(কাদিয়ানী রদ!)

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়েখ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত ‘কাদিয়ানী রদ’ কিতাবখানা (৬ষ্ঠ খন্ডে সমাপ্ত)। আমরা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকায় ইতিপূর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। পাঠকদের অনুরোধে তা পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে কাদিয়ানীসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুসারীদের ঈমান আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন। আমীন!

যদিও তখনকার ভাষার সাথে বর্তমানে ভাষার কিছুটা পার্থক্য লক্ষ্যণীয়।

মির্জা গোলাম প্রতিশ্রুত মাহদী

হতে পারে কিনা?

(পূর্ব প্রকাশিতের পর)

(৬) মেশকাত শরীফ, ৪৭৩ পৃষ্ঠা

فَـبَـيْـنَمَا هُوَ كَذٰلِكَ إِذْ بَعَثَ اللهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَـيَـنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَـيْضَاءِ شَرْقِىَّ دِمَشْقَ وَاضِعًا كَفَّيْهِ عَلٰى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأَسَهٗ قَطَرَ وَإِذَا رَفَـعَهٗ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ فَلَا يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَـفَسِهٖ إِلَّا مَاتَ وَنَـفَسُهٗ يَـنْـتَهِى حَيْثُ يَـنْـتَهِى طَرْفُهٗ فَـيَطْلُبُهُ حَتّٰى يُدْرِكَهٗ بِبَابِ لُدٍّ فَـيَـقْتُـلُهٗ ثُمَّ يَأْتِى عِيْسَى ابْنَ مَرْيَمَ قَـوْمٌ قَدْ عَصَمَهُمُ اللهُ مِنْهُ فَـيَمْسَحُ عَنْ وُجُوهِهِمْ وَيُحَدِّثُـهُمْ بِدَرَجَاتِهِمْ فِى الْجَنَّةِ

দাজ্জালের এরূপ কার্যকলাপ করার অবস্থায় মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম উনাকে প্রেরণ করবেন, এতে তিনি দেমাশ্কের পূর্বদিকে শ্বেত মিনারার নিকট দুখানা খয়েরী রঙে রঞ্জিত কাপড় পরিধান করা অবস্থায় দুইজন হযরত ফেরেশ্তা আলাইহিমাস সালাম উনাদের পালকগুলির উপর দুই হাত মুবারক রেখে নাযিল হবেন, যখন তিনি নিজের মাথা মুবারককে নত করবেন, ঘাম নির্গত হতে থাকবে, আর যখন তিনি উহা উঁচু করবেন, তা থেকে মুক্তার ন্যায় যেন রৌপ্যের বিন্দুসমূহ পড়তে থাকবে। তারপরে যে কোন কাফির উনার নিশ্বাসের বায়ু প্রাপ্ত হবে, সে মৃত্যুকে আলিঙ্গন করবে। উনার দৃষ্টিপথ পর্যন্ত উনার নিশ্বাস পৌঁছবে। তারপরে তিনি দাজ্জালকে অনুসন্ধান করে লুদ্দ নামক স্থানের দরজায় পেয়ে হত্যা করবেন। তারপরে যে দল লোককে মহান আল্লাহ পাক তিনি দাজ্জালের চক্র হতে রক্ষা করেছিলেন, তারা হযরত ঈসা আলাইহিস সালাম উনার নিকট উপস্থিত হবেন, এতে তিনি তাদের চেহারা হতে দুঃখের চিহ্নকে মুছে ফেলবেন এবং বেহেশতের মধ্যে তাদের দরজাসমূহের সংবাদ তাদের নিকট প্রকাশ করবেন।

কাদিয়ানি রদ

(কাদিয়ানী রদ!)

(কাদিয়ানী রদ!)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির ইসলামী শরীয়তের হুকুম মোতাবেক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয় (যেমন- কাদিয়ানী, বাহাই  ইত্যাদি) তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩দিন। এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদন্ড

কাদিয়ানী রদ! (১)