِحِ وَالرَّوَائِحِ مُعَطَّرًا وَبُـشِّرَ فِـىْ طَبَـقَاتِ السَّمٰوَاتِ وَبُـقَاعِ الْاَرْضِ كُـلِّـهَـا بِاَنَّ النُّـوْرَ الْـمُحَمَّدِىَّ فِـىْ هٰذِهِ اللَّيْـلَةِ اِسْتَـقَرَّ فِـىْ رِحْمِ سَيِّدَتِنَا حَضْرَتْ اٰمِنَةَ عَلَيْـهَا السَّلَامُ اِسْتِقْرَارًا كَـيْفَ لَا وَاَنَّ الَّذِىْ هُوَ مَصْدَرُ تَـمَامِ الْـخَيْـرَاتِ وَالْبَـرَكَاتِ وَالْكَـرَامَاتِ وَالْاَنْـوَارِ وَالْاَسْرَارِ وَمَبْدَهُ خَلْقِ الْعَالَـمِ وَاَصْلُ اَصُوْلِ نَـوْعِ بَـنِـىْ اٰدَمَ قَدْ قَـرُبَ اَنْ يَّظْهَرَ فِـى الدُّنْـيَا فَـيُـنَوِّرَ الْعَالَـمَ وَيُشَرِّفَهٗ وَيَسُرُّهٗ طُـرًّا

অর্থ: “এই মহাসম্মানিত রাত্রি মুবারক-এ মহান আল্লাহ পাক উনার সম্মানিত কুদরত মুবারক উনার জগতে এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের জগতে বলে দেয়া হয়েছিলো যে, উনারা যেন নূর মুবারক দ্বারা সমস্ত সৃষ্টিজগতকে নূরানী করেন, আলোকিত করেন। সুবহানাল্লাহ! আকাশ-যমীন, সারা কায়িনাতের সকল ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মহাখুশিতে বিভোর হয়ে গিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস উনার দরজা মুবারক খুলে দেয়ার জন্য সম্মানিত বেহেশত উনার রক্ষণাবেক্ষণকারী হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনাকে হুকুম করা হলো। সমগ্র কায়িনাতকে বিভিন্ন প্রকার খুশবু দ্বারা খুশবূময় করে রাখার আদেশ মুবারক আসলো। আকাশের সকল স্তরে এবং যমীনের সকল স্তরে, পৃথিবীর সকল ঘরে ঘরে খোশখবরি দেয়া হয়েছিলো যে, মহাসম্মানিত নূরে হাবীবী ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি এই মহাসম্মানিত রাত্রি মুবারক-এ কুদরতীভাবে উনার মহাসম্মানিত হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক-এ তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ! প্রকৃতপক্ষে আকাশ ও যমীন এরূপ মহাখুশি ও খোশবূদার কেন হবে না? যেহেতু সেই মহাসম্মানিত মহাপবিত্র নূরুল কুদরত মুবারক (ওজূদ পাক মুবারক) হলেন সমস্ত খায়ের-বরকত, বুযূর্গী-সম্মান মুবারকের মালিক এবং নূর মুবারক, গোপন রহস্যের উৎস মুবারক, সমস্ত সৃষ্টির সূচনা এবং মানবজাতির অস্তিত্বের মূল ভিত্তি। অবশ্যই তিনি অচিরেই দুনিয়াতে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক গ্রহণ (যমীনে আগমন মুবারক) করার মাধ্যমে সারা বিশ্বকে আলোকিত করে সবাইকে সম্মান-মর্যাদা দ্বারা পরিপূর্ণভাবে আনন্দিত করবেন।” সুবহানাল্লাহ!

