সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ ও সম্মানিত রবীউছ ছানী শরীফ এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

ঈদ মুবারক! ঈদ মুবারক!! ঈদ মুবারক!!!

মালিকুত তামাম, ক্বসিমুন নিয়াম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে নূরুত তাশরীফ মুবারক গ্রহণ বা বিলাদতী শান মুবারক প্রকাশের মহিমান্বিত দিনটিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। যেই দিনটিকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ হিসেবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ!

সাইয়্যিদ অর্থ: শ্রেষ্ঠ এবং আ’ইয়াদ হচ্ছে ঈদ শব্দের বহুবচন। যার অর্থ খুশি, আনন্দ, ঈদ, বারবার ফিরে আসা। আর শরীফ অর্থ: সম্মানিত, মর্যাদাপূর্ণ। অর্থাৎ একত্রে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অর্থ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ খুশি মুবারক প্রকাশ করা, সর্বশ্রেষ্ঠ ঈদ মুবারক পালন  করা। যা প্রতিবছর, প্রতিমাস, প্রতিসপ্তাহ, প্রতিদিন এবং প্রতিক্ষণ ও প্রতিমুহূর্তই খুশির আমেজ, রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত, নাজাত ও শাফায়াত লাভের পয়গাম নিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেমন সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি উনার সাথে নিছবতযুক্ত যাবতীয় বিষয়ই সর্বশ্রেষ্ঠ। উনার সাথে নিছবতযুক্ত বিষয় ব্যক্তি হলে অন্য ব্যক্তি হতে শ্রেষ্ঠ, বস্তু হলে অন্য বস্তু হতে শ্রেষ্ঠ, স্থান বা সময় হলে অন্য স্থান বা সময় হতে শ্রেষ্ঠ। যার কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেই সম্মানিত বছরে যমীনে তাশরীফ নিয়েছেন সেই সম্মানিত বছর হচ্ছেন অন্য সমস্ত বছর হতে শ্রেষ্ঠ। যেই সম্মানিত মাসে তাশরীফ নিয়েছেন সেই সম্মানিত মাস অন্য সমস্ত মাস হতে শ্রেষ্ঠ। যেই সম্মানিত তারিখে তাশরীফ নিয়েছেন সেই সম্মানিত তারিখ অন্য সমস্ত তারিখ হতে শ্রেষ্ঠ। যেই সম্মানিত বার বা দিনে তাশরীফ নিয়েছেন সেই সম্মানিত দিন বা বার অন্য সমস্ত বার বা দিন হতে শ্রেষ্ঠ। যেই সম্মানিত সময়ে তাশরীফ নিয়েছেন সেই সম্মানিত সময় অন্য সমস্ত সময় হতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!

ফলশ্রম্নতিতে মহাসম্মানিত আহলে বাইতে রসূল, ক্বায়িম- মাক্বামে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুত তাশরীফ মুবারক প্রকাশের সাথে যেই সম্মানিত বছর, সম্মানিত মাস, সম্মানিত তারিখ, সম্মানিত দিন ও সম্মানিত সময় নিছবতযুক্ত হয়েছেন উনাদের বেমেছোল তাজদীদী নাম মুবারক প্রকাশ করেছেন। কায়িনাতবাসীর জন্য তা জানা অপরিহার্য কর্তব্য।

যেমন উক্ত সম্মানিত বছর ‘আমুল ফীল বা হস্তি বছর’ উনার নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ওয়াম শরীফ। সম্মানিত মাস ‘রবীউল আউওয়াল শরীফ’ উনার নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ। সম্মানিত তারিখ ১২ই শরীফ উনার নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ। সম্মানিত দিন ‘ইয়াওমুল ইছনাইনিল আযীম’ উনার সম্মানিত নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সম্মানিত সময় ‘ছুবহে ছাদিক’¡ উনার সম্মানিত নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আওক্বাত শরীফ। সুবহানাল্লাহ!

জানা আবশ্যক যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে তাশরীফ নিয়েছেন অর্থাৎ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন সেজন্য খুশি মুবারক প্রকাশ করার জন্য স্বয়ং যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই আদেশ মুবারক করেছেন। যেমন এ প্রসঙ্গে পবিত্র সূরা ইউনুস শরীফ উনার ৫৭ ও ৫৮ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يَاۤ أَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِي الصُّدُوْرِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ. قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَـلْيَفْرَحُوْا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَجْمَعُوْنَ

অর্থ: হে মানুষেরা, তোমাদের নিকট তোমাদের যিনি রব তায়ালা উনার তরফ থেকে মহান নছীহতকারী, অন্তরের মহান শিফাদানকারী, মহান হিদায়েত দানকারী এবং মু’মিনদের জন্য মহান রহমত দানকারী  তিনি তাশরীফ মুবারক নিয়েছেন। (আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ফদ্বল ও মহাসম্মানিত রহমত মুবারক স্বরূপ আপনাকে তারা যে পেয়েছে এ কারণে তারা অবশ্যই যেন খুশি মুবারক প্রকাশ করে। এই খুশি মুবারক প্রকাশ করাটা তাদের সমস্ত ইবাদত থেকে শ্রেষ্ঠ।

উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মানুষকে সম্বোধন করা হয়েছে আশরাফুল মাখলুক্বাত হিসেবে। প্রকৃতপক্ষে পবিত্র আয়াত শরীফ উনার হুকুম সমস্ত সৃষ্টির জন্যেই। যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কায়িনাতবাসী সকলের জন্যেই মহাসম্মানিত রসূল হিসেবে প্রেরিত হয়েছেন সেহেতু উনাকে পাওয়ার কারণে মানুষ তো অবশ্যই কায়িনাতবাসী সকলকেই খুশি মুবারক প্রকাশ করতে হবে। কেননা কায়িনাতবাসী উনার কারণেই অস্তিত্ব লাভ করেছে অর্থাৎ উনার মহাসম্মানিত ওজুদ পাক নূর মুবারক উনার একটা অংশ থেকে কুদরতীভাবে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ উপলক্ষে খুশি মুবারক প্রকাশ করা অর্থাৎ মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত এই কারণে যে, এই মহাসম্মানিত ইবাদত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিছবতযুক্ত অথার্ৎ উনার জন্যেই করা হয়। তাছাড়া স্বয়ং যিনি খলিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য দায়িমীভাবে খুশি মুবারক প্রকাশ করে যাচ্ছেন এবং ছানা-ছিফত মুবারক করে যাচ্ছেন। সুবহানাল্লাহ!

যেমন এ সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

إِنَّ اللهَ وَمَلآئِكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ

অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত মুবারক (দুরূদ শরীফ) পেশ করে যাচ্ছেন অর্থাৎ খুশি মুবারক প্রকাশ করে ছানা-ছিফত মুবারক করে যাচ্ছেন।” (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৬)

অতএব, স্বয়ং যিনি খলিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার অনুগত সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা যেখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য দায়িমীভাবে খুশি মুবারক প্রকাশ করতঃ ছানা-ছিফত মুবারক করে যাচ্ছেন সেখানে ঈমানদার বান্দা-বান্দী ও উম্মতের দায়িত্ব কর্তব্য কি রয়েছে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এ মর্মে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يَاأَيُّهَا الَّذِينَ اٰمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

অর্থ:“হে ঈমানদারগণ! তোমরাও উনার প্রতি ছলাত মুবারক পেশ করো এবং পরিপূর্ণরূপে সালাম মুবারক প্রেরণ করো।”(সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৬)

(মাসের ফযীলত)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَتُـعَزِّرُوهُ وَتُـوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

অর্থ:“উনার তোমরা খিদমত বা গোলামী করো, উনাকে যথাযথ সম্মান করো এবং সকাল-সন্ধ্যা অথার্ৎ দায়িমীভাবে উনার ছানা-ছিফত করো। (সম্মানিত ও পবিত্র সূরা ফাতহ্ শরীফ: পবিত্র আয়াত শরীফ ০৯)

     উম্মত যখন অত্যধিক মহব্বত, জওক-শওক, সাধ্য-সামর্থ্য অনুযায়ী এবং পূর্ণ সাখাওয়াতীর সাথে উক্ত ইবাদত করবে তখনই তাদের পক্ষে সীমাহীন রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত, নাজাত ও শাফায়াত মুবারক লাভ করা সহজ ও সম্ভব হবে। সুবহানাল্লাহ!

যেমন এ প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

مَنْ عَظَّمَ مَوْلِدِى وَهُوَ لَيْلَةُ اثْـنَـىْ عَشَرَ مِنْ رَّبِيْع الْاَوَّلِ بِاتِّـخَاذِهٖ فِيْـهَا طَعَامًا كُنْتُ لَهٗ شَفِيْـعًا يَّـوْمَ الْقِيَامَةِ

অর্থ: যে ব্যক্তি আমার মহাসম্মানিত বরকতময় বিলাদত শরীফ মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ মহিমান্বিত রাত (ও দিবস) উনাকে খাদ্য খাওয়ানোর মাধ্যমে যথাযথভাবে সম্মান করবে, আমি কিয়ামতের দিন তার জন্য মহান শাফায়াতকারী হবো। সুবহানাল্লাহ! (নি’মতে কুবরা উর্দূ ১১ পৃষ্ঠা)

সুপ্রসিদ্ধ আন নি’মাতুল কুবরা আলাল আলাম কিতাবে পবিত্র হাদীছ শরীফ বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মহাসম্মানিত সাইয়্যিদু সায়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করবে মহান আল্লাহ পাক তিনি তার জন্য রহমত মুবারক উনার সমস্ত দরজা খুলে দিবেন, তার জন্য সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ক্ষমা প্রার্থনা করবেন এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় সে ব্যক্তি নাজাত ও ফযীলত লাভ করবে। সুবহানাল্লাহ!

মুহররমূল হারাম মাসের ফযীলত

সম্মানিত মুহররমুল হারাম শরীফ এবং সম্মানিত ছফর শরীফ মাস উনাদের প্রাসঙ্গিক আলোচনা

সম্মানিত শাওওয়াল, সম্মানিত যিলক্বদ শরীফ ও সম্মানিত যিলহজ্জ শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা

রবিউস্ সানী মাসের ফযীলত

জুমাদাল উলা মাসের ফযীলত