৩৩তম ফতওয়া হিসেবে
“মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র মাযহাব চতুষ্ঠয় উনাদের মধ্যে যে কোন একটি সম্মানিত ও পবিত্র মাযহাব মানা ও অনুসরণ করা ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া”- পেশ করতে পারায় মহান আল্লাহ পাক উনার পবিত্র দরবার শরীফ-এ শুকরিয়া জ্ঞাপন করছি।
সম্মানিত হানাফী মাযহাব উনার কতিপয় মাসয়ালা সম্পর্কে মাযহাব বিদ্বেষী বাতিল ফিরক্বা লা-মাযহাবীদের মনগড়া আপত্তির দলীলভিত্তিক জবাব
বাতিল ফিরক্বা লা-মাযহাবীরা সম্মানিত হানাফী মাযহাব উনার কতিপয় মাসয়ালা নিয়ে সমাজে অনর্থক ফিৎনা সৃষ্টি করে থাকে। যেমন নামাযে ইমামের পিছনে পবিত্র সূরা ফাতিহা শরীফ বা অন্য কোন পবিত্র সূরা শরীফ পাঠ করা, রফয়ে ইয়াদাইন করা, নাভির নীচে হাত বাঁধা, জোরে আমীন বলা ইত্যাদি।
বাতিল ফিরক্বা লা-মাযহাবীরা অপপ্রচার করে বেড়ায় যে, হানাফীদের উল্লিখিত আমলসমূহের কোনো দলীল নেই। নাউযুবিল্লাহ! অথচ সম্মানিত হানাফী মাযহাবের প্রতিটি আমলের ব্যাপারেই অসংখ্য ছহীহ ও নির্ভরযোগ্য দলীল আদিল্লাহ রয়েছে। কেননা সম্মানিত হানাফী মাযহাবের ইমাম, ইমামে আ’যম হযরত আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফের হাকিম ছিলেন। অর্থাৎ তিনি সমস্ত পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে ইলিম রাখতেন। যার কারণে উনার প্রতিটি মাসয়ালার স্বপক্ষে পবিত্র হাদীছ শরীফ থেকে দলীল-আদিল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ!
নিম্নে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে দলীলভিত্তিক আলোচনা করা হলো।
২। পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার পর আমীন চুপে চুপে পাঠ করা
উল্লেখ্য, যারা আমীন উচ্চ শব্দে পড়ার পক্ষে বলে থাকে তারা দলীল হিসেবে হাদীছ শরীফ-এর কতক বর্ণনা উল্লেখ করে থাকে। যেমন-
(১) আবূ দাউদ ও তিরমিযী শরীফ-এ ছাহাবী হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত হয়েছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সূরা ফাতিহা শেষ করে উচ্চ স্বরে আমীন পড়তেন।
(২) আবু দাউদ শরীফ-এ বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনভাবে আমীন পাঠ করতেন যে, প্রথম সারির লোকজন তা শুনতে পেতেন এবং এতে মসজিদে প্রতিধ্বনি হতো।
(৩) নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ-এ বর্ণিত রয়েছে, রাবী হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমীন পাঠ করতেন, আমি শুনতাম। আরেক সনদে আছে, আমরা শুনতাম।
(৪) ইবনে মাজাহ শরীফ-এ আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমীন পাঠ করতে শুনেছিলেন।
(৫) বুখারী শরীফ-এ বর্ণিত রয়েছে, ইমাম যে সময় আমীন পাঠ করবেন; মুক্তাদীগণও সেই সময় উচ্চ স্বরে আমীন পাঠ করবেন।
(৬) হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত আতা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন,আমীন একটি দুআ। হযরত ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার পিছনে নামায আদায়কারী মুক্তাদীগণ এমনভাবে আমীন পাঠ করেছিলেন যে,মসজিদে তার প্রতিধ্বনি হয়েছিল। হযরত ইবনে হাব্বান রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম বাইহাক্বী রহমতুল্লাহি আলাইহি উনারা হযরত আতা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেছেন যে, দুইশত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আমীন উচ্চ স্বরে পাঠ করতেন। এতে মসজিদে প্রতিধ্বনি হতো।
