মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া- (পর্ব-৪৪)

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

(৩৬তম ফতওয়া হিসেবে)

 “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক যারা ভাঙবে, ভাঙ্গার কাজে সাহায্য-সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের প্রত্যেকের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া” পেশ করতে পারায় মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খেদমত মুবারক-এ বেশুমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক সংশ্লিষ্ট বিষয়ে আরো কতিপয় সুওয়াল-জাওয়াব

সুওয়াল-০১

মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সিসিটিভি স্থাপন করার শরঈ হুকুম কী? জানিয়ে বাধিত করবেন।

জাওয়াব:

(পূর্বপ্রকাশিতের পর)

১১তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْـرَةَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ سَـمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـقُوْلُ قَالَ اللهُ تَـعَالـٰى وَمَنْ اَظْلَمُ مِـمَّنْ ذَهَبَ يَـخْلُقُ خَلْقًا كَخَلْقِىْ فَـلْيَخْلُقُوْا ذَرَّةً اَوْ لِـيَخْلُقُوْا حَبَّةً اَوْ لِـيَخْلُقُوْا شَعِيْـرَةً

অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মানুষের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে বড় যালিম, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সৃষ্টির সাদৃশ্য কোনো প্রাণীর ছূরত তৈরী করে। তাদেরকে বলা হবে- (যদি তোমরা সক্ষম হও,) তাহলে একটি গম অথবা একটি শস্য অথবা একটি যব তৈরী করো।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

১২তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ اُمِّ الْمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةِ عَلَيْـهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَيْـهَا السَّلَامُ) عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اَشَدُّ النَّاسِ عَذَابًا يَـوْمَ الْقِيَامَةِ الَّذِيْنَ يُضَاهُوْنَ بِـخَلْقِ اللهِ

অর্থ: “মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা মুবারক করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তির কঠিন শাস্তি হবে, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সৃষ্টির সাদৃশ্য কোনো প্রাণীর ছূরত তৈরী করবে।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

১৩তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ سَـمِعْتَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـقُوْلُ اَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ اَلْمُصَوِّرُوْنَ

অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমি ইরশাদ মুবারক করতে শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেছেন, মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তিকে কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা অঁাকে।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

১৪তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْـرَةَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـخْرُجُ عُنُقٌ مِّنَ النَّارِ يَـوْمَ الْقِيَامَةِ لَـهَا عَيْـنَانِ تُـبْصِرَانِ وَاُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَـنْطِقُ يَـقُوْلُ اِنِّـىْ وُكِّلْتُ بِثَلَاثَةٍ بِكُلِّ جَبَّارٍ عَنِيْدٍ وَكُلِّ مَنْ دَعَا مَعَ اللهِ اِلـٰهًا اٰخَرَ وَبِالْمُصَوِّرْيْنَ

অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের দিন এমন একটি আগুনের গর্দান বের হবে, যার দুটি চক্ষু থাকবে, যা দ্বারা সে দেখতে পাবে। দুটি কান থাকবে, যা দ্বারা সে শুনতে পাবে। একটি মুখ থাকবে, যা দ্বারা সে কথা বলবে। গর্দানটি বলবে- আমাকে তিন শ্রেণীর লোকের দায়িত্ব দেওয়া হয়েছে (যাদেরকে জাহান্নামে টেনে আনবো)। (১) প্রত্যেক উদ্ধত যালিম, (২) ঐ সকল লোক যারা মহান আল্লাহ পাক উনার সাথে অন্যকে মা’বূদ হিসাবে ডাকে (না‘ঊযুবিল্লাহ!) এবং (৩) যারা প্রাণীর ছবি তৈরী করে।” (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)

১৫তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ نَـهٰى رَسُوْلُ اللهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصُّوْرَةِ فِـى الْـبَـيْتِ وَنَـهٰى اَنْ يُّصْنَعَ ذٰلِكَ

অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখতে নিষেধ করেছেন এবং প্রাণীর ছবি তৈরী করতেও নিষেধ করেছেন।” (তিরমিযী শরীফ)

১৬তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ اَنَّ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَمَرَ حَضْرَتْ عُمَرَ بْنَ الْـخَطَّابِ عَلَيْهِ السَّلَامُ زَمَنَ الْفَتْحِ وَهُوَ بِالْبَطْحَاءِ اَنْ يَّـاْتِـىَ الْكَعْبَةَ فَـيَمْحُوْ كُلَّ صُوْرَةٍ فِـيْـهَا فَـلَمْ يَدْخُلْهَا النَّبِـىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتّٰـى مُـحِيَتْ كُلُّ صُوْرَةٍ فِـيْـهَا

