মুহম্মদ শামসুদ্দিন
পূর্বাকাশ ফর্সা হয়ে এলো। মদীনার একটি পরিচিত গলি। খলিফা ওমর (রাঃ) শাসনামল। এক বৃদ্ধা একটি বালিকাকে বলেছে যে বাছা এবার দুধে একটু পানি। বালিকাটি বলে।-আমি পারবো না। খলিফার নিষেধ আছে, দুধে পানি দেওয়া তখন বৃদ্ধা বললো, আরে-এই সাত সকালে খলিফা কোথোকে দেখবে? বালিকাটি বলো খলিফা না দেখলেও খলিফার আল্লাহ্ যে, সব সময় সজাগ। বালিকাটির এই সুন্দর কটি উক্তি ঘটনা ক্রমে হযরত ওমর (রাঃ। এর কানে পৌঁছলে তিনি বালিকার প্রতি অত্যন্ত মুগ্ধ হন এবং আপম তনয় হযরত আসেম (রাঃ) সাথে বিবাহের ব্যবস্থা করেন। আর এই বালিকার কন্যাই উম্মে আসেম (রাঃ) এবং তাঁর কোলেই পৃথিবীজোড়া খ্যাতি শাসক সম্রাটদের রাজললাট টীকা উমাইয়া খলিফাদের অন্যতম শ্রেষ্ঠ শাসক, উমর ইবনে আবদুল আজিজ (রহঃ) জন্য গ্রহন করেন। ইতিহাস তাঁকে দ্বিতীয় উমর ও যুগের আবুবকর উপাধিতে ভূষিত করেছে। উমর ইবনে আবদুল আজীজ (রহঃ) এর খেলাফতের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো, বানু হাশিম বা আহলে বাইতের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন ও তাদের ভাতা নির্ধারন। বিশেষত খলিফা মারওয়ান, আবদুল মালিক, ওয়ালিদ, সুলায়মান, ইয়াযীদ এর যুগে অসহায় বনু হাশিম গন নিদারুন দুঃখ কষ্টের মধ্যে জীবন অতি বাহিত করে। তাঁরা বাইতুল মালকে ব্যক্তিগত কোষাগার মনে করে।। উমাইয়াদের অনেক শাসকই ভোগ বিলাস ও চরিত্র দোষে দুষ্ট ছিল। ইরান ও রোমীয় সম্রাটদের ন্যায় তাদের জীবন সুখ সম্ভোগে ভরপুর ছিল। শাসনের নামে জুলুম এবং ন্যায় অধিকারের বদলে বঞ্চিত ও অপমান করাই ছিল তাদের শাসনামেলের অন্যতম বৈশিষ্ট্য। তাদের দরবারে জনগণ নিশ্চুপ অসহায় মুক্ত বধির হয়ে থাকতে হতো। হক কথা প্রকাশের কোন রাস্তাই উন্মুক্ত ছিল না। মানীও গুনীজনের শ্রদ্ধা তাদের দরবারে খুব কম ছিল। বনু হাশিমের কোন লোকের ঠাঁই তাদের মজলিসে হতোনা। ইয়াযীদ ও উবাইদুল্লাহ ইবনে যিয়াদের মত ষন্ডামার্কা জালিম শাসকরা আহরে বাইতের প্রতি কদমে কদমে বিদ্বেষ ও বিদ্রোহের আতশ বাজি ফুটাতো। ঐতিহাসিক কারবালাতে রক্ত বন্যা বইয়ে এই দুই শাসকের প্ররোচনায় আহলে বাইতের ধুলি বালি মিশ্রিত পবিত্র লাশগুলি দামেস্কের গলিতে ঘুরানো হয়। পর্দানশীল মহিলা দিগকে বশীতে বেঁধে আবদ্ধ করা হয়। ক্ষুধা, তৃষা, মানসিক ও শারিরীক দিক দিয়ে তাঁদের অপরিসিম কষ্ট দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লামের পিঠ মোবারকে সাওয়ার কারী ইমাম হোসাইন (রাঃ) এর রক্তরঞ্জিত পবিত্র মস্তক মোবারককে বর্শার ফলকে ইয়াযীদের দরবারে নিক্ষেপ করা হয়-কুফার হায়েনা হাজ্জাজ যাতুর নিকা আসমা বিনতে আবুবকর রাঃ (যে নাকি কঠিন মুসিবত কালে ছাত্তর