ইউরোপ-আমেরিকায় ইসলামী বিধিবিধানের অনিবার্যতা

সংখ্যা: ১৪৯তম সংখ্যা | বিভাগ:

ইসলামী বিধিবিধানের প্রতি অবজ্ঞা করলেও অশান্তির অনলে পুড়ে মরছে ইউরোপ আমেরিকার তথাকথিত সভ্যতা।

বহুবিবাহ তাদের গাত্রদাহের কারণ হলেও বিবাহ বহির্ভূত সম্পর্কে কোনই লজ্জা নেই, শরমিন্দা নেই, প্রতিক্রিয়া নেই। এমনকি সমলিঙ্গেও অসুবিধা নেই। নাউযুবিল্লাহ!

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট ১৮৭৮ সালে রেনল্ডস ভার্সাস ইউনাইটেড স্টেটস-মামলার রায়ে বহু বিবাহ প্রথাকে একেবারে নিষিদ্ধ করেছে। সেই থেকেই যুক্তরাষ্ট্র একজন পুরুষ আইনগতভাবে একজন স্ত্রী নিয়েই ঘর করছেন। ইউটাহ রাজ্যে টমাস গ্রিন নামক এক ব্যক্তি ৫ স্ত্রী নিয়ে ঘর করার তথ্য ফাঁস হওয়ার পর ২০০১ সালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একশ সাতাশ বছর ধরে যুক্তরাষ্ট্রে চলছে একাধিক স্ত্রী বিরোধী আইন। কিন্তু এখন ভেঙ্গে পড়েছে তার বাধুনি।

সম্প্রতি ওয়াশিংটন টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, একশ সাতাশ বছরের বিধানকে রদ করে যুক্তরাষ্ট্রেও একাধিক স্ত্রী নিয়ে ঘর করার নতুন আইনের জন্য একটি বিল উঠেছে হাউজে। সমলিঙ্গে যদি বিয়ে করার অনুমতি পায় তবে যোগ্যতাসম্পন্ন পুরুষরা কেন পাবেনা একত্রে একাধিক স্ত্রী নিয়ে ঘর করতে?

এ অনুভূতির আলোকে সাউথ ডেকটার কংগ্রেসম্যান এলিজাবেথ ক্রাউস উত্থাপিত বিলটি নিয়ে আলোচনা শুরু হবে নতুন বছরের শুরুতেই।

উল্লেখ্য, বিল উত্থাপনের খবরটি সর্বত্র আলোচনার ঝড় তুলেছে। কারণ এর দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় ইসলামী বিধিবিধানেই প্রজ্ঞা ও যথার্যতা প্রমাণিত হলো।

-মুহম্মদ আলিমুর রহমান, ঢাকা।

মতামত বিভাগ

“নব্য মুশাব্বিহা ফিরক্বার স্বরূপ উন্মোচন” সুন্নীবার্তা না কুফরীবার্তা?

মৌলবাদী নাম ধারণই কেবল নয়, ধর্মের নামে চরম অধর্ম আর মসজিদে বর্বরোচিত হামলা করিয়া উহারা যথাযথই নিজেদের মৌলবাদীরূপে প্রতীয়মান করিয়াছে

মাহিউদ্দীনের দেয়া মদনপাল আর প্রিন্সিপালের উপমা কাফিরদেরই উপমার মত ওরা আল্লাহ্ পাক-এর রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মত নয়, আশরাফ আলী থানভীর উম্মত হতে চায়

এ বৎসরের শুরুতে ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি পাশাপাশি মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। ভারতে কাশ্মিরী শিক্ষার্থীদের উপর নির্যাতনের খবর বিচ্ছিন্ন নয়। অব্যাহত এবং ভয়াবহ কাশ্মীরে স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতারাম’- চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মামলার ঘটনায় জঙ্গিদের হুমকি ভারতে কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে অমানবিক নির্যাতন