মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা’ শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী লিবাস বা পোশাক পরিধান করা প্রত্যেক ঈমানদার পুরুষ ও মহিলা উনাদের জন্য ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (শেষ পর্ব)

সংখ্যা: ৩০৫তম সংখ্যা | বিভাগ:

উপসংহার

আল বাইয়্যিনাত শরীফ ২৮৭তম সংখ্যা থেকে ৩০৫তম সংখ্যা পর্যন্ত ৩৮তম সম্মানিত ফতওয়া মুবারক হিসেবে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী লিবাস বা পোশাক পরিধান করা প্রত্যেক ঈমানদার পুরুষ ও মহিলা উনাদের জন্য ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া মুবারক শেষ করতে পারায় মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত ওয়ালিদাইনিশ শরীফাইনি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারক-এ বেশুমার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ!

মূলত: লেবাস সম্পর্কিত ফতওয়ার মাধ্যমে যে বিষয়গুলো সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, তাহলো-

১। মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র ইজমা শরীফ ও মহাসম্মানিত মহাপবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণিত হয় যে, পুরুষ-মহিলা প্রত্যেকের জন্যই সম্মানিত সুন্নতী লেবাস পরিধান করা ফরয। সুবহানাল্লাহ!

২। মুসলমানদের জন্য বিজাতীয় বা বিধর্মীদের পোশাক পরিধান করা হারাম। আর হারাম থেকে বেঁচে থাকা প্রত্যেকের জন্য ফরয।

৩। পুরুষের জন্য সুন্নতী লেবাস হিসেবে মাথায় চার টুকরা বিশিষ্ট, সাদা রংয়ের সূতি কাপড়ের গোল টুপি পরিধান করা খাছ সুন্নত মুবারক। টুপির নিচে কেনাআ ব্যবহার করাও খাছ সুন্নত।

৪। অতঃপর মাথায় ৩ হাত, ৭ হাত, ১২ হাত সাদা, কালো ও সবুজ রংয়ের ইমামাহ বা পাগড়ি পরিধান করা খাছ সুন্নত মুবারক।

৫। ইমামাহ বা পাগড়ীর উপর সাদা রংয়ের রুমাল পরিধান করা খাছ সুন্নত মুবারক।

৬। সেলাইবিহীন ইযার বা লুঙ্গী মুবারক পরিধান করা খাছ সুন্নত মুবারক।

৭। স্যালোয়ার পরিধান করা খাছ সুন্নতে ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম।

৮। পায়ে চামড়ার মোজা পরিধান করা খাছ সুন্নত মুবারক।

৯। না’লাইন শরীফ বা পাদুকা মুবারক আড়াআড়ি ফিতার খয়েরী রংয়ের চামড়ার পরিধান করা খাছ সুন্নত মুবারক।

১০। সাদা রংয়ের সূতি কাপড়ের ছয় কল্লি বিশিষ্ট ক্বমীছ মুবারক পরিধান করা খাছ সুন্নত মুবারক।

১১। ক্বমীছ গোল হওয়া অর্থাৎ কোনা ফাঁড়া না হওয়া খাছ সুন্নত মুবারক।

১২। ক্বমীছ নিছফুস সাক্ব অর্থাৎ হাঁটু ও গিরার মাঝামাঝি পর্যন্ত বিলম্বিত হওয়া খাছ সুন্নত মুবারক। বিশেষ উপলক্ষে ক্বমীছের উপর জুব্বা পরিধান করা খাছ সুন্নত মুবারক।

** পুরুষ-মহিলা সকলের জন্য চাদর ব্যবহার করা সুন্নত। বড় চাদরের দৈর্ঘ্য ৬ হাত, প্রস্থ ৩.৫ হাত। ছোট চাদরের দৈর্ঘ্য ৪ হাত, প্রস্থ ২.৫ হাত।

১৩। ক্বমীছ, ইযার বা লুঙ্গী ও স্যালোয়ার ইত্যাদি টাখনুর নীচে পরিধান করা হারাম।

১৪। মহিলাদের জন্যও ক্বমীছ পরিধান করা খাছ সুন্নত মুবারক।

১৫। (মহিলাদের জন্য) স্যালোয়ার পরিধান করাও খাছ সুন্নত মুবারক।

১৬। নিতাক্ব অর্থাৎ দোপাট্টা পরিধান করাও খাছ সুন্নত মুবারক।

১৭। (মহিলাদের জন্য) ওড়না পরিধান করা খাছ সুন্নত মুবারক।

১৮। ফুতহা অর্থাৎ ক্বমীছের গলা সংশ্লিষ্ট ফাঁড়া অংশ বুকের উপরে হওয়া খাছ সুন্নত মুবারক।

১৯। ক্বমীছ একটি গুটলীযুক্ত হওয়া খাছ সুন্নত মুবারক। পুরুষ-মহিলা সকলের জন্য শীতের জুব্বা পরিধান করা খাছ সুন্নত মুবারক।

২০। মহিলাদের ঘর থেকে বের হওয়ার সময় অতিরিক্ত কাপড় হিসেবে বড় চাদর, বোরকা, নেকাব, হাত মোজা ও পা মোজা পরিধান করা ফরয।

মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে উপরোক্ত ফতওয়া মোতাবেক আমল করে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন। (সমাপ্ত)

কুরআন-সুন্নাহ্ দৃষ্টিতে ইমামাহ্ বা পাগড়ীর ফাযায়েল ও আহ্কাম এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া

কুরআন-সুন্নাহ্ দৃষ্টিতে ইমামাহ্ বা পাগড়ীর ফাযায়েল ও আহ্কাম এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া- (পর্ব-৪১)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৬৬তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আখাছ্ছুল খাছ সম্মানিত বিশেষ ফতওয়া মুবারক (৩৯তম পর্ব)