পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَنْزِلُوا النَّاسَ مَنَازِلَـهُمْ
অর্থ: “মানুষকে তার পদ মর্যাদা অনুযায়ী সম্মান করো।”
পবিত্র এই হাদীছ শরীফ উনার মর্মানুযায়ী সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মাক্বাম জানা বুঝা ও উপলব্ধি করা কায়িনাতবাসী সকলের জন্যই ফরয- ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
প্রকৃতপক্ষে যিনি আখাছছুল খাছ ওলীউল্লাহ এবং আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার হাক্বীক্বত মুবারক কায়িনাতবাসী, মাখলূক্বাত বা সৃষ্টিজীব কতোটুকু উপলব্ধি করবে? সুবহানাল্লাহ!
উনার শান মুবারকে পবিত্র হাদীছে কুদসী শরীফে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ اَوْلِيَائِىْ تَحْتَ قَـبَائِىْ لَا يَعْرِفُـهُمْ غَيْرِىْ اِلَّا اَوْلِيَائِىْ
অর্থ: “নিশ্চয়ই আমার ওলীগণ আমার কুদরতী জুব্বাহ মুবারক উনার মধ্যে অবস্থান মুবারক করেন। উনাদের হাক্বীক্বী শান-মান, মর্যাদা-মাক্বাম একমাত্র আমি (মহান আল্লাহ পাক) এবং আখাছছুল খাছ ওলীআল্লাহগণ ব্যতীত আর কেউ উপলব্ধি করতে পারে না।” সুবহানাল্লাহ!
আলোচ্য স্বপ্ন মুবারকে বর্ণিত মুবারক ঘটনা এবং উপরোক্ত পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মর্মানুযায়ী সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার শান-মান এবং উনার লখতে জিগার কলিজার টুকরা ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্রতম মাক্বামত মুবারক যে খ¦ালিক্ব-মালিক- রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পরেই, তা আর বলারই অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা দুজন ব্যতীত প্রাণের আক্বা ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সকলেরই মহাসম্মানিত শায়েখ। এই মুবারক বিষয়টি উপরোক্ত স্বপ্ন মুবারক এবং পবিত্র হাদীছে কুদসী শরীফ উনাদের হাক্বীক্বত এবং মুবারক বাস্তবতা। সুবহানাল্লাহ! (চলবে)