জাতিসংঘের নতুন মহাসচিব :
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিসরের উপর-প্রধানমন্ত্রী বাটরেস ঘালীকে জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব পদে নির্বাচিত করেছে। বাট্টোস ঘালী একজন খ্রিস্টান এবং তার স্ত্রী মরিয়া নিয়া একজন ইহুদী, যদিও তারা মিসরের নাগরিক।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস :
গত বরের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রে মোট জাতীয় উৎপাদন শতকরা দশমিক পাঁচ ভাগ হ্রাস পেয়েছে। এবং তা তৃতীয় ত্রৈমাসিকেও অব্যাত থাকে। ফলে সে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি উল্লেখযোগ্য হারে কমতে থাকে।
চীনে ধুমপান নিষিদ্ধ করা হচ্ছে :
আগামী দশ বছরের মধ্যে সমগ্র চীনে ধুমপান নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। আর ১৯৯৩ সালের মধ্যে চিকিৎসা পেশার সাথে নিয়োজিত সকলকে ধুমপান পরিত্যাগ করতে হবে। অবশ্য প্রকাশ ধুমপায়ীরই এর আওতায় পড়ছে।
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং পনেরটি দেশের উৎপত্তি :
বিশ্বের দু’পরাশক্তির একটি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটেছে। ফলশ্রুতিতে তার ১৫টি প্রজাতন্ত্র ১৫টি দেশ হিসাবে জন্মলাভ করেছে। দেশগুলো হলো-
রুশ ফেডারেশন: লোকসংখ্যা ১৪ কোটি ৫০ লাখ। ইউক্রেন : লোকসংখ্যা ৫ কোটি ২০ লাখ। উজবেকিস্তান : লোকসংখ্যা ১ কোটি ৯০ লাখ। কাজাখাস্তান : লোকসংখ্যা ১ কোটি ৬০ লাখ। বাইলো রুশিয়া: লোকসংখ্যা ১ কোটি ২০ লাখ। আজার বাইজান: লোকসংখ্যা ৭০ লাখ। জর্জিয়া: লোকসংখ্যা ৫৪ লাখ। তাজিকিস্তান: লোকসংখ্যা ৫০ লাখ। মলদাভিয়া: লোকসংখ্যা ৪৫ লাখ। কিরগিজিয়া: লোকসংখ্যা ৪১ লাখ। লিথুয়ানিয়া: লোকসংখ্যা ৩৭ লাখ। আর্মেনিয়া: লোকসংখ্যা ৩৪ লাখ। লাটভিয়া: লোকসংখ্যা ২৬ লাখ। এস্তোনিয়া: লোকসংখ্যা ১৫ লাখ। এগুলোর মধ্যে উজবেকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান, কিরগিজিয়া ও তর্কমেনিয়া মুসলিম প্রধানদেশ।