মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে প্রতি আরবী মাসের ২৯ তারিখে খালী চোখে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, সারাবিশ্বে একদিনে রোযা ও ঈদ পালন অসম্ভব, চাঁদ নিয়ে সউদী ওহাবী ইহুদী চক্রান্তের মুখোশ উন্মোচন ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৪র্থ পর্ব)

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

[সমস্ত প্রশংসা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য এবং অশেষ-অসীম সম্মানিত ছলাত ও সালাম মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত খিদমত মুবারক-এ। মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খাছ রহমত, বরকত, সাকীনাহ, দয়া-দান, ইহসান মুবারক উনাদের কারণে “গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ” উনার ফতওয়া বিভাগ উনার তরফ থেকে বহুল প্রচারিত, হক্বের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা’ শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের অকাট্ট দলীলের আলোকে প্রকাশিত একমাত্র দলীলভিত্তিক তাজদীদী মুখপত্র “মাসিক আল বাইয়্যিনাত শরীফ” পত্রিকায় যথাক্রমে- ১. টুপির ফতওয়া (২য় সংখ্যা) ২. অঙ্গুলী চুম্বনের বিধান (৩য় সংখ্যা) ৩.নিয়ত করে মাজার শরীফ যিয়ারত করা (৪র্থ সংখ্যা) ৪. ছবি ও তার সংশ্লিষ্ট বিষয় হারাম হওয়ার ফতওয়া (৫ম-৭ম সংখ্যা) ৫. জুমুয়ার নামায ফরযে আইন ও তার সংশ্লিষ্ট বিষয়ে ফতওয়া (৮ম-১০ম সংখ্যা) ৬.মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহ্রীমী সম্পর্কে ফতওয়া (১১তম সংখ্যা) ৭. কদমবুছী ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (১২তম সংখ্যা) ৮. তাহাজ্জুদ নামায জামায়াতে পড়া মাকরূহ্ তাহ্রীমী ও বিদ্য়াতে সাইয়্যিয়াহ্ এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩তম সংখ্যা) ৯.ফরয নামাযের পর মুনাজাত ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৪-২০তম সংখ্যা) ১০. ইন্জেকশন নেয়া রোযা ভঙ্গের কারণ ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২১-২২তম সংখ্যা) ১১. তারাবীহ্-এর নামাযে বা অন্যান্য সময় কুরআন শরীফ খতম করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২৩-২৪তম সংখ্যা) ১২. তারাবীহ্ নামায বিশ রাকায়াত ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২৫-২৯তম সংখ্যা) ১৩. দাড়ী ও গেঁাফের শরয়ী আহ্কাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৩০-৩৪তম সংখ্যা) ১৪.প্রচলিত তাবলীগ জামায়াত ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৩৫-৪৬তম সংখ্যা) ১৫. আযান ও ছানী আযান মসজিদের ভিতরে দেয়ার আহ্কাম এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৪৭-৫০তম সংখ্যা) ১৬. দোয়াল্লীন-যোয়াল্লীন উনার শরয়ী ফায়সালা এবং তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে র্ফতওয়া (৫১-৫২তম সংখ্যা) ১৭. খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৫৩-৫৯তম সংখ্যা) ১৮.নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (৬০-৮২তম সংখ্যা) ১৯. ইমামাহ্ বা পাগড়ী মুবারকের আহ্কাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত ফতওয়া (৮৩-৯৬তম সংখ্যা) ২০.শরীয়তের দৃষ্টিতে আখিরী যোহ্র বা ইহ্তিয়াতুয্ যোহ্রের আহ্কাম এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৯৭-১০০তম সংখ্যা) ২১. জানাযা নামাযের পর হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করার শরয়ী ফায়সালা ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (১০১-১১১তম সংখ্যা) ২২.হিজাব বা পর্দা ফরযে আইন হওয়ার প্রমাণ ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (১১২-১৩১তম সংখ্যা) ২৩. খাছ সুন্নতী ক্বমীছ বা কোর্তা এবং তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (১৪০তম সংখ্যা) ২৪.হানাফী মাযহাব মতে ফজর নামাযে কুনূত বা কুনূতে নাযেলা পাঠ করা নাজায়িয ও নামায ফাসিদ হওয়ার কারণ এবং তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (১৩২-১৫২তম সংখ্যা) ২৫. ইসলামের দৃষ্টিতে বিশ্বকাপ ফুটবল বা খেলাধুলা’র শরয়ী আহকাম ও তার সংশ্লিষ্ট বিষয়ে ফতওয়া (১৫৫তম সংখ্যা) ২৬. হানাফী মাযহাব মতে পুরুষের জন্য লাল রংয়ের পোশাক তথা রুমাল, পাগড়ী, কোর্তা, লুঙ্গি, চাদর ইত্যাদি পরিধান বা ব্যবহার করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৫৩-১৬০তম সংখ্যা)  ২৭. ইসলামের নামে গণতন্ত্র ও নির্বাচন করা, পদপ্রার্থী হওয়া, ভোট চাওয়া ও দেয়া হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৬১-১৭৫তম সংখ্যা) ২৮. কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের দৃষ্টিতে প্রাণীর মূর্তি তৈরি করা ও ছবি আঁকা, তোলা, তোলানো, রাখা, রাখানো, দেখা, দেখানো হারাম নাজায়িয হওয়ার অকাট্য প্রমাণ ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৬৮-২৩৭), ২৯. জুমুয়া ও ঈদাইনের খুৎবা আরবী ভাষায় দেয়া ওয়াজিব। আরবী ব্যতীত অন্য কোন ভাষায় খুৎবা দেয়া মাকরূহ তাহরীমী ও বিদয়াতে সাইয়্যিয়াহ ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৯২-১৯৩তম সংখ্যা) ৩০. কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস-এর দৃষ্টিতে লাইলাতুন নিছফি মিন শা’বান শবে বরাত-এর আহকাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৯৫-২১৩তম সংখ্যা), ৩১. পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে “কুলাঙ্গার, পাপিষ্ঠ ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি সম্পর্কে শরীয়তের সঠিক ফায়ছালা ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২০৩তম সংখ্যা), ৩২. কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস-এর দৃষ্টিতে “হানাফী মাযহাব মতে নামাযে সূরা ফাতিহা পাঠ করার পর ইমাম ও মুক্তাদী উভয়ে ‘আমীন’ অনুচ্চ আওয়াজে বা চুপে চুপে পাঠ করাই শরীয়ত উনার নির্দেশ ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২১২তম সংখ্যা), ৩৩. “পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র মাযহাব চতুষ্ঠয় উনাদের মধ্যে যে কোন একটি সম্মানিত ও পবিত্র মাযহাব মানা ও অনুসরণ করা ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২২০তম সংখ্যা-চলমান), ৩৪. “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিনের আমলসমূহের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২৩৮-চলমান), ৩৫. “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাহ শরীফ অর্থাৎ মহাসম্মানিত শরীয়ত উনার আলোকে খাছ সুন্নতী বাল্যবিবাহ ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২৬৪-২৮৬), ৩৬. মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে “মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক উনার ও উনার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এবং বিশেষ করে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২৬৫-চলমান), ৩৭. “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আখাছ্ছুল খাছ সম্মানিত বিশেষ ফতওয়া” (২৬৬-চলমান), ৩৮. মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- “মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী লিবাস বা পোশাক পরিধান করা প্রত্যেক ঈমানদার পুরুষ ও মহিলা উনাদের জন্য ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” (২৮৭-৩০৫) পেশ করার পর-

৩৯তম সম্মানিত ফতওয়া মুবারক হিসেবে

মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- “প্রতি আরবী মাসের ২৯ তারিখে খালী চোখে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, সারাবিশ্বে একদিনে রোযা ও ঈদ পালন অসম্ভব, চাঁদ নিয়ে সউদী ওহাবী ইহুদী চক্রান্তের মুখোশ উন্মোচন ও  তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” পেশ করতে পারায় মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ বেশুমার শুকরিয়া আদায় করছি।

(পূর্ব প্রকাশিতের পর)

নাসী বা মাসের তারিখ হের-ফের করা একটি জঘন্যতম কুফরী কাজ যা

কুফরীকে আরো বৃদ্ধি করে

মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

اِنَّـمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْـكُفْرِ ۖ يُضَلُّ بِهِ الَّـذِيْنَ كَفَرُوا يُـحِلُّونَهٗ عَامًا وَيُـحَرِّمُونَهٗ عَامًا لِّيُـوَاطِئُوا عِـدَّةَ مَا حَرَّمَ اللهُ فَـيُحِـلُّوا مَا حَرَّمَ اللهُ ۚ زُيِّنَ لَـهُمْ سُوءُ اَعْـمَالِـهِمْ ۗ وَاللهُ لَا يَـهْدِي الْقَوْمَ الْـكَافِرِيْـنَ

অর্থ : “নিশ্চয়ই নাসী বা মাসকে আগে পিছে করা কুফরীকে বৃদ্ধি করে থাকে। এর দ্বারা কাফিরেরা গুমরাহীতে নিপতিত হয়। তারা (ছফর মাসকে) এক বছর হালাল করে নেয় এবং আরেক বছর হারাম করে নেয়, যেন মহান আল্লাহ পাক উনার হারামকৃত মাসগুলোর গণনা পূর্ণ করতে পারে।

অতঃপর তারা সে সমস্ত মাসকে হালাল করে নেয়, যে সমস্ত মাসকে মহান আল্লাহ পাক তিনি হারাম ঘোষণা করেছেন। তাদের বদ আমলগুলো তাদের জন্যে তাদের নিকট সৌন্দর্য্যমণ্ডিত করে দেয়। আর মহান আল্লাহ পাক তিনি কাফির স¤প্রদায়কে হিদায়েত দান করেন না। অর্থাৎ এর ফলশ্রম্নতিতে কাফির সম্প্রদায় হিদায়েত লাভের যোগ্যতা হারিয়ে ফেলে।” (সম্মানিত ও পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৭)

উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বলা হয় যে, জাহিলিয়াতের যুগে কাফির, মুশরিকরা পবিত্র ছফর মাস উনাকে অশুভ ও কুলক্ষণে মনে করতো। নাঊযুবিল্লাহ! তাই তারা নিজেদের খেয়াল-খুশি মুতাবিক উক্ত মাস উনাকে আগে-পিছে করতো। আরেকটি কারণ হলো, যখন তারা যুদ্ধ-বিগ্রহ করার প্রয়োজন মনে করতো বা যুদ্ধে লিপ্ত থাকতো, তখন তারা পবিত্র ছফর মাস উনাকে আগে-পিছে করতো তবে হারাম মাসের সংখ্যা ঠিক রাখতো, যা সম্পূর্ণরূপে হারাম ও কুফরী। (তাফসীরে দুররে মানছূর)