অর্থ: “হযরত জাবের রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার নিকট গিয়ে উনার ভিতরে থাকা সমস্ত ছবি মুছে ফেলার নির্দেশ মুবারক প্রদান করেন। অতঃপর মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার ভিতরে থাকা সমস্ত ছবি মুছে ফেলা না হওয়া পর্যন্ত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার ভিতরে প্রবেশ মুবারক করেননি।” (আবূ দাঊদ শরীফ)

১৭তম দলীল:

আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ عِيْسَى بْنِ حُـمَيْدٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَاَلَ حَضْرَتْ عُقْبَةُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ حَضْرَتْ اَلْـحَسَنَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ اِنَّ فِـىْ مَسْجِدِنَا سَاحَةً فِـيْـهَا تَصَاوِيْـرُ قَالَ اِنْـحَرُوْهَا

অর্থ: “হযরত ঈসা ইবনে হুমাইদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত উক্ববাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা রলেন, ‘আমাদের মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার একটি প্রাঙ্গণে কিছু ছবি রয়েছে।’ তখন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘সেগুলো অপসারণ করে দিন’।” (মুছান্নাফে ইবনে আবী শায়বাহ্ ১/৩৯৯)

১৮তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ اُسَامَةَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ دَخَلْتُ مَعَ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ فَـرَاَيْتُ فِـى الْـبَـيْتِ صُوْرَةٌ فَاَمَرَنِـىْ فَاَتَـيْـتُهٗ بِدَلْوٍ مِّنَ الْمَاءِ فَجَعَلَ يَضْرِبُ تِلْكَ الصُّوْرَةِ وَيَـقُوْلُ قَاتَلَ اللهُ قَـوْمًا يُصَوِّرُوْنَ مَا لَا يَـخْلُقُوْنَ

অর্থ: “হযরত উসামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমি মহাসম্মানিত মহাপবিত্র কা‘বা শরীফ উনার মধ্যে প্রবেশ করলাম। অতঃপর আমি মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার মধ্যে একটি প্রাণীর ছবি দেখতে পেলাম। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে আদেশ মুবারক করলেন। অতঃপর আমি উনার নিকট এক বালতি পানি নিয়ে আসলাম। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ ছবিটি পানি দিয়ে মুছতে মুছতে ইরশাদ মুবারক করলেন, ‘মহান আল্লাহ পাক তিনি ঐ সম্প্রদায়কে ধ্বংস করুন, যারা এমন প্রাণীর ছবি তৈরি করে, যা তারা সৃষ্টি করতে পারে না’।” (মুছান্নাফে ইবনে আবী শায়বাহ্ ৮/২৯৬, তাহাবী ২/৩৬৩)

১৯তম দলীল:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-

عَنْ حَضْرَتْ اِبْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَشَدُ النَّاسِ عَذَابًا يَـوْمَ الْقِيَامَةِ رَجُلٌ قَـتَلَ نَبِيًّا اَوْ قَـتَـلَهٗ نَبِـىٌّ اَوْ رَجُلٌ يُضِلُّ النَّاسَ بِغَـيْـرِ عِلْمٍ اَوْ مُصَوِّرٌ يُصَوِّرُ التَّمَاثِـيْلَ

অর্থ: “হযরত ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের দিন মানুষের মধ্যে ঐ ব্যক্তিদের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা কোনো হযরত নবী-রসূল আলাইহিস সালাম উনাকে শহীদ করেছে অথবা কোনো হযরত নবী-রসূল আলাইহিস সালাম তিনি যাদেরকে হত্যা করেছেন এবং ঐ সমস্ত লোক যারা ইলিম ছাড়া মানুষদেরকে গোমরাহ্ করে, আর যারা প্রাণীর ছবি তৈরি করে।” (মুসনাদে আহমাদ ২/২১৭)

অনুরূপ অসংখ্য-অগণিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ রয়েছেন। এই সমস্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের মাধ্যমে প্রাণীর ছবি তোলা, অঁাকা, রাখা ইত্যাদিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আর মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের পক্ষ থেকে যেটা কঠোরভাবে নিষিদ্ধ সেটা সম্মানিত শরীয়তে হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে।

২০তম দলীল:

কিতাবে বর্ণিত রয়েছে-

جَاءَتِ الْاَحَادِيْثُ الصَّحِيْحَةُ الصَّرِيْـحَةُ بِالنَّـهْىِ عَنْ صِنَاعَةِ التَّمَاثِـيْلِ وَعَنْ تَصْوِيْرِ مَا فِـيْهِ رُوْحٌ سَوَاءٌ اَكَانَ اِنْسَانًا اَمْ حَيَـوَانًا اَمْ طَيْـرًا

