কুফরী কি একটি জীবাণু থেকেও
বেশি ক্ষতিকর নয়?
উক্ত আয়াত শরীফ থেকে বুঝা যাচ্ছে, করোনাকে ছোঁয়াচে বিশ্বাস করার মত কুফরী কাজ যারা করবে তারা যদি পরকালে এই কুফরীর বিনিময়ে দুনিয়ার সমস্ত কিছু এবং অনুরূপ আরেকটি দুনিয়াও বিনিময় হিসেবে পেশ করে, এটা যদিও অসম্ভব তবুও কেউ যদি একটা কুফরীর কাফফারা হিসেবে তা দিতে চায় মহান আল্লাহ পাক তিনি সেটা গ্রহণ করবেন না। অর্থাৎ কুফরীর কারণে নির্ধারিত আযাবে গ্রেফতার হয়ে যেতে হবে এবং সেখান থেকে মুক্তির আর কোনো পথ থাকবে না।
মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ৩৭ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
يُرِيدُونَ أَنْ يَخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْـهَا وَلَهُمْ عَذَابٌ مُقِيْمٌ
তারা (কাফিররা) জাহান্নাম থেকে বের হতে চাইবে কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। নাঊযুবিল্লাহ!
বর্তমান চিকিৎসা বিজ্ঞান যেহেতু বলে ভাইরাস ছড়ায় এবং একজনের রোগ অন্যজনের মাঝে সংক্রমিত হয় তাই রোগ ছোঁয়াচে। এই কথাকে বিশ্বাস করে মুসলমানরাও করোনাকে ছোঁয়াচে মনে করছে। যেহেতু মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ফায়সালা হচ্ছে কোনো রোগই ছোঁয়াচে না, তাই ছোঁয়াচে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা কুফরী হবে।
তবে হ্যাঁ, এটা ঠিক যে ভাইরাস ছড়াতে পারে; কিন্তু কোনো ভাইরাসই মহান আল্লাহ পাক উনার হুকুম ব্যতীত অন্যকে সংক্রমিত করতে পারে না। মহান আল্লাহ পাক তিনি একজনকে যেভাবে রোগাক্রান্ত করেন অন্যজনকেও সেভাবেই রোগাক্রান্ত করেন।
সুতরাং উনাদের ফায়সালাকৃত বিষয় মেনে না নেয়া বা সেই বিষয়ের উপর নিজস্ব মত পেশ করা কারো জন্যই জায়িয হবে না।
এ প্রসঙ্গে সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ উনার ৩৬ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهٗ أَمْرًا أَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَـرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَّـعْصِ اللهَ وَرَسُوْلَهٗ فَـقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
কোনো মু’মিন নর-নারীর জন্য জায়িয হবে না, মহান আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যে বিষয়ে ফায়সালা করেছেন, উনাদের ফায়সালাকৃত বিষয়ে মত প্রকাশ করা। যে ব্যক্তি মহান আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নাফরমানী করবে, সে প্রকাশ্য গোমরাহীতে গোমরাহ হবে। নাউযুবিল্লাহ!
উক্ত আয়াত শরীফ থেকে প্রতীয়মান হয় যে, মহান আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ফায়সালাকৃত বিষয়ে মত প্রকাশ করাটাই হবে নাফরমানী, যা গোমরাহীর কারণ। সুতরাং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিষেধাজ্ঞা যারা অমান্য করে রোগকে ছোঁয়াচে হিসেবে বিশ্বাস করবে, তারা মূলত আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ অবিশ্বাস করার কারণেই রোগ ছোঁয়াচে বলে বিশ্বাস করবে। যা কুফরীর নামান্তর। এতে করে তাদের ঈমান শুদ্ধ থাকবেনা। ফলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ!