এছাড়াও কাফির, মুশরিকরা তাদের নিজেদের স্বার্থে দুনিয়াবী ফায়দা লাভের জন্য বছরকে বারো মাসে গণনা না করে কোন কোন বছর দশ মাস থেকে সতের মাস পর্যন্ত গণনা করতো, যা নাসী হিসেবে মশহূর। এর কারণে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্জে পবিত্র খুতবা মুবারক প্রদানের সময় মাস, তারিখ, দিন, স্থান সমস্ত কিছু নতুন করে ফায়ছালা করেছেন, যা সম্মানিত বিদায় হজ্জ উনার খুতবা মুবারকে বর্ণিত রয়েছে।

যেমন এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

عَنْ حَضْرَتْ اَبـِـي بَـكْرَةَ رَضِىْ اَللهُ تَـعَالـٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّـمَ اَنَّهٗ قَالَ‏ اِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهٖ يَوْمَ خَلَقَ اللهُ السَّمواتِ وَالْاَرْضَ السَّنَةُ اثْـنَا عَشَرَ شَهْرًا مِنْـهَا اَرْبَـعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَـوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْـحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ مُضَرَ الَّـذِي بَـيْـنَ جُـمَادٰى وَشَعْبَانَ ثُـمَّ قَالَ اَىُّ شَهْرٍ هٰذَا.‏قُـلْنَا اللهُ وَرَسُولُـهٗ اَعْلَـمُ قَالَ فَسَكَتَ حَتّٰى ظَنَـنَّا اَنَّهٗ سَيُسَمِّيهٖ بِغَيْرِ اسْـمِهٖ.‏ قَالَ‏ اَلَيْسَ ذَا الْـحِـجَّـةِ.‏ قُـلْنَا بَـلٰى قَالَ فَاَىُّ بَلَـدٍ هٰذَا‏.‏ قُـلْنَا اللهُ وَرَسُولُـهٗ اَعْلَـمُ قَالَ فَسَكَتَ حَتّٰى ظَنَـنَّا اَنَّهٗ سَيُسَمِّيهٖ بِغَيْرِ اسْـمِهٖ.‏ قَالَ‏ اَلَيْسَ الْبَلْـدَةَ‏.‏ قُـلْنَا بَـلٰى قَالَ فَاَىُّ يَوْمٍ هٰذَا‏.‏ قُـلْنَا اللهُ وَرَسُولُـهٗ اَعْلَـمُ قَالَ فَسَكَتَ حَتّٰى ظَنَـنَّا اَنَّهٗ سَيُسَمِّيهٖ بِغَيْرِ اسْـمِهٖ.‏ قَالَ‏ اَلَيْسَ يَـوْمَ النَّحْرِ‏.‏ قُـلْنَا بَـلٰى يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّـمَ.‏ قَالَ فَاِنَّ دِمَاءَكُـمْ وَاَمْوَالَـكُـمْ وَاَعْرَاضَكُـمْ حَرَامٌ عَلَيْكُـمْ كَحُرْمَةِ يَوْمِكُـمْ هٰذَا فِي بَلَـدِكُـمْ هٰذَا فِـي شَهْرِكُـمْ هٰذَا وَسَتَـلْقَوْنَ رَبَّـكُـمْ فَـيَسْاَلُـكُـمْ عَنْ اَعْـمَالِكُـمْ فَلَا تَـرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا اَوْ ضُلَّالًا يَضْرِبُ بَعْضُكُـمْ رِقَابَ بَعْضٍ اَلَا لِيُـبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَـلَعَلَّ بَعْضَ مَنْ يُّـبَـلَّغُهٗ أَنْ يَّـكُوْنُ اَوْعٰـى لَـهٗ مِنْ بَعْضِ مَنْ سَـمِعَهٗ‏

অর্থ : “হযরত আবূ বাকরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র কুরবানীর দিনে (১০ই যিলহজ্জ শরীফ) আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন এবং ইরশাদ মুবারক করলেন, বছর ঘুরে এসেছে তার গঠন অনুযায়ী, যেদিন মহান আল্লাহ তায়ালা তিনি আসমান ও যমীনকে সৃষ্টি করেছেন। বছর বার মাসে। তার মধ্যে চারটি মাস হারাম বা সম্মানিত। তিনটি পর পর এক সাথে- পবিত্র যিলক্বদ শরীফ, পবিত্র যিলহজ্জ শরীফ ও পবিত্র মুহররম শরীফ এবং চতুর্থ মাস মুদ্বার গোত্রের পবিত্র রজবুল হারাম মাস, যা পবিত্র জুমাদাল উখরা শরীফ ও পবিত্র শা’বান শরীফ উভয়ের মধ্যখানে অবস্থিত। অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, এটি কোন মাস? আমরা বললাম, “মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই অধিক অবগত।” অতঃপর তিনি এতোক্ষণ চুপ থাকলেন, যাতে আমরা ভাবলাম যে, সম্ভবতঃ তিনি উনার অন্য কোন নামকরণ করবেন। তৎপর ইরশাদ মুবারক করলেন, “এটি কি পবিত্র যিলহজ্জ শরীফ নয়?” আমরা বললাম, “হ্যাঁ, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” অতঃপর তিনি ইরশাদ মুবারক করলেন, “এটি কোন শহর?” আমরা বললাম, “মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই অধিক অবগত।”