আল্লামা হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার উক্ত কিতাবে আরো বলেন,

وَرُوِىَ اَنَّ صَبَاحَ تِلْكَ اللَّيْـلَةِ خَرَّ كُلُّ صَنَمٍ عَلـٰى وَجْهِ الْاَرْضِ مَنْكُوْسًا كَمَا مُنِعَتِ الشَّيَاطِـيْـنُ بِوِلَادَتِهٖ مِنَ الصُّعُوْدِ اِلَـى السَّمَاءِ وَمَا بَـقِىَ سَرِيْـرٌ مِّنْ سُرُرِ مُلُوْكِ الدُّنْـيَا اِلَّا صَارَ مَنْكُوْسًا وَمَا بَـقِىَ فِـىْ تِلْكَ اللَّيْـلَةِ بَـيْتٌ وَلَا مَكَانٌ اِلَّا صَارَ مُنَـوَّرًا وَلَـمْ تَـبْقَ دَابَّةٌ اِلَّا صَارَتْ مُتَكَلِّمَةً وَتَـبَاشَرَتْ وُحُوْشُ الْمَشْرِقِ وُحُوْشَ الْمَغْرِبِ طُـرًّا

অর্থ: “বর্ণিত রয়েছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক গ্রহণের (যমীনে আগমন মুবারক করার) মহাসম্মানিত রাত্রি মুবারক-এ যেমন পৃথিবীর সমস্ত মূর্তি উপুড় হয়ে মাটিতে পড়ে গিয়েছে; ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক-এ তাশরীফ মুবারক নেয়ার সেই মহাসম্মানিত রাত্রি মুবারক উনার সকালেও একই ধরণের অগণিত আশ্চর্য ঘটনা মুবারক সংঘটিত হয়েছিলেন। ঐ মহাসম্মানিত রাত্রি মুবারক-এ দুনিয়ার সমস্ত শাসকদের আসন উল্টে পড়ে গিয়েছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক-এ তাশরীফ মুবারক নেয়ার সেই মহাসম্মানিত রাত্রি মুবারক-এ প্রতিটি ঘর এবং সমস্ত স্থান আলোকিত হয়েছিলো। ঐ মহাসম্মানিত রাত্রি মুবারক-এ সমস্ত প্রাণী কথা বলতে পেরেছিলো। এমনকি পূর্ব ও পশ্চিম প্রান্তের সমস্ত প্রাণী খুশি প্রকাশ করে একে অপরকে এই সুসংবাদ মুবারক আদান-প্রদান করেছিলো।” সুবহানাল্লাহ! (আল বারাহীনুল ক্বিত্ব‘ইয়্যাহ্ ফী মাওলিদি খইরিল বারিয়্যাহ্ শরীফ)

আল্লামা হযরত কুস্ত্বলানী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কিতাবে উল্লেখ করেন,

لَـمْ يَـبْقَ فِـىْ تِلْكَ اللَّيْـلَةِ دَارٌ اِلَّا اَشْرَقَتْ وَلَا مَكَانٌ اِلَّا دَخَلَهُ النُّـوْرُ وَلَا دَابَّـةٌ اِلَّا نَطَـقَتْ

অর্থ: “সেই মহাসম্মানিত রাত্রি মুবারক-এ এমন কোনো ঘর অবশিষ্ট ছিলো না, যা ঐ মহাসম্মানিত নূর মুবারক উনার আলোয় উদ্ভাসিত হয়নি। এমন কোনো স্থান ছিলো না, যেখানে ঐ মহাসম্মানিত নূর মুবারক প্রবেশ করেননি এবং এমন কোনো প্রাণী ছিলো না, যা কথা বলেনি অর্থাৎ সমস্ত প্রাণী পরস্পর এই মহাসম্মানিত সুসংবাদ মুবারক আদান-প্রদান করেছে।” সুবহানাল্লাহ! (আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ্ ১/৭৪, শারহুয যারক্বানী)

এই মহাসম্মানিত মহাপবিত্র রাত্রি মুবারক-এ সমস্ত দোআ ক্ববূল করা হয়

মহান আল্লাহ পাক তিনি এই ‘মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ’ উনার সম্মানার্থে মহাসম্মানিত রজবুল হারাম শরীফ উনার পহেলা রাত্রি মুবারক-এ বান্দা-বান্দী, জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের সমস্ত দোআ ক্ববূল করে থাকেন। সুবহানাল্লাহ! এ সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

اِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِـىْ خَـمْسِ لَيَالٍ اَوَّلُ لَيْـلَةٍ مِّنْ رَّجَبَ وَلَيْـلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْـلَةُ الْقَدْرِ الْـمُبَارَكَةِ وَلَيْـلَتَا الْعِيْدَيْنِ