গুহায় হজুর ছাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম ও আবুবকর (রাঃ) এর জন্য লুকিয়ে খাদ্য আঞ্চাম দিতেন। এর সাথে বৃদ্ধা বয়সে অসৎ আচরন করে। সে পবিত্র কাবাগৃহে রক্তের হোলি খেলা খেলে। বড় বড় সাহাবী, তাবেয়ী তারভয়ে গা ঢাকা দিয়ে থাকেন। স্বনামধন্য আবদুল মালিক অন্ধ সাহাবী জাবের বিন আবদুল্লাহ (রাঃ) কে কঠোর ভাষায় কথা বলে মোদ্দা কথা উমাইয়া শাসকের অধিকাংশরাই আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষন করতো, তারা তাদের অস্পৃশ্য বলে ধারনা করতো এবং গালি গালাজ করতো। কিন্তু উমর ইবনে আবদুল আজীজ (রহঃ) এর শাসনামলে বনু হাশিমদের পুরো নিরাপত্তা দান করা হয়-তাঁদের যথাযথ মর্যাদা দান ও বাইতুল মাল হতে উপযুক্ত ভাতা নির্ধারণ করা হয়। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লামের নিকট আত্মীয়দেরকেও। তিনি তাঁর দয়ার হস্ত প্রসারীত করে দেন। যে উমাইয়ারা মসজিদের মিম্বরে দাড়িয়ে আলী (রাঃ) কে অশ্লীল গালি দিত খেলাফতের আসনে বসে তিনি তা কড়াভাবে নিষিদ্ধ করেন। উমর ইবনে আবদুল আজীজ (রহঃ) বনু হাশীমদের সাথে এমন ভ্রাতৃত্বও সৌহার্দপূর্ণ আচরন করেন যে, মনে হতো বনু হাশিম ও তিনি একই নির্ঝরিণীর ভিন্ন ফোয়ারা। ফাদেকের বাগান-যে বাগান থেকে হজুর সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম ও আবু বকর (রাঃ) আমদানী ব্যয় করতেন হযরত উসমান (রাঃ) এর শাসন কালে ইহা মারওযান প্রাপ্ত হয়। এরপর আবদুল মালিক ও পরে উমর ইবনে আবদুল আজীজ (রহঃ) ইহা প্রাপ্ত হন। উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত এই বাগানটির দলীল দস্তাবেজ তিনি ছিন্নকরে ফেলেন এবং এর সমুদয় আমদানী বনু হাশিমদেরকে দিয়ে দেন। এই বাগানটির বার্ষিক আয় ছিল দশ হাজার দীনার। খেলাফত কালে একদিন রাতেমা বিনতে আলী (রাঃ) গৃহে তাশরীফ আনলে তাঁর সম্মানার্থে গৃহ হতে পরিষদ ও প্রহরী সকলকেই বাহির করে দেন, এবং তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এতে ফাতেমা বিনতে আলী (রাঃ) অত্যন্ত খুশীহন। তিনি বনুহাশিম ও বনু উমায়াদের পারস্পরিক রেষারেষি বিদুরীত করে উভয়ের মধ্যে সম্পর্ক দৃঢ় ও মজবুত করেন। বনু হাশিমকে তিনি শ্রেষ্ট সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁহার শাসনামলে কোন আহলে বাইত অর্থনৈতিক বা সামাজীকে মর্যাদার দিক দিয়ে কষ্ট ভোগ করেনি। বনু হাশিমীদের ছোট ছোট বালক বালিকোদের প্রতি ও তাঁর দৃষ্টি ছিল অত্যন্ত সজাগ। ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, বনু হাশিমীদের প্রকৃত সুখ, শান্তি ও নিরাপত্তা প্রকৃত পক্ষে উমাইয়া শাসক উমর ইবনে আবদুল আজিজ (রহঃ) এর সময়েই হয়েছিল।