ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯৩

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

ইমাম আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার সাথে শত্রুতা রাখা বিদয়াতী হওয়ার আলামত

ইমামুল মুহাদ্দিছীন ইমাম আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি আইম্মায়ে সালাফ ও আইম্মায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম। শুধু তাই নয় উনাদের মধ্যে বিশেষ মর্যাদা রয়েছে। তাই উনার সাথে বন্ধুত্ব পোষণ করাকে সুন্নী হওয়ার আলামত ধরে নেয়া হয়। আর উনার সাথে শত্রুতা পোষণকারীকে বিদাআতী বলে গণ্য হয়। হাফেজ ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন-

حُبُّ أَبِي حَنِيفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مِنَ السُّنَّةِ

অর্থ: ইমাম আ’যম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মহব্বত মুবারক সুন্নতের অন্তভুর্ক্ত।

ইমাম আব্দুল আযীয ইবনে আবী রাওয়াদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন

 مَنْ أَحَبُّ أَبًا حَنِيفَةَ رَحْمَةُ اللهِ عِلَيْهِ فَـهُوَ سُنَّة وَمَنْ أَبْغَضَهُ فَـهُوَ مُبْـتَدَعُ

অর্থ: যে ব্যক্তি ইমাম আ’যম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনাকে মহব্বত করে সে সুন্নী। আর যে ব্যক্তি উনার সাথে শত্রুতা রাখে সে বিদআতী। (ইমাম আযম আবু হানীফা কা মুহাদ্দিসানা মাকাম-২৪, ইমামে আযম আবু হানীফা হায়াত ও ফিকহী কারনামা -৬৪)

সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধাচরণকারীরা লা’নতগ্রস্থ

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

لَعْنَتَ اللهِ عَلَى الْكَاذِبِيْنَ

অর্থ: “মিথ্যাবাদীদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত। (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬১)

যারা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা বলে তাদেরকে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি লা’নত দেন, হযরত ফেরেস্তা আলাইহিমুস সালাম, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম এবং দুনিয়ার সকল মানুষ তাদেরকে লা’নত দিয়ে থাকেন। নাঊযুবিল্লাহ।

ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি বিশেষ ব্যক্তিত্ব।  উনার বিরোধিতাকারীরা সকলে মিথ্যাবাদী। হিংসার বশবর্তী হয়ে তারা উনার প্রতি মিথ্যা তোহমত দিয়ে থাকে। তাদের প্রতিহিংসার আগুন এতো দূর গড়েছিলো যে, তারা উনার বিরোধিতায় মিথ্যা হাদীছ বর্ণনা করাও জায়িয বলেছে। নাউযুবিল্লাহ!

নুয়াইম ইবনে হাম্মাদ খুজায়ী বিরোধিতাকারীদের একজন। সে বলতো যে, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার ফিক্বাহকে ভুল প্রমাণের জন্য জাল বা মিথ্যা হাদীছ রচনা করাও বৈধ। নাউযুবিল্লাহ!

সে নিজেও উনার সম্পর্কে মিথ্যা হাদীছ বর্ণনা করতো। তারই বর্ণিত মিথ্যা বা জাল হাদীছ সমাজের বুকে ছড়িয়ে পড়ে। উনার বিরোধিতাকারীরাই তার প্রচার প্রসারকারী। তার দ্বারা অনেক লোকই প্রতারিত হয়ে লা’নতের রাস্তায় বিচরণ করছে। নাউযুবিল্লাহ! যার ফলে নুয়াইম ইবনে হাম্মাদ সে কঠিনভাবে লা’নতগ্রস্থ হয়েছে। সে হজ্জে গিয়ে তালবিয়া পাঠের পরিবর্তে গালি-গালাজ করতো। সে মারা গেলে তার জানাযার নামাযও নছীব হয়নি। সাবিহ ইবনে আবু দাউদের নির্দেশে তাকে টেনে-হেঁচড়ে একটি গর্তে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে পুঁতে রাখা হয়। তার কপালে কাফনও নছীব হয়নি। (ইমাম আবু হানীফা স্মারকগ্রন্থ-৫৬৬, তারিখে আহলে হাদীছ-৭০, দাউদ গযনবী-৩৭৮, তারীখে বাগদাদ-৩১৪)।

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৭৮

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৪৭

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৭

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