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ৫নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يَكْفُرْ بِالْإِيْمَانِ فَـقَدْ حَبِطَ عَمَلُهٗ وَهُوَ فِي الْاٰخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে ব্যক্তি ঈমান উনার বিষয়গুলোকে অবিশ্বাস করবে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে।
ঈমান কোনো পাহাড় পর্বত নয় যে, এটা শেষ হতে অনেক সময় লাগবে বা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে! এমনও নয় যে ঈমানহারা হতে অনেক কুফরী করতে হবে। একটা কুফরী আক্বীদা বা বিশ্বাসই বেঈমান হয়ে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট।
মহান আল্লাহ পাক তিনি রোগাক্রান্ত না করলে কোনো জীবাণুর কি ক্ষমতা আছে রোগাক্রান্ত করার? তাহলে তো একজনের করোনা হলে ঘরের প্রত্যেকেরই করোনা হতো। কিন্তু তা হয় না। এখন অনেকে বলতে পারে, তারা হাদীছ শরীফ বিশ্বাস করে তাই তারা করোনা বা অন্যান্য রোগকে ছোঁয়াচে বলে বিশ্বাস করে না। কিন্তু সতর্কতার জন্য তারা মাস্ক, গ্লাভস ইত্যাদি পরে থাকে।
এখানে লক্ষ্যণীয় বিষয় হলো-
** হাদীছ শরীফ প্রকৃতই বিশ্বাস করার মত বিশ্বাস করা হচ্ছে কিনা? যদি ঠিকভাবে বিশ্বাস করা না হয় তাহলে পরিণতি কী?
** সতর্কতা অবলম্বন কোন ক্ষেত্রে অধিক জরুরী, ঈমান হিফাযতে নাকি রোগ থেকে হিফাযতে?
বিশ্বাসের কথাই প্রথমে বলা যাক, কোন ব্যক্তি কাউকে বিশ্বাস করলে তার কথা সে সাধারণত মেনে নিবে এটাই স্বাভাবিক। ব্যক্তিকে বিশ্বাস করবে কিন্তু ব্যক্তির বক্তব্য বিশ্বাস করবে না এরূপ কখনো হয় না। উদাহরণস্বরূপ বলা যায় কেউ একজন বলল, মেঝেতে পানি নেই। এখন যে ব্যক্তি তার কথা বিশ্বাস করবে সে চলার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করবে না। কিন্তু যে তার কথা মেঝেতে পানি নেই’ বিশ্বাস করবে না সে ব্যক্তিই সতর্কতা অবলম্বন করবে।
আরো বলা যায় কেউ বললো, এ ঘরে কোনো সাপ নেই। যে ব্যক্তি তার কথা বিশ্বাস করবে সে নির্ভয়ে উক্ত ঘরে প্রবেশ করবে। কিন্তু যে বিশ্বাস করবে না তাকে যতই বুঝানো হোক সে যাবেনা। আর সেখানে যদি যাওয়ার একান্ত প্রয়োজন হয় তবুও অন্তরে ভয় নিয়ে সতর্কতার সাথে প্রবেশ করবে।
সুতরাং বুঝা যাচ্ছে, ‘কোনো রোগই ছোঁয়াচে না’ বিশ্বাস করা হলে সতর্কতার প্রশ্নই আসে না।
উম্মত মাত্রই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিশ্বাস করতে হবে, তাহলে উনার কথা অর্থাৎ পবিত্র হাদীছ শরীফও বিশ্বাস করতে হবে এটাই স্বাভাবিক। এখন তিনি যখন বললেন ‘لَاعَدْوٰى’ কোনো রোগই ছোঁয়াচে না। তখন যদি বলা হয় বা বিশ্বাস করা হয় যে রোগ ছোঁয়াচে তাহলে নূরে মুজাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কি বিশ্বাস করা হবে? কস্মিনকালেও হবেনা।
উনার বক্তব্যই যদি বিশ্বাস করা না হয় অর্থাৎ হাদীছ শরীফ যদি বিশ্বাস করা না হয় তাহলে তো উনাকেও বিশ্বাস করা হয় না। আর যারাই উনাকে বিশ্বাস করে না তারাই সতর্কতা অবলম্বন করে, তারাই মাস্ক, গ্লাভস ইত্যাদি পরে।
আর এদের প্রসঙ্গেই মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ উনার ৬৫নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَـيْـنَـهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْـفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
আপনার রব মহান আল্লাহ পাক উনার কসম! তারা ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে আপনাকে ফায়সালাকারী হিসেবে মেনে না নিবে। অতঃপর যে বিষয়ে আপনি ফায়সালা করেছেন সে বিষয়ে তাদের অন্তরে কোনো প্রকার সন্দেহ-সংশয় থাকতে পারবে না। আর তা মেনে নেয়ার মত মেনে নিবে। (অসমাপ্ত)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নছীহত শরীফ (২৪)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নছীহত শরীফ (২৩)