অতঃপর তিনি এতোক্ষণ চুপ থাকলেন যাতে আমরা ভাবলাম যে, সম্ভবতঃ তিনি এর অন্য কোন নামকরণ করবেন। তৎপর ইরশাদ মুবারক করলেন, “এটি কি পবিত্র মক্কা শরীফ শহর নয়?” আমরা বললাম, “হঁ্যা, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” অতঃপর তিনি ইরশাদ মুবারক করলেন, “এটি কোন দিন?” আমরা বললাম, “মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই অধিক অবগত।”

অতঃপর তিনি এতোক্ষণ চুপ থাকলেন, যাতে আমরা ভাবলাম যে, সম্ভবতঃ তিনি এর অন্য কোন নামকরণ করবেন। তৎপর ইরশাদ মুবারক করলেন, “এটি কি পবিত্র কুরবানী উনার দিন নয়?” আমরা বললাম, “হঁ্যা, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন তিনি ইরশাদ মুবারক করলেন, “আপনাদের জীবন, সম্পদ ও সম্মান আপনাদের জন্য পবিত্র, যেমন আপনাদের এই মাস, এই শহর ও এই দিন পবিত্র। আপনারা শীঘ্রই মহান আল্লাহ তায়ালা উনার নিকট পেঁৗছবেন আর তিনি আপনাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সাবধান! আমার পর আপনারা পথভ্রষ্ট হয়ে একে অন্যের জীবননাশ করবেন না। আমি কি আপনাদেরকে (মহান আল্লাহ তায়ালা উনার হুকুম) পেঁৗছাইনি? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলেই বললেন, হ্যাঁ, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তখন তিনি ইরশাদ মুবারক করলেন, হে মহান আল্লাহ পাক! আপনি সাক্ষী থাকুন। অতঃপর তিনি ইরশাদ মুবারক করলেন, আপনারা প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেনো অনুপস্থিত ব্যক্তিকে এটা পেঁৗছে দেন। কেননা, অনেক এমন ব্যক্তি যাকে পরে পেঁৗছানো হয়, সে আসল শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধিকারী ও হিফাযতকারী হয়ে থাকে।” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্জে পবিত্র খুতবা মুবারক উনার মাধ্যমে মাস, তারিখ, দিন, স্থান সমস্ত কিছু নতুন করে ফায়ছালা করেন, যার ফলে পূর্ববর্তী নাসী বা মাস আগ-পিছ করার আমল রহিত হয়ে যায়। কিন্তু ইহুদী বংশবদ সউদী ওহাবী ইহুদী সরকার প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় যাবৎ সেই কাফিরদের ন্যায় নাসী অর্থাৎ প্রতিটি মাসের তারিখ হের-ফের বা আগ-পিছ করার মাধ্যমে পবিত্র হজ্জসহ বছরের প্রতিটি বিশেষ দিনের ফযীলত হতে মুসলমানদের মাহরূম করছে। নাঊযুবিল্লাহ!

বৃটিশ উপনিবেশ মন্ত্রনালয়ের মাধ্যমে মুসলমানদের মাঝে বিভ্রান্ত মতবাদ “ওহাবী মতবাদ” সৃষ্টির প্রাক্কালে উপনিবেশ মন্ত্রনালয়ের তরফ থেকে বৃটিশ গুপ্তচর হেম্পারকে প্রদত্ত এক হাজার পৃষ্ঠার বইটিতে মুসলমান উনাদের শক্তিকে ধ্বংস করে দেয়ার জন্য যতগুলো মতামত প্রকাশ করা হয়েছে, তার মধ্যে একটি মতামত হচ্ছে- “মুসলমান উনাদের ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে এবং উপকারী ইবাদত সমূহের মধ্যে ত্রুটি প্রবেশ করিয়ে দিতে হবে এবং বলবে যে মহান আল্লাহ পাক তিনি মানুষের ইবাদত চাননা।” নাঊযুবিল্লাহ!

মূলত উক্ত মতামতকে বাস্তবায়নের লক্ষ্যেই মুসলমান উনাদের অন্যতম ইবাদত পবিত্র হজ্জ সহ বিশেষ দিন নির্ভর ইবাদতসমূহ নষ্টের জন্যই সউদী ওহাবী ইহুদী সরকার চাঁদের তারিখ হের-ফের করে ধেঁাকা দিয়ে যাচ্ছে। যেহেতু চাঁদের তারিখ একদিন হের-ফের হলেই পবিত্র হজ্জ বাতিল হয়ে যায়। এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হলো-

(১) পবিত্র হজ্জ পালনকারীগণকে পবিত্র ৮ই যিলহজ্জ শরীফ, পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে ফজর নামায আদায় করে মিনার দিকে রওনা দিতে হয়। মিনাতে যোহর, আছর, মাগরিব, ‘ইশা এবং ফজর আদায় করে পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ পবিত্র আরাফার ময়দানে সারাদিন অবস্থান করতে হয়। ইমাম ছাহেব খুতবার মাধ্যমে পবিত্র আরাফার কাজ শুরু করেন। যোহরের ওয়াক্তে এক আযান ও দুই ইকামতে যোহর ও আছর এক সঙ্গে পড়তে হয়।

চাঁদ না দেখে মনগড়াভাবে মাস শুরু করলে একদিন আগে মাস শুরু হয়ে যায়। এর ফলে-

**  পবিত্র ৮ই যিলহজ্জ শরীফ ফজর নামায পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে আদায় করার পর পবিত্র মিনাতে রওয়ানা দেয়ার পরিবর্তে পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ রওয়ানা দিতে হয়। নাঊযুবিল্লাহ!

** পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ আরাফার ময়দানে অবস্থান করা ফরয; কিন্তু তখন অবস্থান করতে হয় পবিত্র ৮ই যিলহজ্জ শরীফ। ফলে পবিত্র হজ্জ উনার অন্যতম ফরয “ওকুফে আরাফা” ফওত হয়ে যায়। যার কারণে সম্মানিত ও পবিত্র হজ্জও আদায় হয় না। অর্থাৎ বাতিল হয়ে যায়। নাঊযুবিল্লাহ!

** শুধুমাত্র পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ যোহর ওয়াক্তে যোহর ও আছর একত্রে পড়ার হুকুম রয়েছে। কিন্তু পবিত্র ৮ই যিলহজ্জ শরীফ যোহর ও আছর একত্রে পড়লে আছরের নামায আদায় হবে না। অর্থাৎ সবার আছর নামায ক্বাযা হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!

(২) পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ সূর্যাস্তের পর ইমাম ছাহেব সবাইকে নিয়ে মুজদালিফায় যান। সেখানে ‘ইশার ওয়াক্তে একই আযান ও একই ইকামতে সকলকে নিয়ে মাগরিব ও ‘ইশার নামায আদায় করবেন। মাগরিব ও ‘ইশা একই সঙ্গে ‘ইশার সময়ে আদায় করা ওয়াজিব। এরপর মুযদালিফায় অবস্থান করা সুন্নত। তবে ১০ তারিখ ছুবহে ছাদিকের পর কিছু সময় মুযদালিফায় অবস্থান করা ওয়াজিব।

কিন্তু চাঁদ না দেখে মনগড়াভাবে একদিন আগে মাস শুরু করার ফলে-

** শুধুমাত্র পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ সূর্যাস্তের পর মুজদালিফায় ‘ইশার ওয়াক্তে মাগরিব ও ‘ইশা পড়ার হুকুম লঙ্ঘিত হয়। ফলে পবিত্র ৮ই যিলহজ্জ শরীফ ‘ইশার ওয়াক্তে মাগরিব ও ‘ইশা আদায় করলে মাগরিবের নামায আদায় হবে না বরং তা ক্বাযা হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!

** পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ সুবহে সাদিকের পর কিছু সময় মুযদালিফায় অবস্থান করলেও ওয়াজিব আদায় হবে না। নাঊযুবিল্লাহ!

(৩) মুযদালিফা থেকে মিনায় যাওয়ার পর পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ সকালে শুধুমাত্র মিনাস্থ জমরাতুল আকাবাতে ৭টি কঙ্কর নিক্ষেপ করতে হয়।

তারিখ হের-ফের হওয়ার কারণে যদি পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ কঙ্কর নিক্ষেপ করা হয়, তাতে ওয়াজিব ছুটে যায়। নাঊযুবিল্লাহ!

(৪) পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ কুরবানী করতে হয়। যারা পবিত্র হজ্জে তামাত্তু এবং পবিত্র হজ্জে কিরান করেন উনাদের জন্য কুরবানী করা ওয়াজিব।

তারিখ হের-ফের হওয়ার কারণে পবিত্র ৯ই যিলহজ্জ শরীফে কুরবানী করলে কুরবানীর ওয়াজিব তরক হবে। নাঊযুবিল্লাহ!

যারা তামাত্তু ও কিরান হজ্জ পালন করেন উনারা আর্থিক অনটনের কারণে কুরবানী করতে না পারলে উনাদের জন্য পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ উনার পূর্বে ৩টি এবং পবিত্র ১৩ই যিলহজ্জ শরীফ উনার পর ৭টি রোযা রাখা ওয়াজিব।

এখন পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ কুরবানী করলে কুরবানীর ওয়াজিব আদায় হবে না। নাঊযুবিল্লাহ!

(৫) পবিত্র কুরবানীর পর মাথা মুণ্ডানো ওয়াজিব। পবিত্র কুরবানীর পর পুরুষদের মাথা মুন্ডিয়ে অথবা চুল ছেটে ইহরাম খুলতে হয়। তাহলে পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ মাথা মুণ্ডিয়ে বা ছেটে ইহরাম খুললে ওয়াজিব তরক হবে। নাঊযুবিল্লাহ!

(৬) পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ তাওয়াফে যিয়ারত করা উত্তম বা শেষ ফরয। তাওয়াফে যিয়ারত পবিত্র ১২ই যিলহজ্জ শরীফ সূর্যাস্তের পূর্বে আদায় করতে হয় অন্যথায় দম দেয়া ওয়াজিব।

তাহলে যারা পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ তাওয়াফে যিয়ারত করবেন উনাদের ফরয তরক হবে এবং হজ্জ বাতিল হবে। নাঊযুবিল্লাহ!

এ ছাড়াও-

১) ১০, ১১, ১২ তারিখে মিনায় অবস্থান করা সুন্নত। সেখানে ৯, ১০, ১১ তারিখে মিনায় অবস্থান করলে সুন্নত তরক হবে। নাঊযুবিল্লাহ!

২) পবিত্র হজ্জ উপলক্ষে পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ, পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ আরাফার ময়দানে, পবিত্র ১১ই যিলহজ্জ শরীফ মিনাতে যোহরের পর মোট তিনটি খুতবা দিতে হয়।

 কিন্তু চাঁদের তারিখ হের-ফের হলে খুতবা দিতে হয় যথাক্রমে ৬ তারিখ, ৮ তারিখ ও ১০ তারিখ। নাঊযুবিল্লাহ!