অর্থ: “মহাসম্মানিত মহাপবিত্র সুস্পষ্ট ছহীহ্ হাদীছ শরীফ উনাদের মধ্যে ছবি বা মূর্তি তৈরি করা থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত যে বর্ণনা মুবারক এসেছেন- তা মূলতঃ প্রাণীর ছবি বা মূর্তি। সেটা মানুষের ছবি হোক বা পশু-পাখির ছবি হোক সমান কথা অর্থাৎ সবগুলোই সুস্পষ্ট হারাম।” (ফিকহুস সুন্নাহ্ ৩/৪৯৮)

উল্লেখ্য যে, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার শরাহগ্রন্থসমূহ এবং ফিক্বাহ্‌র কিতাবসমূহের উপরোক্ত বর্ণনাসমূহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, ছবিকে আরবীতে تَصْوِيْر (তাছবীর), صُوْرَة (ছূরত), تَصَالِـيْب (তাছালীব) এবং تَـمَاثِـيْل (তামাছীল) বলা হয়। এগুলোর অর্থ হলো- ছবি, প্রতিকৃতি, সদৃশ্য, মূর্তি, প্রতিমূর্তি ইত্যাদি।

অতএব, টি.ভি, ভি.সি.আর, সি.সি.টি.ভি. ইত্যাদিতে প্রদর্শিত দৃশ্যাবলীও অবশ্যই ছবির অন্তভুর্ক্ত।

কাজেই, সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে ছবি তোলা, অঁাকা, রাখা, বানানো হারাম এবং শক্ত কবীরা গুনাহ্ ও জাহান্নামী হওয়ার কারণ। আর মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার মধ্যে ছবি তোলা তো আরো কঠিন শক্ত কবীরা গুনাহ্ ও জাহান্নামী হওয়ার কারণ। কেননা, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,

قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَكَلَّمَ بِكَلَامِ الدُّنْـيَا فِـى الْـمَسْجِدِ اَحْبَطَ اللهُ عَمَلَهٗ اَرْبَعِيْـنَ سَنَةً

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার মধ্যে দুনিয়াবী কথা বলবে, মহান আল্লাহ পাক তিনি তার ৪০ বছরের আমল নষ্ট করে দিবেন। অর্থাৎ তার অপরাধের কারণে ৪০ বৎসরের আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।” না‘ঊযুবিল্লাহ! (লুবাবুল হাদীছ লিল ইমাম জালালুদ্দীন আস সুয়ূত্বী ১/১৩)

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,

وَقَدْ قَالَ النَّبِـىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَكَلَّمَ بِكَلَامِ الدُّنْـيَا فِـىْ خَـمْسَةِ مَوَاضِعَ اَحْبَطَ اللهُ تَـعَالـٰى مِنْهُ عِبَادَةَ اَرْبَعِيْـنَ سَنَةً اَلْاَوَّلِ فِـى الْـمَسْجِدِ وَالثَّانِـىْ فِـى تِلَاوَةِ الْقُرْاٰنِ وَالثَّالِثِ فِـىْ وَقْتِ الْاَذَانِ وَالرَّابِـــعِ فِـىْ مَـجْلِسِ الْعُلَمَاءِ وَالْـخَامِسِ فِـىْ زِيَارَةِ الْقُبُـوْرِ

অর্থ: “নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পাঁচ স্থানে দুনিয়াবী কথা বলবে, মহান আল্লাহ পাক তিনি তার ৪০ বছরের ইবাদাত নষ্ট করে দিবেন। অর্থাৎ তার অপরাধের কারণে ৪০ বৎসরের আমল নষ্ট হয়ে যায়। অর্থাৎ তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ১. মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার মধ্যে, ২. মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার সময়, ৩. সম্মানিত আযান উনার সময়, ৪. আলিম-উলামাগণ উনাদের মজলিসে এবং ৫. ক্ববর যিয়ারতের সময়।” (তাফসীরে আহমাদী ৭১০ নং পৃষ্ঠা)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ করেন,

اِذَا اَتَى الرَّجُلُ الْمَسْجِدَ فَاَكْـثَـرَ مِنْ الْكَلَامِ تَـقُوْلُ لَهُ الْمَلَائِكَةُ اُسْكُتْ يَا وَلِـىَّ اللهِ فَاِنْ زَادَ تَـقُوْلُ اُسْكُتْ يَا بَغِـيْضَ اللهِ فَاِنْ زَادَ تَـقُوْلُ اُسْكُتْ عَلَيْكَ لَعْنَةُ اللهِ

অর্থ: “যখন কোনো ব্যক্তি মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার মধ্যে আসার পর দুনিয়াবী কথা বলতে শুরু করে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উক্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন,