অর্থ: “নিশ্চয়ই দোআ পাঁচ রাত্রিতে ক্ববূল করা হয়। মহাসম্মানিত রজবুল হারাম শরীফ মাস উনার পহেলা রাত্রি মুবারক, পবিত্র শা’বান মাস উনার ১৪ তারীখ দিবাগত রাত্রি, পবিত্র ক্বদর শরীফ উনার রাত্রি এবং দুই ঈদ (পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা) উনাদের দুই রাত্রি।” (মা ছাবাতা বিস সুন্নাহ্, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ্)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-

لَا تَـغْفَلُوْا عَنْ اَوَّلِ لَيْـلَةِ جُـمُعَةٍ فِـىْ رَجَبَ فَاِنَّـهَا لَيْـلَةٌ تُسَمِّيْـهَا الْمَلَائِكَةُ لَيْـلَةَ الرَّغَائِبِ وَذٰلِكَ اَنَّهٗ اِذَا مَضٰى ثُـلُثُ اللَّيْلِ لَا يَـبْـقٰى مَلَكٌ فِـىْ جَـمِيْعِ السَّمَاوَاتِ وَالْاَرَضِيْـنَ اِلَّا وَيَـجْتَمِعُوْنَ فِـى الْكَعْبَةِ وَحَوَالَيْـهَا فَـيَطَّلِعُ اللهُ تَـعَالٰى عَلَيْهِمْ اِطِّلَاعَةً فَـيَـقُوْلُ مَلَائِكَـتِـىْ سَلُوْنِــىْ مَا شِئْـتُمْ فَـيَـقُوْلُوْنَ رَبَّـنَا حَاجَتُـنَا اِلَيْكَ اَنْ تَـغْفِرَ لِصُوَّامِ رَجَبَ فَـيَـقُوْلُ اللهُ تَـعَالٰى قَدْ فَـعَلْتُ ذٰلِكَ

অর্থ: “তোমরা পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার প্রথম জুমুআর মহাসম্মানিত রাত্র মুবারক থেকে গাফিল হয়ো না। কেননা, এটি এমন একখানা রাত মুবারক, যেই রাত মুবারক উনাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ‘লাইলাতুর রগাইব’ নামে অভিহিত করেছেন। কারণ, যখন এই রাত্রি মুবারক উনার এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যায়, তখন আসমান ও যমীনের সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মহাসম্মানিত কা’বা শরীফ ও উনার চার পার্শ্বে একত্রিত হন। তখন মহান আল্লাহ পাক তিনি উনাদের প্রতি এক বিশেষ দৃষ্টি মুবারক দেন এবং বলেন- ‘হে আমার ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনাদের যা ইচ্ছা তা আমার নিকট আজকে আরযী করুন।’ তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আরয করেন- ‘আয় বারে এলাহী! আমাদের চাওয়া-পাওয়া এই যে, আপনি পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার রোযাদারদের ক্ষমা করে দিন।’ তখন মহান আল্লাহ পাক তিনি বলেন- ‘আমি আপনাদের আরযী পূর্ণ করলাম। অর্থাৎ এই পবিত্র মাসে যাঁরা রোযা রেখেছে বা রাখবে তাদেরকে ক্ষমা করে দিলাম।” সুবহানাল্লাহ! (গুনিয়াতুত ত্বালিবীন ১/৩৩১)

উল্লেখ্য যে, ‘মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ’ হচ্ছেন মহাসম্মানিত রজবুল হারাম শরীফ উনার পহেলা তারীখ মুবারক। এটাই মূল। তবে, বার হিসেবে মহাসম্মানিত রজবুল হারাম শরীফ মাস উনার পহেলা জুমুআহ্ শরীফ উনার রাতেও বিশেষ নিয়ামত-বরকত উনাদের হিস্সা লাভ করা যায়। সেই হিসেবে সেদিনও বিশেষভাবে ইবাদত-বন্দেগী, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, দোআ, মুনাজাত ও তওবা-ইস্তিগফার করা আবশ্যক।