উপরের আলোচনা থেকে এটা সুস্পষ্টরূপে প্রমাণিত হলো যে, তারিখ একদিন হের-ফের করার কারণে পবিত্র হজ্জ উনার ফরয, ওয়াজিব, সুন্নত আমলসহ সকল আমল নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ প্রকৃতপক্ষে পবিত্র হজ্জই বাতিল হয়ে যাচ্ছে। নাঊযুবিল্লাহ!

আরবী মাসের তারিখ ঘোষণা নিয়ে

সউদী সরকারের ষড়যন্ত্রের নেপথ্য কথা

পবিত্র হাদীছ শরীফ মুতাবিক প্রতি মাসেই ২৯তম দিন শেষে আকাশে খালি চোখে চাঁদ দেখে মাস শুরু করতে হয়। কিন্তু অনেক নামধারী মুসলিম দেশ পবিত্র হাদীছ শরীফ উনার অনুসরণ না করে মনগড়াভাবে চাঁদের তারিখ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ!

গভীরভাবে তলিয়ে দেখার পর জানা গেল- এই ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হচ্ছে সউদী ওহাবী ইহুদী সরকার। পবিত্র হাদীছ শরীফ উনার অনুসরণ বাদ দিয়ে এই সউদী ওহাবী ইহুদী সরকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আরবী মাস উনার তারিখ ঘোষণা করছে। নাঊযুবিল্লাহ! ধারাবাহিকভাবে সেই ষড়যন্ত্রের ইতিহাস পাঠকের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

সউদী ওহাবী ইহুদী সরকার কতৃর্ক

মনগড়া পদ্ধতি অবলম্বন

পবিত্র হাদীছ শরীফ উনার অনুসরণ না করে অর্থাৎ খালি চোখে চাঁদ দেখার চেষ্টা না করে সউদী ওহাবী ইহুদী সরকার এ পর্যন্ত ৪টি মনগড়া পদ্ধতি অবলম্বন করেছে-

১) প্রথম মনগড়া পদ্ধতি (১৯৫০-১৯৭২ ঈসায়ী) : সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখার ৯০ উপরে অবস্থান করলে মাস শুরু করতো। নাঊযুবিল্লাহ! অথচ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখার ৯০ উপরে অবস্থান করলেই আরবী মাস শুরু করা যায় না। চাঁদ শুধু ৯০ নয়; তারচেয়ে বেশি উচ্চতায় থাকলেও দৃশ্যমান নাও হতে পারে। সম্মানিত শরীয়ত অনুযায়ী চাঁদ তালাশ করতে হবে এবং মাস শুরু করার জন্য খালি চোখে চাঁদ দেখতে হবে।

২) দ্বিতীয় মনগড়া পদ্ধতি (১৯৭৩-১৯৯৮ ঈসায়ী) : মধ্য রাতের পূর্বে অমাবস্যা সংঘটিত হলে পরের দিন থেকে নতুন মাস শুরু করতো। আবার সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১২ ঘণ্টার বেশি হলে নতুন মাস শুরু করতো। নাঊযুবিল্লাহ! অথচ মহাকাশ বিজ্ঞানের তথ্যানুযায়ী ২৯তম দিন শেষে চাঁদ দেখতে পাওয়ার সর্বনিম্ন বয়স হলো ১৭ ঘন্টা থেকে ২৩ ঘণ্টা, এর পূর্বে চাঁদ খালি চোখে দেখা যাওয়ার আকৃতিতে আসে না।

৩) তৃতীয় মনগড়া পদ্ধতি (১৯৯৮/৯৯-২০০১ ঈসায়ী) : সূর্যাস্তের ১ মিনিট পরেও চন্দ্র অস্ত গেলে নতুন মাস শুরু করতো। নাঊযুবিল্লাহ! অথচ সূর্যাস্তের পরে অমাবস্যার চাঁদও অস্ত যেতে পারে, তখন কোনভাবেই নতুন মাস শুরু হতে পারে না। আর যদি নতুন চাঁদও অস্ত যায়, সে সময় উক্ত চাঁদ খালি চোখে দেখা যাওয়ার আকৃতিতে আসতে পারে না, ফলে নতুন মাস কোনভাবেই গণনা সম্ভব নয়।

৪) চতুর্থ মনগড়া পদ্ধতি (২০০৩ ঈসায়ী-বর্তমান সময় পর্যন্ত) : যদি সূর্যাস্তের পর চন্দ্র অস্ত যায় এবং সূর্যাস্তের পূর্বে অমাবস্যা সংঘটিত হয়, তবে পরের দিন থেকে নতুন মাস শুরু করে। নাঊযুবিল্লাহ!

