সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৭৪

সংখ্যা: ৩০৪তম সংখ্যা | বিভাগ:

সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার মহামূল্যবান

নছীহত মুবারক (৬)

ইমামুল আউলিয়া, সুলত্বানুল হিন্দ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি রহমতের আঁধার। যারা উনাকে মুহব্বত করেন, উনার সম্মানিত তরীকায় দাখিল হন এবং উনার সম্মানিত তরীকা মশ্ক করেন তারা সবাই মহান আল্লাহ পাক উনার রহমত হাছিল করতে সক্ষম হন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন-

اِنَّ رَحْمَتَ اللهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত মুহসিন তথা ওলি-আল্লাহগণ উনাদের নিকটে রয়েছে। (পবিত্র সূরা আ’রাফ শরীফ-৫৬)

পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-

إنَّ اللهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّماوَاتِ وَالْأَرْضِ حتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا ، وَحَتَّى الْحُوْتَ لَيُصَّلُّوْنَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْـرَ

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার সম্মানিত ফেরেস্তা আলাইহিমুস সালাম উনারা, আসমানবাসী ও যমীনবাসী এমনকি গর্তের পিপিলিকা ও সমুদ্রের মাছ পর্যন্ত সবাই সে সকল লোকের উপর রহমত বর্ষণ করেন, তাদের জন্য সবসময় ক্ষমা প্রার্থনা করতে থাকেন যারা মানুষদেরকে তা’লীম- তরবিয়ত মুবারক দেন, নছীহত মুবারক করেন।”

সুলত্বানুল হিন্দ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবনই সেই তা’লীম তরবিয়ত ও ওয়াজ নছীহতে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ।

আলোচ্য নিবন্ধে আমরা উনার কতিপয় মূল্যবান নছীহত মুবারক পাঠক সমীপে পেশ করবো ইনশাআল্লাহ।

সুলত্বানুল হিন্দ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মা’রিফাত-মুহব্বত মুবারক তালাশী ছূফী-সাধকগণের উদ্দেশ্যে বলেন-

১. আপনারা যথাসাধ্য স্বীয় শায়েখ ও মুর্শিদ ক্বিবলা উনার খিদমত মুবারকে সবসময় আঞ্জাম দিবেন। জান, মাল, সময়, শ্রম দ্বারা উনার সন্তুষ্টি মুবারক হাছিলের কোশেশ করবেন।

আমার সম্মানিত পীর ও মুর্শিদ খাজা উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘মা’রিফাতুল মুরীদীন’ কিতাবে উল্লেখ করেছেন, যে মুরীদ খালিছ অন্তরে মুহব্বতের সাথে একদিন পীর ও মুর্শিদের খিদমত মুবারকে আঞ্জাম দিবেন মহান অল্লাহ পাক তিনি তার আমলনামায় হাজার বছরের ইবাদতের ছাওয়াব লিখে দিবেন এবং তাকে জান্নাতে এক হাজার মহল দান করবেন। (আনীসুল আরওয়াহ)

মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে সম্মানিত ও পবিত্র ইসলামী মাস ও বিশেষ বিশেষ রাত ও দিন মুবারক উনাদের সম্মানিত আমল মুবারকসমূহ উনাদের গুরুত্ব, ফযীলত এবং বেদ্বীন-বদদ্বীনদের দিবসসমূহ পালন করা হারাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৬৫তম পর্ব)

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯০ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৪

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৪

আমাদের সম্মানিত দাদা হুজুর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান