(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়েখ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন। আমীন!
যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।
মির্জা গোলাম প্রতিশ্রুত মাহদী
হতে পারে কিনা?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন-
وَتُـنْـزَعُ حُمَةُ كُلِّ ذَاتِ حُمَةٍ، حَتَّى يُدْخِلَ الْوَلِيدُ يَدَهُ فِي الْحَيَّةِ، فَلَا تَضُرَّهُ، وَتُفِرَّ الْوَلِيدَةُ الْأَسَدَ، فَلَا يَضُرُّهَا، وَيَكُونَ الذِّئْبُ فِي الْغَنَمِ كَأَنَّهُ كَلْبُـهَا، وَتُمْلَأُ الْأَرْضُ مِنَ السِّلْمِ كَمَا يُمْلَأُ الْإِنَاءُ مِنَ الْمَاءِ، وَتَكُونُ الْكَلِمَةُ وَاحِدَةً، فَلَا يُـعْـبَدُ إِلَّا اللهُ، وَتَضَعُ الْحَرْبُ أَوْزَارَهَا، وَتُسْلَبُ قُـرَيْشٌ مُلْكَهَا، وَتَكُونُ الْأَرْضُ كَفَاثُورِ الْفِضَّةِ، تُـنْبِتُ نَـبَاتَـهَا بِعَهْدِ اٰدَمَ حَتَّى يَجْتَمِعَ النَّـفَرُ عَلَى الْقِطْفِ مِنَ الْعِنَبِ فَـيُـشْبِعَهُمْ، وَيَجْتَمِعَ النَّـفَرُ عَلَى الرُّمَّانَةِ فَـتُشْبِعَهُمْ، وَيَكُونَ الثَّـوْرُ بِكَذَا وَكَذَا مِنَ الْمَالِ، وَتَكُونَ الْفَرَسُ بِالدُّرَيْهِمَاتِ
হযরত ঈসা আলাইহিস সালাম উনার সময়ে প্রত্যেক বিষাক্ত জীবের বিষ হরণ করে নেয়া হবে, এমনকি শিশু সন্তান নিজের হাত সাপের মুখে প্রবেশ করিয়ে দিবে, কিন্তু সাপ তার কোন ক্ষতি করবে না। একটি শিশু বালিকা বাঘকে বিতাড়িত করবে, কিন্তু বাঘ তার কোন ক্ষতি করবে না। ছাগলের দলের মধ্যে নেকড়ে বাঘ ছাগরক্ষী কুকুরের তুল্য হবে। যেরূপ পানি দ্বারা পাত্র পূর্ণ করা হয়, সেরূপ পৃথিবী মুসলমানদের দ্বারা পূর্ণ করা হবে, কালিমা শরীফ একই হবে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য কিছুরই ইবাদত করা হবে না, যুদ্ধ একেবারে রহিত হয়ে যাবে, কুরাইশগণ নিজেদের রাজ্য অধিকার করে নিবেন, জমি রৌপ্যের তন্তরির ন্যায় হবে, হযরত আদম আলাইহিস সালাম উনার যামানার ন্যায় জমি স্বীয় উদ্ভিদ উৎপাদন করবে, এমনকি একটি আঙ্গুরের খোসার নিকট একদল লোক একত্রিত হলে, তাদেরকে স্থান দান করবে, একদল লোক একটি ডালিম খেয়ে ক্ষুধা নিবারণ করবে, একটি গরুর মূল্য এত অধিক পরিমাণ টাকা হবে এবং একটি ঘোড়ার মূল্য সামান্য কতিপয় দিরহাম হবে।” (চলবে)