অথচ চাঁদ যদি সূর্যাস্তের পর অস্ত যায় এবং অমাবস্যা যদি সূর্যাস্তের পূর্বেই সংঘটিত হয়, তারপরও চাঁদ খালি চোখে দেখা যাওয়ার আকৃতিতে আসতে পারে না। কেননা উপরের কোনো পদ্ধতি ব্যবহার করেই আরবী মাস শুরু করা সম্মানিত শরীয়ত উনার নির্দেশ নয় বরং সম্মানিত শরীয়ত অনুযায়ী চাঁদ খালি চোখে দেখে মাস শুরু করতে হবে।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সমাজে তিন শ্রেণীর লোক দৃষ্টিগোচর হয়ে থাকে। এক শ্রেণীর লোক স্বাভাবিকভাবেই উপরোক্ত আলোচনা বিশ্বাস করবেন, যাদের পবিত্র হাদীছ শরীফ উনার জ্ঞান আছে এবং যারা সউদী ওহাবী ইহুদীদের অন্যান্য অপকর্ম সম্পর্কে জ্ঞাত আছেন। অন্য এক শ্রেণীর লোক আছে, যারা উপরোক্ত আলোচনা বিশ্বাস করার জন্য দলীল খঁুজবে। অর্থাৎ উপরোক্ত আলোচনার সত্যতার প্রমাণ খঁুজবে। আরেক গণ্ডমূর্খ শ্রেণী রয়েছে, যারা বলবে সউদী আরব কি কম বুঝে? সেখানে কি আলিম-উলামা নেই, মহাকাশ বিজ্ঞানী নেই? এই শ্রেণী সউদী ওহাবী ইহুদী সরকারের অপকর্মগুলোকে নানা ভ্রান্ত যুক্তি দাঁড় করিয়ে হলেও বিশ্বাস করতে চায়।

দ্বিতীয় মনগড়া পদ্ধতিতে মাস গণনার প্রমাণ : অনেকেই মনে করে থাকে যে, সউদী ওহাবী ইহুদী সরকার হয়তো চাঁদ দেখে আরবী মাস শুরু করে, আসলে তা নয়। বিগত বছরগুলোতে মহাকাশ বিজ্ঞানীসহ সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে যে, যদি খালি চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু করাকে বিবেচনায় আনা হয়, তাহলে সউদী ওহাবী ইহুদী সরকার সঠিক তারিখে আরবী মাস শুরু করেনি।

ঘটনাক্রমে সউদী ওহাবী ইহুদী সরকারের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিল “মাজলিশ-আল-ইফতা আল আ’লা” থেকে জর্দান মহাকাশ বিষয়ক সংস্থা একটি টেলিগ্রাম পায়, যাতে ধরা পড়ে সউদী ওহাবী ইহুদী সরকার খালি চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু করে না; বরং তাদের নিজস্ব মনগড়া নিয়ম অনুযায়ী আরবী মাস ঘোষণা করে। তাদের এই মনগড়া নিয়ম হচ্ছে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১২ ঘণ্টার বেশি হলে নতুন আরবী মাস শুরু হবে। কিন্তু বাস্তবে কোনোদিন এই নিয়মে চাঁদ দেখে আরবী মাস শুরু করা সম্ভব নয়। ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তাদের এই মনগড়া নিয়ম বলবৎ ছিল। নাউযুবিল্লাহ!

তৃতীয় মনগড়া পদ্ধতিতে মাস গণনার প্রমাণ : সাধারণত অমাবস্যার পর নতুন চাঁদের জন্ম হয়। সেই নতুন চাঁদ যখন পশ্চিমাকাশে খালি চোখে দেখা যায়, তখন নতুন আরবী মাস গণনা শুরু হয় আর চাঁদ দেখা না গেলে পুরানো মাস ত্রিশ দিনে গণনা করা হয়।

সউদী ওহাবী ইহুদী সরকার ১৯৯৯ সাল থেকে আরবী মাস গণনার ক্ষেত্রে তৃতীয় মনগড়া নিয়ম চালু করে, যা ২০০১ সাল পর্যন্ত বলবৎ ছিল। এই মনগড়া নিয়মে বলা হয়- মাসের ২৯তম দিনে যদি পবিত্র মক্কা শরীফ উনার আকাশে সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যায়, তবেই নতুন মাস শুরু হবে। এই নতুন মনগড়া নিয়মেও খালি চোখে চাঁদ দেখে মাস শুরু করাকে গুরুত্ব দেয়া হয়নি। আর মহাকাশ বিজ্ঞানের তথ্য অনুযায়ী, চাঁদ অমাবস্যাতে পেঁৗছানোর পূর্বেও এমন হতে পারে যে সূর্যাস্তের পরেই চাঁদ অস্ত যাবে। অর্থাৎ শুধু সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার বিষয় বিবেচনা করে মাস শুরু করা অর্থহীন।

সউদী ওহাবী ইহুদী সরকার কতৃর্ক দ্বিতীয় মনগড়া পদ্ধতি রহিত করে তৃতীয় মনগড়া পদ্ধতি চালু করার কারণে তাদের নিজেদের বর্ষপুঞ্জিতেই দুই রকম তারিখ পরিলক্ষিত হয়। ১৯৯৯ সালে যখন তৃতীয় মনগড়া পদ্ধতি চালু করে, তখন তাদের পূর্ববর্তী অর্থাৎ দ্বিতীয় মনগড়া পদ্ধতিতে রচিত (যা ১৯৯৮ সাল পর্যন্ত অনুসরণ করা হয়েছে) বর্ষপুঞ্জিতে ১৪২০ হিজরী সনের পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার পহেলা তারিখ উল্লেখ আছে ৮ ডিসেম্বর। আর নতুন নিয়মে বা তৃতীয় মনগড়া পদ্ধতিতে রচিত (যা ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অনুসরণ করা হয়েছে) বর্ষপুঞ্জিতে ১৪২০ হিজরী সনের পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার পহেলা তারিখ উল্লেখ আছে ৯ ডিসেম্বর।

অর্থাৎ একই বছরের (১৪২০ হিজরী সনের) পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার পহেলা তারিখ পুরাতন বা দ্বিতীয় মনগড়া পদ্ধতিতে ৮ ডিসেম্বর আর নতুন বা তৃতীয় মনগড়া পদ্ধতিতে ৯ ডিসেম্বর উল্লেখ আছে।

অথচ দুটো তারিখই ভুল। চাঁদের সঠিক হিসাব অনুযায়ী ওই বছর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার প্রথম তারিখ শুরু করা উচিত ছিল ১০ ডিসেম্বর।

চতুর্থ মনগড়া পদ্ধতিতে মাস গণনার প্রমাণ : ২০০৩ ঈসায়ী (১৪২৩ হিজরী) থেকে সউদী ওহাবী ইহুদী সরকার নতুন বানানো একটি নিয়মে অর্থাৎ চতুর্থ মনগড়া পদ্ধতিতে আরবী মাস গণনা করে যাচ্ছে।

তাদের উম্মুল কুরার প্রশাসনিক ওয়েব সাইটে পদ্ধতিটি বর্ণিত হয়েছে এভাবে যে-

১. যদি সূর্যাস্তের পূর্বে জিওসেন্টি্রক অমাবস্যা সংঘটিত হয়,

২. আর সূর্যাস্তের পর চন্দ্রাস্ত হয়, তাহলে পরের দিন থেকে নতুন মাসের প্রথম দিন শুরু হবে।

লক্ষ্যণীয় যে, এ পদ্ধতিতেও খালি চোখে চাঁদ দেখাকে উপেক্ষা করা হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, সউদী ওহাবী ইহুদী সরকারের চাঁদ নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সমাজে তিন শ্রেণীর লোক পরিলক্ষিত হয়। এক শ্রেণীর লোক যাদের চাঁদ বিষয়ক পবিত্র হাদীছ শরীফ উনার জ্ঞান রয়েছে এবং সউদী ওহাবী ইহুদীদের অন্যান্য অপকর্ম সম্পর্কে উনারা জ্ঞাত আছেন। দলীল-প্রমাণ উপস্থাপন করায় স্বাভাবিকভাবেই উনাদের বিশ্বাস আরো দৃঢ় হবে আশা করা যায়।

দ্বিতীয় শ্রেণীর যারা দলীল-প্রমাণ তলব করে থাকে তাদের জন্য যথেষ্ট দলীল-প্রমাণ ইতোমধ্যে উপস্থাপিত হয়েছে এবং সামনে আরো হবে।

তৃতীয় শ্রেণী যারা চিন্তা-ভাবনা করে থাকে যে, সউদী সরকার কি কম বুঝে? সেখানে কি আলিম-উলামা নেই, মহাকাশ বিজ্ঞানী নেই? তাদের জ্ঞাতার্থে বলতে হয়- উপরোক্ত তথ্যগুলো সউদী ওহাবী ইহুদী সরকারের মহাকাশ বিজ্ঞানীদের পক্ষ থেকেই এসেছে। আর পবিত্র কুরআন শরীফ-পবিত্র হাদীছ শরীফ উনাদের খিলাফ করে কোনো নামধারী আলিম-উলামার মনগড়া ফতওয়া গ্রহণযোগ্য নয়।

সম্মানিত দ্বীন ইসলাম উনার নাম দিয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী কোন কাজ করলেই তা ইসলামী কাজ বা সম্মানিত শরীয়ত সমর্থিত কাজ হয়না। সম্মানিত শরীয়ত উনার জায়িয কাজগুলোর পেছনে থাকে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের সমর্থন। আর যখন কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষের কাজ সম্মানিত শরীয়ত উনার সমর্থন হারায় অর্থাৎ সম্মানিত শরীয়ত উনার আলোকে জায়িয প্রমাণিত হয় না, তখন অবশ্যই বলতে হবে যে, তার বা তাদের কাজগুলো নফস্ বা কুপ্রবৃত্তি দ্বারা প্ররোচিত এবং কোন উদ্দেশ্য নিয়ে সংঘটিত। সেখানে মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক নেই বরং রয়েছে ইবলীস ও তার সহযোগি ইহুদী-নাছারাদের মনতুষ্টি। নাউযুবিল্লাহ!

সুতরাং সম্মানিত শরীয়ত অনুযায়ী খালি চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু করা শর্তকে উপেক্ষা করে সউদী ওহাবী ইহুদী সরকার যত পদ্ধতিই তৈরি করুক না কেন, সে অনুযায়ী আরবী মাস শুরু করলে মুসলমান উনাদের পবিত্র হজ্জ, রোযাসহ সম্মানিত শরীয়ত উনার অনেক আমল বরবাদ হয়ে যাবে এবং যাচ্ছে। আর উক্ত মনগড়া নিয়মে আরবী মাস গণনা করায় সে দেশসহ অনুসারী সবার সমস্ত আমল নষ্টের দায়-দায়িত্ব সউদী ওহাবী ইহুদী সরকারকেই নিতে হবে।

(পরবর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মান মুবারক হানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আখাছ্ছুল খাছ সম্মানিত বিশেষ ফতওয়া মুবারক (৪২তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট সম্পর্কে ফতওয়া- (৬৯তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া- (পর্ব-৪৪)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র মাযহাব চতুষ্ঠয় উনাদের মধ্যে যে কোন একটি সম্মানিত ও পবিত্র মাযহাব মানা ও অনুসরণ করা ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া-৮৪

নিয়ত করে কবর বা মাযার শরীফ জিয়ারত করার ফতওয়া