খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তর্ভুক্ত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’জিযা শরীফ। মু’জিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ই’জায শরীফ’।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-যমীন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকীনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ ব্যতীত এক পলকও কায়িনাত স্থায়ী হবে না।
মহাসম্মানিতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। উনারই আখাছছুল খাছ বিশেষ শান মুবারক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ।
(২১) জয়পুরহাটের এক পীরভাই উনার নিজস্ব হোটেল রয়েছে। হোটেলে যে খাবার পরিবেশন করা হতো তারমধ্যে সবসময় ছোট ছোট চুল পাওয়া যেত। কড়া নজরদারির মধ্যে খাবার রান্না ও সংরক্ষণ করা হলেও খাবারের মধ্যে চুল পাওয়া যেত। ফলে ক্রেতারা উনাদের হোটেলে আসতে চাইত না। এভাবে কয়েকদিন চলার পর একপর্যায়ে ব্যবসায় লোকসান হতে শুরু করে। তখন উক্ত পীরভাই এর আহলিয়া বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানান এবং দোয়া মুবারক চান। বিষয়টি শ্রবণ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনকে উনার হোটেলে পড়া পানি ছিটাতে বলেন এবং মীলাদ শরীফ পাঠ করতে আদেশ মুবারক করেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক নির্দেশ অনুযায়ী উক্ত পীরবোন পড়া পানি ছিটানোর পর এবং মীলাদ শরীফ পাঠ করার পর থেকে কোন ধরণের খাবারে আর কখনো চুল পাওয়া যায়নি। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারক ও পরামর্শ মুবারক অনুযায়ী কাজ করার কারণে অনেক মানুষ এ ধরনের বিপদ-আপদ থেকে মুক্তি পেয়েছে এবং অসংখ্য অগণিত ফায়দা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