اُسْكُتْ يَا وَلِـىَّ اللهِ

‘হে মহান আল্লাহ পাক উনার ওলী! চুপ করুন।’

এরপরেও যদি সে কথা বলতে থাকে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাকে বলেন,

اُسْكُتْ يَا بَغِيْضَ اللهِ

‘হে মহান আল্লাহ পাক উনার দুশমন! চুপ কর।’

 তারপরেও যদি সে কথা বলতে থাকে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাকে বলেন,

اُسْكُتْ عَلَيْكَ لَعْنَةُ اللهِ

‘তোর উপর মহান আল্লাহ পাক উনার লা’নত, তুই চুপ কর’।” না‘ঊযুবিল্লাহ! (আল মাদখাল ২/২২৭)

উল্লেখিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা প্রমাণিত হয়, মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সাধারণ দুনিয়াবী কথা বললেই চল্লিশ বছরের আমল নষ্ট হয়, অর্থাৎ তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়, সাথে সাথে লা’নতের উপযুক্ত হয় এবং মহান আল্লাহ তায়ালা উনার শত্রু ও মাল‘ঊন বা অভিশপ্ত হিসেবে সম্বোধনও করা হয়। তাহলে মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে হারাম কাজ করলে তার কত বছরের আমল নষ্ট হবে? এবং তাকে কি হিসেবে সম্বোধন করা হবে?

প্রকৃতপক্ষে তার জীবনের সমস্ত আমল নষ্ট হবে, ঈমান নষ্ট হবে এবং সে মাল‘ঊন হবে। আর তাকে সম্বোধিত ও আখ্যায়িত করা হবে বড় যালিম বা সীমালংঘনকারী মাল‘ঊন এবং আদুউল্লাহ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার শত্রু হিসেবে। না‘ঊযুবিল্লাহ!

কাজেই, মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সিসিটিভি স্থাপন করা সম্পূর্ণরূপে কাট্টা হারাম এবং কঠিন শক্ত কবীরা গুনাহ্ ও চির জাহান্নামী হওয়ার কারণ। কেননা, সিসিটিভির মূলে হচ্ছে ছবি। আর সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে ছবি তোলা, অঁাকা, রাখা, বানানো হারাম এবং শক্ত কবীরা গুনাহ্ ও জাহান্নামী হওয়ার কারণ। আর মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সিসিটিভি স্থাপন করা জায়েয মনে করা কাট্টা কুফরী। যে বা যারা জায়েয মনে করবে তারা কাফির হবে। আর যে সকল মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের ভিতর সিসিটিভি রয়েছে, সে সকল মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ উনাদের ইমাম ও মুছল্লী- এক কথায় যারা উক্ত মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে নামায আদায় করেছে বা করবে, তাদের প্রত্যেকের নামায ফাসিদ হয়েছে বা হবে। সকলকে পুনরায় নামায দোহরিয়ে পড়তে হবে। অন্যথায় নামায না পড়ার গুনাহে গুনাহগার হবে। না‘ঊযুবিল্লাহ!

কাজেই, কোনোভাবেই মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সিসিটিভি স্থাপন করা যাবে না। আর যে সকল মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের মধ্যে সিসিটিভি রয়েছে, সেসব মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনাদের ইমাম, দায়িত্বশীল ও মুছল্লী সকলের জন্য উক্ত সিসিটিভিগুলো অপসারণ করা ফরযে আইন। কেননা, এই সিসিটিভি স্থাপন করার কারণে (১) মহান আল্লাহ পাক উনার ঘর মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার অবমাননা হচ্ছে, যা কাট্টা কুফরী ও চির জাহান্নামী হওয়ার কারণ। এবং (২) উক্ত মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারকসমূহে যারা নামায পড়ছে, তাদের প্রত্যেকের নামায ফাসিদ হচ্ছে। না‘ঊযুবিল্লাহ! পরবর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মান মুবারক হানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আখাছ্ছুল খাছ সম্মানিত বিশেষ ফতওয়া মুবারক (৪২তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট সম্পর্কে ফতওয়া- (৬৯তম পর্ব)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র মাযহাব চতুষ্ঠয় উনাদের মধ্যে যে কোন একটি সম্মানিত ও পবিত্র মাযহাব মানা ও অনুসরণ করা ফরয ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া-৮৪

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ ও মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে প্রতি আরবী মাসের ২৯ তারিখে খালী চোখে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, সারাবিশ্বে একদিনে রোযা ও ঈদ পালন অসম্ভব, চাঁদ নিয়ে সউদী ওহাবী ইহুদী চক্রান্তের মুখোশ উন্মোচন ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৪র্থ পর্ব)

নিয়ত করে কবর বা মাযার শরীফ জিয়ারত করার ফতওয়া