বিশেষভাবে পালন করার বেমেছাল

ফযীলত মুবারক

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪০ হিজরী শরীফ উনার পহেলা রজবুল হারাম শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “আজকে এই মহাসম্মানিত রজবুল হারাম শরীফ উনার পহেলা রাত্রি মুবারক। আমরা সাধারণত মহাসম্মানিত ২২শে জুমাদাল ঊলা শরীফ বিশেষভাবে পালন করি। এই পহেলা রজবুল হারাম শরীফ দোআর ইন্তিযাম করা হয়। কিন্তু বিশেষভাবে পালন করার ব্যবস্থা অতীতে করা হয়নি। এবার সেটা করা হয়েছে। এটা করার পিছনে যে বিষয়টা রয়েছে- স্বয়ং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, মহাসম্মানিত মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, যিনি খ্বাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হাযির এবং নাযির ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি মুত্ত্বালা’ ‘আলাল গইব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি অন্তরের অন্তস্থলের খবরও রাখেন অর্থাৎ আমরা কি বলতে চাই, কি বলতে চাচ্ছি, কি বলে যাচ্ছি, কি বলবো সবটাই তিনি জানেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, মহাসম্মানিত মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে কয়েকবার বলেছেন, তাকীদ করেছেন, এই মাহফিলটা অত্যন্ত আদবের সাথে, মুহব্বতের সাথে এবং সাধ্য-সামর্থ অনুযায়ী সাখাওয়াতির সাথে পালন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!”

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪০ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ১৩ই রজবুল হারাম শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি যে মহাসম্মানিত মদীনা শরীফ উনার অধিবাসী উনাদের জন্য এক হাজার উট বোঝাই খাদ্য মুবারক হাদিয়া মুবারক করলেন, এজন্য উনার সম্মানার্থে জান্নাতে মেহমানদারী করা হলো। কাজেই, পয়সা খরচ করলে, জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বুঝতে পারলে? এটাই মহাসম্মানিত রজবুল হারাম শরীফ উনার পহেলা তারীখের আগে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি আমাকে জানিয়েছেন। উনি কয়েক দিন আমাকে বলছেন, একদিন, দুইদিন না। এটা মহাসম্মানিত ২২শে জুমাদাল ঊলা শরীফ উনার থেকে যেন বড় করে করা হয়। করলে জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করা হবে। উনি আমাকে কয়েকবারই জানিয়েছেন, ২৭, ২৮ তারীখে যে, সামনে মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ যেন সুন্দর করে করা হয়। যার জন্য আমরা মহাসম্মানিত ২২শে জুমাদাল ঊলা শরীফ ১২ প্রকার বা পদের খাবারের ব্যবস্থা করেছিলাম, এবার মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ-এ ১৩ প্রকার বা পদের খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!”

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪০ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ৯ই শা’বান শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ উনার যে বিষয়টা- যা আমাকে বলা হয়েছে, যদি এই তারীখে অনেক বড় অনুষ্ঠান করা হয়, তাহলে যিনি করবেন উনার সম্মানার্থে জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করা হবে।

সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার জন্য যেভাবে করা হয়েছে, ঐরকম করা হবে। এটা নিসবতের ব্যাপার, কুরবতের ব্যাপার। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” (আদ্ দুরারুল মুখ্তারাহ্ শরীফ ১/৯৩-৯৫)

উল্লেখ্য যে, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতি বছরই এভাবে বিশেষ ইন্তেযামে মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ পালন করে থাকেন। সুবহানাল্লাহ! তাই, প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে এই মহাসম্মানিত ওয়াক্বেয়াহ্ মুবারক থেকে শিক্ষা গ্রহণ করা এবং সার্বিকভাবে সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য ব্যয় করে এই মহাসম্মানিত পহেলা রজবুল হারাম শরীফ পালনে অংশ গ্রহণ করা, শরীক থাকা।

পরবর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মান মুবারক হানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আখাছ্ছুল খাছ সম্মানিত বিশেষ ফতওয়া মুবারক (৪২তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া- (পর্ব-৪৪)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র মাযহাব চতুষ্ঠয় উনাদের মধ্যে যে কোন একটি সম্মানিত ও পবিত্র মাযহাব মানা ও অনুসরণ করা ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া-৮৪

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে প্রতি আরবী মাসের ২৯ তারিখে খালী চোখে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, সারাবিশ্বে একদিনে রোযা ও ঈদ পালন অসম্ভব, চাঁদ নিয়ে সউদী ওহাবী ইহুদী চক্রান্তের মুখোশ উন্মোচন ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৪র্থ পর্ব)

নিয়ত করে কবর বা মাযার শরীফ জিয়ারত করার ফতওয়া