সম্মানিত জুমাদাল ঊলা শরীফ ও সম্মানিত জুমাদাল উখরা শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা

সংখ্যা: ৩০৪তম সংখ্যা | বিভাগ:

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে নিছবতযুক্ত দিবস সমূহ সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ।

উম্মত তথা কায়িনাতবাসীর জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে, পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সংক্রান্ত দিবসসমূহ পালন করা। আর সে লক্ষ্যেই আলোচ্য প্রবন্ধে উল্লেখিত সম্মানিত মাস দুটি উনাতে প্রকাশিত পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সমূহ উল্লেখ করা হলো।

সম্মানিত জুমাদাল ঊলা শরীফ মাস:

সম্মানিত ৫ই জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত সিবত্বাতু রসূল আছ-ছানিয়াহ (যাইনাব) আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

সম্মানিত ৭ই জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের পবিত্র আ’দাদ শরীফ।

সম্মানিত ৯ই জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

সম্মানিত ১১ই জুমাদাল ঊলা শরীফ- বিনতু রসূল সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

সম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ- পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ (১২ই) শরীফ। এ দিন কোটি কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।

পবিত্র ১৯শে জুমাদাল ঊলা শরীফ- দশম হিজরী শতকের মুজাদ্দিদ এবং সর্বাধিক কিতাব রচয়িতা, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

সম্মানিত ২১শে জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ (ফাত্বিমাহ বিনতে আসাদ) আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

সম্মানিত ২২শে জুমাদাল ঊলা শরীফ * নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা (খাদিজা) আলাইহাস সালাম উনার পবিত্র নিসবতে ‘আযীম শরীফ দিবস। * সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ (আব্দুল মুত্তালিব) আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। * বিনতু রসূল সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার পবিত্র নিসবতে আযীম শরীফ দিবস। * সাইয়্যিদুনা হযরত সিবতু রসূল আল-আউওয়াল (আব্দুল্লাহ) আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২৮শে জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২৯শে জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত জুমাদাল উখরা শরীফ মাস:

সম্মানিত ৭ই জুমাদাল উখরা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের পবিত্র আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ!

সম্মানিত ৯ই জুমাদাল উখরা শরীফ- সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের পবিত্র আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ!

সম্মানিত ১২ই জুমাদাল উখরা শরীফ- পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ (১২ই) শরীফ। এ দিন কোটি কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ!

সম্মানিত ১৪ই জুমাদাল উখরা শরীফ- পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ হযরত ইমাম আবু হামীদ মুহম্মদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২০শে জুমাদাল উখরা শরীফ- বিনতু রসূল সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ (ফাতিমাতুয যাহরা) আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং সাইয়্যিদাতুনা হযরত সিবত্বাতু রসূল আছ ছালিছাহ (রুকাইয়্যাহ) আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২১শে জুমাদাল উখরা শরীফ- বিনতু রসূল সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা (যাইনাব) আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২২শে জুমাদাল উখরা শরীফ- সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক উনার দায়িত্ব মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!

সম্মানিত ২৩শে জুমাদাল উখরা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।  সুবহানাল্লাহ!

সম্মানিত ২৯শে জুমাদাল উখরা শরীফ- সাইয়্যিদাতুনা হযরত সিবত্বাতু রসূল আছ ছালিছাহ (রুকাইয়্যাহ) আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ইমাম মুহম্মদ আন নাক্বী আলাইহিস সালাম) উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

জুমাদাল উখরা মাসের ফযীলত

রজব মাসের ফযীলত

শা’বান মাস ও শবে বরাতের ফযীলত

পবিত্র রমাদ্বান মাসের ফযীলত

পবিত্র শাওয়াল মাসের ফযীলত