হানাফীগণের পক্ষ থেকে উচ্চ স্বরে আমীন পাঠকারীদের পেশকৃত উল্লিখিত বর্ণনাসমূহ উল্লেখপূর্বক তার খণ্ডনমূলক জাওয়াব ধারাবাহিকভাবে প্রদান করা হলো।
তাদের প্রথম বক্তব্য:
আবূ দাউদ ও তিরমিযী শরীফ-এ ছাহাবী হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত হয়েছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সূরা ফাতিহা শেষ করে উচ্চ স্বরে আমীন পড়তেন।
তাদের প্রথম বক্তব্যের খণ্ডনমূলক জাওয়াব
হানাফীগণ উক্ত ১নং বর্ণনার জাওয়াবে বলেন যে, ‘নাছবুর রায়াহ’ কিতাবে উল্লেখ রয়েছে-
قَالَ حَضْرَةُ ابْنِ الْقَطَّانِ: وَالرَّابِعُ اخْتِلَافُهُمَا أَيْضًا، فَجَعَلَهُ الثَّوْرِيُّ مِنْ رِوَايَةِ حَجَرٍ عَنْ وَائِلٍ، وَجَعَلَهُ شُعْبَةُ مِنْ رِوَايَةِ حَجَرٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، وَصَحَّحَ دَارُ قُطْنِيٍّ رِوَايَةَ الثَّوْرِيِّ، وَكَأَنَّهُ عَرَفَ مِنْ حَالِ حَجَرٍ الثِّقَةَ، وَلَمْ يَرَهُ مُنْقَطِعًا بِزِيَادَةِ شُعْبَةَ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ فِي الْوَسَطِ، وَهَذَا الَّذِي حَمَلَ التِّرْمِذِيَّ عَلَى أَنْ حَسَّنَهُ، وَالْحَدِيثُ إِلَى الضَّعْفِ أَقْرَبُ مِنْهُ إِلَى الْحَسَنِ
অর্থ: হযরত ইমাম ইবনু কাত্তান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হযরত ইমাম ছুফিয়ান ছওরী রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত হাদীছ শরীফ-এ রয়েছে, রাবী হযরত হুজর রহমতুল্লাহি আলাইহি তিনি ছাহাবী হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে আমীন উচ্চ আওয়াজে পড়ার কথা বর্ণনা করেছেন। আর হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি উনার সনদে উল্লেখ রয়েছে, হযরত হুজর রহমতুল্লাহি আলাইহি নামক রাবী হযরত আলকামা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে এবং তিনি হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে আমীন চুপে চুপে পড়ার হাদীছ শরীফ বর্ণনা করেছেন। যদিও এই সনদে হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি তিনি মধ্যবর্তী রাবী হযরত আলকামা রহমতুল্লাহি আলাইহি উনার নাম বেশি বর্ণনা করেছেন।
তথাপি ইমাম দারু কুতনী রহমতুল্লাহি আলাইহি হযরত হুজর রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি বিশ্বাস স্থাপন করে হযরত ইমাম ছুফিয়ান রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত ‘মুনকাতা’ হাদীছ শরীফকে ‘ছহীহ’ বলেছেন এবং এই হিসেবে ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি উক্ত হাদীছ শরীফকে ‘হাসান’ বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে মুনকাতা হওয়ার কারণে হযরত ইমাম ছুফিয়ান রহমতুল্লাহি আলাইহি উনার উচ্চ শব্দে আমীন পড়ার হাদীছ শরীফখানা ‘হাসান’ নয় বরং তা জয়ীফ হওয়া প্রমাণ সংগত।
যেমন এ প্রসঙ্গে ‘তাবয়ীনুল হাকায়িক’ কিতাবে বর্ণিত রয়েছে-
