মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ তিনি
ইরশাদ মুবারক করেন
হে ঈমানদারগণ! যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন অর্থাৎ সত্য-মিথ্যা পার্থক্য করার সমঝ দান করবেন। আর তোমাদের গুনাহ-খতা সমূহ মিটিয়ে দিবেন ও তোমাদেরকে ক্ষমা করবেন। মহান আল্লাহ পাক তিনি মহা অনুগ্রহশীল।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম
তিনি ইরশাদ মুবারক করেন
মহান আল্লাহ পাক তিনি যার ভালাই চান, তাকে দ্বীনের ছহীহ সমঝ দান করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম
তিনি ইরশাদ মুবারক করেন
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে হাক্বীক্বীভাবে ভয় করে দ্বীন ইসলামে
পূর্ণরুপে দাখিল হয়ে ইস্তিক্বামত থেকে খালিছ মুত্তাক্বী হওয়া প্রত্যেক
মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক।