হলিউডের জোলি এবং আমাদের দেশের তথাকথিত নারীবাদী গত ১২.০১.০৯ তারিখে ইন্টারনেটে হেডিং হয়েছে: “হলিউড থেকে বিদায় নিচ্ছে জোলি।”

সংখ্যা: ১৮৫তম সংখ্যা | বিভাগ:

হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় থেকে দীর্ঘদিন বিরত থাকার পরিকল্পনা করছেন। তবে বিরতির আগে দু’এক মাস কাজ করতে পারেন তিনি। নিজের পরিবারের ভালোর জন্য রূপালি জগত থেকে দূরে থাকার চিন্তা করছেন মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার অভিনেত্রী জোলি। যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্মদান উপলক্ষে গত বছরের অধিকাংশ সময় হলিউডের বাইরে ছিলেন জোলি। দীর্ঘ এ বিরতির পর তিনি আবারো হলিউড থেকে ছুটি নেয়ার পরিকল্পনা করছেন। তাছাড়া অভিনয়ের চেয়ে পরিবারকে সময় দেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন জোলি।

বলাবাহুল্য, জোলির এ বক্তব্য মূলতঃ আমাদের তথাকথিত নারীবাদীদের প্রচারিত প্রগতিবাদের মুখে চপেটাঘাত করেছে।

কারণ, সর্বজনীন ও শ্রেষ্ঠধর্ম ইসলাম পর্দার গুরুত্ব ও মাহাত্ম্য ঘোষণা করে আসছে। ইসলাম নারীকে পর্দার ভিতরে থেকে পরিবার দেখতে বলেছে। সন্তান লালন-পালন করতে বলেছে। পরিবারের সুখ-শান্তি ধরে রাখার কথা বলেছে।

কিন্তু তথাকথিত নারীবাদীরা বলে ভিন্ন কথা।

বলাবাহুল্য, অভিনেত্রী জোলি

যে স্বাধীন ও উদ্দাম জীবন-যাপন করেছে

যে অশ্লীলতার স্বাদ নিয়েছে,

যে ব্যাপক বেলেল্লাপনা করেছে

আমাদের দেশের তথাকথিত নারীবাদীরা তার ধারে কাছেও যায়নি।

অর্থাৎ আমাদের দেশের নারীবাদের নামে নারীদের যে অশ্লীলতার পথে আহ্বান করে-

সে অশ্লীলতার পথে জোলির অভিজ্ঞতা অনেক বেশি।

কিন্তু তারপরেও তার সে অভিজ্ঞতা এটাই শিক্ষা দিলো-

এটাই প্রমাণ করলো যে,

তথাকথিত উত্তর আধুনিক নারীবাদীও প্রগতিবাদী জীবন-যাপনের চেয়ে শাশ্বত পারিবারিক জীবনের গণ্ডিতেই নারীর অনেক বেশি শান্তি।

ইসলামে বর্ণিত, পর্দা পালনেই অনেক বেশি প্রশান্তি।

মুহম্মদ তা’রীফুর রহমান

মতামত বিভাগ

“নব্য মুশাব্বিহা ফিরক্বার স্বরূপ উন্মোচন” সুন্নীবার্তা না কুফরীবার্তা?

মৌলবাদী নাম ধারণই কেবল নয়, ধর্মের নামে চরম অধর্ম আর মসজিদে বর্বরোচিত হামলা করিয়া উহারা যথাযথই নিজেদের মৌলবাদীরূপে প্রতীয়মান করিয়াছে

মাহিউদ্দীনের দেয়া মদনপাল আর প্রিন্সিপালের উপমা কাফিরদেরই উপমার মত ওরা আল্লাহ্ পাক-এর রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মত নয়, আশরাফ আলী থানভীর উম্মত হতে চায়

এ বৎসরের শুরুতে ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি পাশাপাশি মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। ভারতে কাশ্মিরী শিক্ষার্থীদের উপর নির্যাতনের খবর বিচ্ছিন্ন নয়। অব্যাহত এবং ভয়াবহ কাশ্মীরে স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতারাম’- চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মামলার ঘটনায় জঙ্গিদের হুমকি ভারতে কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে অমানবিক নির্যাতন