ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ শাসুল ইসলাম

একটি ঘৃণিত, কলঙ্কময় চরিত্র, হাজ্জান বিন ইউসুফ। অনেকে এ নাম উচ্চারণে কিছুটা ইতস্ততাবোধ, বিদ্বেষ বৈরীভাব পোষণ করে থাকেন। কেননা, এ লোলুপ হায়েনা এক কালে সামান্য স্বার্থের নিমিত্তে লক্ষ্যাধিক নিরীহ জনসাধারণের শিরচ্ছেদ করতেও সামান্যতম কুন্ঠাবোধ করেনি। তাই তাকে দুর্ধর্ষ মানুষ হালাকু খাঁর সাথে তুলনা করলেও অত্যুক্তি হবে না।

হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুলত হেজাজ প্রদেশের অন্তর্গত তায়েফের অধিবাসী। তায়েফের একটি বিদ্যালয়ে সে কিছুদিন চাকুরী করে। সমকালীন যুগে হাজ্জান বিন ই্উসুফ ছিল পবিত্র কুরআন শরীফ উনার হাফিয। তীক্ষ্ম বুদ্ধি, বাগ্নী ও দূরদর্শীতার দরুণ সে তৎকালীন খলীফা আব্দুল মালিকের শুভ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে তার সাম্রাজ্যের প্রতিনিধি নিযুক্ত করেন। কিন্তু এই পাষাণ প্রায় হৃদয় কিছুতেই জনগণের দুঃখ দুর্দশা, অভাব, অভিযোগের কথায় কর্ণপাত করতো না। বরং পান থেকে সামান্য চুন খসলে মৃত্যুদণ্ডই ছিলো তার কাছে একমাত্র বিচার। জিম্মি নাগরিক, দরিদ্র কৃষকশ্রেণী ও সাধারণ মুসলমানের উপর যে করের বোঝা চাপিয়ে অহেতুক হয়রানি করে ছাড়তো। সেখান দিয়ে একবার তার পদধ্বনির আওয়াজ পাওয়া যেতো সে অঞ্চল বা এলাকা মাঘের শীতে বাঘের আক্রমণ বলে নিশ্চল স্থবির হয়ে থর থর করে কাঁপতে থাকতো। সে এতটা পাষাণ, বর্বর ও স্বাপদশংকী ছিলো যে, সে পবিত্র বাইতুল্লাহর চারিপার্শ্বে রক্ত প্রবাহিত করে, বড় বড় সম্মানিত ও জলিলুল ক্বদর ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও তাবেয়ী রহমতুল্লাহি আলাইহি আলাইহিমগণ উনারা পর্যন্ত তার জুলুমের কারণে স্থম্ভিত হয়ে যেতেন। সে স্বনামধন্য বুযূর্গ ছাহাবী হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে কঠোর উক্তি করে বসে। সে যাতুর নিকা আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (যে নাকি কঠির মুছীবতের সময় ছাওর গুহায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার জন্যে খাদ্যের আঞ্জাম দিয়েছিলেন।) কে বৃদ্ধ বয়সে অশ্লীল গালি-গালাজ করে। হযরত আব্দুল্লাহ বিন যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সে শহীদ করে এবং চল্লিশ দিন পর্যন্ত উনার পবিত্র লাশকে ঝুলিয়ে রাখে। অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও  হযরত তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিমগণ উনাদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। এমনকি এই জালিম শাসকের আগমন সম্পর্কে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভবিষ্যদ্বাণীও রয়েছে।

কিন্তু এতদ্বসত্ত্বেও হাজ্জাজ বিন ইউসুফের মত নিষ্ঠুর রক্তলোলুপ, ইস্পাত সমতুল্য কঠিন হৃদয়ে একটি স্নিগ্ধ, শান্ত, সহজ, সহল, অনাবিধ, কুরআনিক মমত্ববোধের ফল্গুধারা উঁকি দিচ্ছোলো। আর তা হচ্ছে আরবী লিপি ও পবিত্র কুরআন শরীফ উনার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন। কেননা, সর্ব প্রথম হাজ্জাজ বিন ইউসুফই অনারবীয়দের জন্য পবিত্র কুরআন শরীফ গঠন সহজীকরণের জন্য নোকতা ও হরকতের প্রচলন করেন। আজকে মুসলিম বিশ্বে আমরা যারা সহজে শুদ্ধভাবে নোকতা ও হারকাতসহ পবিত্র কুরআন শরীফ পড়ি, আমাদের এই পঠনের পশ্চাতে রয়েছে হাজ্জান বিন ইউসুফের সুগভীর চিন্তাশক্তি। তাইতো গুহার সিংহ হয়েও হাজ্জান বিন ইউসুফ বনের অবলা হরিণ। 

রাতকানা রোগ আর ভিটামিন ‘এ’

মধু ও মৌমাছি

আশ্চর্য হলেও সত্য

পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার

একটি চালেঞ্জ