সংবাদ পরিক্রমা (ইসলামী বিশ্ব)

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

বৃটেনের মসজিদে মাইক ব্যবহার:

সম্প্রতি বৃটেনের ব্রেডফোর্ডে স্থানীয় প্রশাসন এলাকায় মসজিদগুলোতে আযানের জন্য মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে। অবশ্য ইশা ও ফজরের আযানের ক্ষেত্রে এখনো অনুমতি হয়নি।

আলজেরিয়ায় ইসলামী আন্দোলনে ৯ জন নিহত :

সম্প্রতি আলজেরিয়ায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গি মুসলমানদের মধ্যে গুলি বিনিময়কালে ইসলামী সালভেশন ফ্রন্টের ৯ জন সদস্য নিহত হয়। ফ্রন্ট আলজেরিয়াকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায়।

সুরিনামে ইসলামী সংগঠন :

বিশ্ব মুসলিম যুব সংস্থা সুরিনামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছে। এর লক্ষ্য এদেশের যুব সমাজের মধ্যে ইসলামের প্রচার ও পরিচিতি। এ দেশের ৪ লক্ষ অধিবাসীদের শতকরা ২০ জন মুসলমান।

নিউজিল্যান্ডে নতুন মসজিদ তৈরীর উদ্যোগ:

নিউজিল্যান্ডে দক্ষিণ ইউক্লেন্ডের মুসলমানগণ সম্প্রতি দক্ষিণ ইউক্লেন্ডী মুসলিম সংহতি সংস্থা নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে। বর্তমানে সংস্থাটি সে স্থানে একটি নতুন মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এজন্য ২ লাখ ডলার অনুমোদন করা হয়েছে।

কলম্বিয়ায় ইসলাম :

সম্প্রতি কলম্বিয়ায় মুসলমানগণ সে দেশে ‘ইসলামী কল্যাণ সংস্থা, কলম্বিয়া’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। এর বহুমুখী উদ্দেশ্য পুরণকল্পে বর্তমানে এখানে মসজিদ, কবরস্থানে ও একটি মাদ্রাসা নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে হচ্ছে। এজন্য তাদের অনেক সাহায্যের প্রয়োজন।

ইন্দোনেশিয়ায় লটারীর বিরুদ্ধে বিক্ষোভ :

ইসলামী আইনে জুয়া বা লটারী খেলা নিষিদ্ধ বিধায় ইন্দোনেশিয়ায় হাজার হাজার মুসলমান ছাত্র লটারীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। বর্তমানে সেখানে রাষ্ট্রীয় লটারীর প্রচলন আছে যা বন্ধ করাই তাদের দাবী।

বৃটেনে মুসলমানদের অপরাধের রেকর্ড নাই :

ইত্তেহাদে জমিয়তে ইসলামীয়া বৃটেন আয়োজিত এক দ্বীনি মাহফিলে বক্তৃতা দেয়ার সময় বৃটেনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মি.টেলর বলেন যে, বৃটিশ পুলিশের প্রতিবেদনে দেখা গেছে যে, বৃটেনের মুসলমানদের নামে কোন অপরাধের রেকর্ডই তাদের হাতে নেই, নাগরিক আইনেও কোনো মুসলমান অভিযুক্ত হয়নি।

মার্কিন সেনাবাহিনীতে ইমাম নেয়া হবে :

মার্কিন সেনাবাহিনীতে মুসলমান সৈন্যের সংখ্যা ছয় হাজার। তাদের জন্য ইমাম এবং ধর্মীয় শিক্ষক প্রয়োজন বিষয়ক এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমেরিকার ‘মুসলিম পরিষদ’। প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘মুসলিম পরিষদ’কে এ দায়িত্ব দিয়েছে।

মস্কোতে ইমাম বুখারী একাডেমী :

          ইসলামী মূল্যবোধ ও চিন্তাচেতনা বিকাশের লক্ষ্যে মস্কোতে ‘ইমাম বুখারী একাডেমী’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এর পরিচালক তোশবুলাত তাজউদ্দীন।

দক্ষিণ আফ্রিকায় বালিকা মাদ্রাসা

          দক্ষিণ আফ্রিকায় ‘মারকাজে নূরুল ইসলাম’ অতি শীঘ্রই প্রথম একটি বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এতে মোট ব্যয় হবে ১.৬ মিলিয়ন ডলার। তন্মধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক ৪ লাখ ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

          ফ্রান্সে ইউরোপের বৃহত্তম ইসলামী কেন্দ্র :

          ফ্রান্সের এ ভরি শহরে ইউরোপের বৃহত্তম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ। এ কেন্দ্রটি মক্কাভিত্তিক রাবেতা আলমে ইসলামী কর্তৃক নির্মিত হচ্ছে।

          পাকিস্তানে ধর্ম অবমাননার শাস্তি বৃদ্ধি :

          গত ৪ঠা নভেম্বর সিনেটে ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননার দায়ে অপরাধীকে ১০ বছর পর্যন্ত কারাদ- দেয়া যেতে পারে বলে পাকিস্তানে এক নতুন আইন পাশ করা হয়েছে। পূর্বে এ শাস্তির মেয়াদ ছিল দুই বছর।

          মরিসাসে ইসলামী কেন্দ্র :

          মরিসাসের রাজধানী পোর্ট লুইসে অচিরেই একটি বৃহদায়তন ইসলামী কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। এ তথ্য প্রকাশ কেেছ মারিসাসের ইসলামী সাংস্কৃতিক সংস্থা। উল্লেখ্য, এদেশের মুসলমানের সংখ্যা শতকরা ত্রিশ জন।

          মালয়েশিয়ায় নতুন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান :

          মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি নতুন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হতে যাচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে আঠার মিলিয়ন ডলার ও আশি হেক্টর জমি। সময় ব্যয় হবে তিন বছর।

          ইউরোপে ‘ইকবাল ইন্সটিটিউট’ :

          ক্যাথলিক বিশ্ববিদ্যালয় প্রাচ্যের দার্শনিক মহাকবি আল্লামা মুহম্মদ ইকবালের নামানুসারে ‘ইকবাল ইন্সটিটিউট, ইউরোপ’ নামে একটি অনুষদ খুলেছে। এখানে মহাকবি ইকবালের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা ও বিভিন্ন ভাষায় অনুবাদের কাজ হবে।

          ভারতের বাবরী মসজিদ প্রসঙ্গ :

          অযোধ্যার ঐতিহাসিক বাবরী মসজিদ নিয়ে সাম্প্রতিক সমস্যার সমাধান ভারত সরকার এখন পর্যন্ত করতে পারেনি। প্রায়শঃ ছোট-খাট আক্রমনের মাঝে এ মসজিদটি গত ৩০শে অক্টোবর উগ্রপন্থী হিন্দুদের দ্বারা এক বড় ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছিলো, যার ফলে যথেষ্ট ক্ষতি হয়েছে।

বহির্বিশ্ব

ইলমে তাসাউফ