(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়েখ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন। আমীন!
যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।
মির্জা গোলাম প্রতিশ্রুত মাহদী
হতে পারে কিনা?
পূর্ব প্রকাশিতের পর
(৪) আবু দাউদ শরীফ, ২/২৩৮ পৃষ্ঠা-
عَنْ حَضْرَتْ أَبِى هُرَيْـرَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَـيْنِى وَبَيْنَهٗ نَبِىٌّ يَعْنِى حَضْرَتْ عِيْسَى عَلَيْهِ السَّلَامُ وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْـتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَـيَاضِ بَـيْنَ مُمَصَّرَتَـيْنِ كَأَنَّ رَأْسَهُ يَـقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَـيُـقَاتِلُ النَّاسَ عَلَى الإِسْلاَمِ فَـيَدُقُّ الصَّلِيبَ وَيَـقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُـهْلِكُ اللهُ فِى زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَتَـقَعُ الأَمَنَةُ فِي الأَرْضِ حَتّٰى تَـرْتَعَ الْأُسْدُ مَعَ الْإِبِلِ وَتلْعَبَ الصِّبْـيَانُ بِالْحَيَّاتِ
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, আমার মধ্যে এবং উনার মধ্যে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম উনার মধ্যে কোন নবী নাই এবং নিশ্চয় তিনি (আসমান হতে) নেমে আসবেন, যখন তোমরা উনাকে দেখতে পাও, তখন উনার এরূপ পরিচয় জেনে রেখ। তিনি না লম্বা, না বেঁটে, বরং মধ্যম ধরণের লোক, লাল রং-এর, কিন্তু উনার সাথে স্বেত আভা আছে (এটা গন্দম রং বলা যেতে পারে), তিনি দুইখানা জর্দ্ রঙ্গের রঞ্জিত কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, উনার মাথা মুবারক হতে ঘাম মুবারক নির্গত হতে থাকবে- যদিও উনার শরীর মুবারকে পানি পৌঁছিয়ে না থাকে। তারপর সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের জন্য লোকদের সাথে জিহাদ করবেন। এতে তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকরগুলো হত্যা করবেন, ‘জিয্ইয়া’ কর উঠিয়ে দিবেন, মহান আল্লাহ পাক তিনি উনার সময়ে সম্মানিত দ্বীন ইসলাম ব্যতীত সমস্ত ধর্ম লোপ করিয়ে দিবেন, পৃথিবীতে এরূপ শান্তি উপস্থিত হবে যে, সিংহ উটের সাথে বিচরণ করবে এবং বালকেরা সাপগুলোর সাথে খেলাধূলা করবে।