مَا رَوَاهُ وَائِلٌ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، ضَعَّفَهُ يَحْيَى بْنُ مَعِينٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَغَيْرُهُ
অর্থ: হযরত ইমাম ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি
(বাকী অংশ ৪৫ পৃষ্ঠায় দেখুন)
তিনিসহ অন্যান্য ইমামগণ উনারা হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণিত উচ্চ স্বরে আমীন পড়ার হাদীছ শরীফখানাকে জয়ীফ বলেছেন। এছাড়া তিরমিযী শরীফ-এ উল্লেখ রয়েছে-
مَدَّ بِهَا صَوْتَهُ
অর্থাৎ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমীন পাঠের স্বর লম্বা করেছিলেন।” এর প্রকৃত মর্ম হলো যে, তিনি ‘আমীন’ শব্দের আলিফ অক্ষরকে মাদের সাথে অর্থাৎ দীর্ঘ করে পড়তেন। এতে আমীন শব্দটি উচ্চ স্বরে পাঠ করা প্রমাণিত হয়না।
আর আবূ দাউদ শরীফ-এ আমীন উচ্চ স্বরে পড়ার বর্ণনায় রয়েছে, তা রাবীর ভ্রান্তিমূলক ব্যাখ্যা। রাবী মাদ লম্বা করে পড়ার স্থলে উচ্চ স্বরে পড়ার কথা নিজ ভাষায় প্রকাশ করেছেন। অতএব তা গ্রহণযোগ্য নয়।
এরপর ছহীহ আবূ দাউদ শরীফ-এ হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে-
قَالَ: آمِينَ، حَتَّى يَسْمَعَ مَنْ يَلِيهِ مِنَ الصَّفِّ الْأَوَّل
অর্থ: হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনভাবে আমীন পাঠ করতেন, যে ব্যক্তি প্রথম সারির মধ্যে উনার নিকট দাঁড়াতেন তিনিই শুনতে পেতেন।
এতে প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমীন চুপে চুপে পাঠ করতেন। কারণ যিনি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট দাঁড়াতেন, তিনি উনার অস্পষ্ট ধ্বনি বুঝতে পারতেন। কাজেই এর দ্বারা আমীন উচ্চ স্বরে পড়া কখনই সাব্যস্ত হয়না।
এরপর আমীন উচ্চ স্বরে পাঠ করার বিষয়টি স্বীকার করার ক্ষেত্রে বলতে হয় যে, তা দ্বীন ইসলাম উনার প্রাথমিক ব্যবস্থা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে সর্বসাধারণকে শিক্ষা দেয়ার উদ্দেশ্যে কখনো কখনো আমীন উচ্চ স্বরে পাঠ করতেন। যেরূপ তিনি কখনো কখনো যুহরের নামাযে উচ্চ স্বরে ক্বিরা‘আত পাঠ করতেন। কিন্তু তৎপরে তা ত্যাগ করেছিলেন।
যেমন এ প্রসঙ্গে ইবনে মাজাহ শরীফ-এর হাদীছ শরীফ উল্লেখ রয়েছে-
تَرَكَ النَّاسُ التَّأْمِينَ
অর্থাৎ- হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আমীন (উচ্চ স্বরে) পাঠ করা ত্যাগ করেছিলেন।
মিশকাত শরীফ-এ ছহীহ বুখারী ও মুসলিম শরীফ-এর বরাত দিয়ে হাদীছ শরীফ বর্ণনা করা হয়েছে-
وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো কখনো (যুহরের নামাযে) কুরআন শরীফ-এর আয়াতে কারীমা আমাদেরকে শুনায়ে পাঠ করতেন।
আবার মুসলিম শরীফ-এ বর্ণিত রয়েছে-
إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَلَيْهِ السَّلَامُ كَانَ يَجْهَرُ لِـهٰؤُلَاءِ الْكَلِمَاتِ: سُبْحَانَكَ اللّٰهُمَّ …
অর্থ: হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উচ্চ স্বরে ছানা পাঠ করতেন।
স্মরণীয় যে, দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে যুহরের নামাযে কোন কোন আয়াত শরীফ অথবা প্রত্যেক নামাযে ছানা উচ্চ স্বরে পাঠ করা হতো; পরবর্তীতে তা মানসূখ বা রহিত হয়ে যায়। এরূপ দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে কখনো কখনো আমীন উচ্চ স্বরে পাঠ করা হতো, কিন্তু পরবর্তী যুগে তা মানসূখ হয়ে গিয়েছে।
এক্ষেত্রে যদি আমীন উচ্চ স্বরে পাঠ করা হয়, তাহলে তো ছানা ও যুহরের ক্বিরাআতও উচ্চ স্বরে পাঠ করতে হবে। অথচ তা তো উচ্চ স্বরে পাঠ করা হয় না।
কাজেই, যে কারণে ছানা ও যুহরের ক্বিরাআত উচ্চ স্বরে পাঠ করা মানসূখ হয়েছে; সে একই কারণে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমীন বলাও মানসূখ হয়েছে।
তাদের দ্বিতীয় বক্তব্য:
আবূ দাউদ শরীফ-এ বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনভাবে আমীন পাঠ করতেন যে, প্রথম সারির লোকজন তা শুনতে পেতেন এবং এতে মসজিদে প্রতিধ্বনি হতো।
তাদের দ্বিতীয় বক্তব্যের খণ্ডনমূলক জাওয়াব
উক্ত ২নং বর্ণনার জাওয়াবে প্রথমত বলতে হয় যে, উক্ত হাদীছ শরীফ- বর্ণনাকারীদের মধ্যে বিশর নামে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ রয়েছে, তিনি জয়ীফ বা দোষযুক্ত ছিলেন।
যেমন ‘আইনীর’ টীকা ও ‘তাকরীবে’ বর্ণিত রয়েছে-
وَقَدْ ضَعَّفَهُ الْبُخَارِيُّ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَأَحْمَدُ وَابْنُ مَعِينٍ، وَقَالَ ابْنُ الْقَطَّانِ: هُوَ ضَعِيفٌ، وَفِي التَّقْرِيبِ: بِشْرُ بْنُ رَافِعٍ ضَعِيفُ الْحَدِيثِ
অর্থ: ইমাম বুখারী, তিরমিযী, নাসায়ী, আহমদ, ইবনু মঈন, ইবনু কাত্তান ও ইবনু হুজর রহমতুল্লাহি আলাইহিম উনারা বিশর নামের রাবীকে জয়ীফ বলেছেন।
দ্বিতীয়ত বলতে হয় যে, উক্ত হাদীছ শরীফ-এর একজন রাবীর নাম আবু আব্দুল্লাহ। হযরত ইবনু কাত্তান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আবু আব্দুল্লাহ তিনি একজন মাজহূল বা অপরিচিত ব্যক্তি। জয়ীফ ও মাজহূল (অপরিচিত) ব্যক্তির বর্ণিত হাদীছ শরীফ ছহীহ হতে পারে না।
আরো উল্লেখ্য যে, ইবনে মাজাহ শরীফ-এর বর্ণনায় রয়েছে-
تَرَكَ النَّاسُ التَّأْمِينَ
অর্থ: হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আমীন (উচ্চস্বরে) পাঠ করা পরিত্যাগ করেছিলেন।
এ বর্ণনার দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে, উচ্চ স্বরে আমীন পাঠ করা মানসূখ হয়েছিল। যার কারণে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা তা ত্যাগ করেছিলেন।
তৃতীয়ত: বলতে হয় যে, মদীনা শরীফ উনার মসজিদ তখন আয়তনে ছোট ছিল, তা খোরমা বৃক্ষের ছিল এবং ছাদও উঁচু ছিল না। এরূপ মসজিদে প্রতিধ্বনি প্রকাশ পাওয়া অসম্ভব। কাজেই, উক্ত হাদীছ শরীফ দলীল হিসেবে গ্রহণযোগ্য বলে সাব্যস্ত হয় না।
চতুর্থত: বলতে হয় যে, ছহীহ ইবনে মাজাহ শরীফ-এর হাদীছ শরীফ-এ বর্ণিত হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনভাবে আমীন পাঠ করতেন যে, কেবল প্রথম সারির লোকজন শুনতেন এবং তাতে মসজিদে প্রতিধ্বনি উঠতো। এখানে উল্লেখ্য, যা নামাযের কাতারের দ্বিতীয় ও তৃতীয় সারির লোকজন শুনতে না পায়, তাতে প্রতিধ্বনি প্রকাশ পাওয়া কিভাবে সম্ভব? এরূপ অসম্ভব কথা অবশ্যই গ্রহণযোগ্য নয়।
পঞ্চমত: বলতে হয় যে, ইবনে মাজাহ শরীফ-এ আছে, প্রথম সারির লোকজন শুনতে পেতেন। আর আবূ দাউদ শরীফ-এ আছে, প্রথম সারির মধ্যে যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটে থাকতেন তিনিই শুনতে পেতেন। এরূপ পরস্পর বিরোধী কথা কি করে শুদ্ধ বলে প্রমাণিত হতে পারে।
ষষ্ঠত বলতে হয় যে, নিকটস্থ লোকজন শোনার দ্বারা আমীন উচ্চস্বরে পাঠ করা কখনই সাব্যস্ত হয় না। কেননা মিশকাত শরীফ-এর ৯৭ পৃষ্ঠায় ছহীহ মুসলিম শরীফ-এর বর্ণনায় বর্ণিত হয়েছে, হযরত জাবির ইবনে সামুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যুহর ও আছরের নামাযে সূরা ‘আল লাইল’ পাঠ করতেন। এতে বুঝা যাচ্ছে যে, নিকটস্থ লোকজন যেরূপ যুহর ও আছরের নামাযে চুপে চুপে ক্বিরাআত পাঠের শব্দ শুনতে পেতেন তদ্রƒপ নিকটস্থ লোকজনও চুপে চুপে আমীন পাঠ করার শব্দ শুনতে পেতেন। কাজেই উক্ত হাদীছ শরীফ-এর দ্বারা আমীন উচ্চ স্বরে পাঠ করা কখনই সাব্যস্ত হয় না।
সপ্তমত বলতে হয় যে, যদিও আমীন উচ্চ শব্দে পাঠ করার বিষয়টি স্বীকারও করে নেয়া হয়; তাহলে তা ছিল দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগের হুকুম, যেরূপ ছানা ও যুহরের ক্বিরাআত উচ্চ শব্দে পাঠ করা দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগের হুকুম ছিল। অবশেষে তৎসমুদয় মানসূখ বা রদ হয়ে যায়।
তাদের তৃতীয় বক্তব্য:
(৩) নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ-এ বর্ণিত রয়েছে, রাবী হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমীন পাঠ করতেন, আমি শুনতাম, আরেক সনদে আছে, আমরা শুনতাম।
তাদের তৃতীয় বক্তব্যেরখণ্ডনমূলক জাওয়াব
হানাফীগণের নিকট উক্ত ৩নং বর্ণনার প্রথম জাওয়াব হলো যে, উক্ত হাদীছ শরীফ-এ রয়েছে, হযরত আব্দুল জাব্বার রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে হাদীছ শরীফ শুনেছেন যে, হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিছনে নামায পড়েছিলেন।
হযরত ইমাম আবু ঈসা রহমতুল্লাহি আলাইহি তিরমিযী শরীফ-এর ১৭৫ পৃষ্ঠায় লিখেছেন-
وَعَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ
অর্থ: হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা হযরত ওয়ায়িল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট থেকে কোন হাদীছ শরীফ শ্রবণ করেননি। সুতরাং এক্ষেত্রে উক্ত হাদীছ শরীফখানা মুনকাতা অর্থাৎ জয়ীফ। এরূপ হাদীছ শরীফ অর্থাৎ জয়ীফ হাদীছ শরীফ দলীল হিসেবে কোন মাযহাবেই গ্রহণযোগ্য নয়।
দ্বিতীয় জাওয়াব হলো: নিকটস্থ একজন বা কয়েকজন লোক আমীন শব্দের আওয়াজ শুনতে পেলেও তা দ্বারা আমীন উচ্চ স্বরে পাঠ করা সাব্যস্ত হয় না।
ছহীহ নাসায়ী শরীফ-এর ১৫৩নং পৃষ্ঠায় লিখিত আছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুহরের ক্বিরায়াত শুনতেন। এতে কি যুহরের নামাযের ক্বিরায়াত উচ্চস্বরে পাঠ করা সাব্যস্ত করেছেন? আদৌ নয়।
তৃতীয় জাওয়াব হলো: হাদীছ শরীফ-এর রাবী একবার বলেন, আমি একাকী শুনেছিলাম আর একবার বলেন, আমরা সকলে শুনেছিলাম। এরূপ বিপরীত বর্ণনার কোনটি গ্রহণযোগ্য আর কোনটি অগ্রহণযোগ্য হবে? না অর্থাৎ গ্রহণযোগ্য নয়।
অতএব, এরূপ বিপরীত বর্ণনায় বর্ণিত হাদীছ শরীফ দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়।
পরর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন