মধু ও মৌমাছি

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ আরিফ উল্লাহ

মহান আল্লাহ পাক উনার অসংখ্য এবং অগণিত নিয়ামতের মধ্যে মধু একটি বিশেষ নিয়ামত। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি মৌমাছিদের মনে একথা উদয় করে দিলেন যে, তোমরা পাহাড়, বৃক্ষ ও দালান কোঠায় তোমাদের গৃহ নির্মাণ করো এবং ফুল ও ফলে চোষণ করে বেড়াও। এদের উদর থেকে এক প্রকার পানীয় রং বিভন্ন প্রকার হয়ে থাকে। ওতে (মধুতে) মানুষের জন্ম আরোগ্য রয়েছে। এতে রয়েছে চিন্তাশীলদের জন্য শ্রেষ্ঠ নিদর্শন। (পবিত্র সূরা নহল শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৪, ৬৮, ৬৯)

মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিভিন্ন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মধু সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে, পবিত্র কুরআন শরীফ শরীফ হলো যে, কোনো দৈহিক রোগের জন্য আরোগ্যকারী এবং মধু হলো যে কোনো দৈহিক রোগের জন্য আরোগ্যকারী। (ইবনে মাযাহ শরীফ)

পবিত্র বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সলাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মধু এবং হালুয়া খুবই ভালভাসতেন।’

অন্য এক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “যে ব্যক্তি শারিরীক নিরাপত্তা চায় তার কিছু কিছু মধু খাওয়া উচিত।”

উপরোক্ত পবিত্র আয়াতে কারীমা ও পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে বোঝা যায় যে, মৌমাছির মধু ও মধু তৈরির প্রক্রিয়ার মধ্যে মহান আল্লাহ পাক তিনি অনেক হিকমত ও খায়ের বরকত রেখেছেন। (মধু ও মৌমাছি এ দু’বিষয়ের উপর ব্যপক গবেষণার ফলে আবিষ্কৃত তথ্যগুলো সে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।)

 মৌমাছির মধু তৈরির প্রক্রিয়াটি খুবই বিচিত্র। মৌমাছি তিনটি শ্রেণীতে বিভক্ত। এরা হলো রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছি। একটি মৌচাকে সাধারণ একটি রানী মৌমাছি থাকে। রানীই মৌচাকের প্রধান কর্তা। চাকে অন্য কোন রানী মৌমাছির জন্ম হলে মা রানী তাকে হুল ফুটিয়ে মের ফেরে। একটি মৌচাকে একাধিক পুরুষ মৌমাছি থাকে। এদের কাজ গর্ভধারণ করাতে এবং বিপদে আপদে রক্ষা করতে রানীতে সাহায্য করা। রানী জীবনে মাত্র একবারই পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়। এরপর সে সারাবছর ডিম পাড়তে থাকে। সে নিষিক্ত এবং অনিষিক্ত দু’ধরনেরই ডিম পাড়তে পারে। তার নিষিক্ত ডিম হতে রানী ও নিষ্ক্রিয় ডিম হতে পুরুষ মৌমাছির সৃষ্টি হয়।

মধু তৈরির সহায়ক শক্তি হিসেবে প্রধানতঃ শ্রমিক মৌমাছিই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ফুল থেকে শর্করা জাতীয় রস তারাই সংগ্রহ করে। সেগুলি তাদের পাকস্থলীতে জমা হয়। পরে পাকস্থলীতে ফুলের রসের সাথে মৌমাছির মুখ থেকে নিঃগৃত লালা মিশ্রিত হয়। ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। তৈরি হয় মধু। মৌমাছিরা তাদের পাখা দিয়ে জোরে জোরে মধুর উপর বাতাস করলে মধু জলীয় অংশ দূরীভূত হয়। ফলে অবশিষ্ট থাকে আসল মধু। মধু কমবেশি সকলেই পছন্দ করে। একটি একটি পুষ্টিকর খাদ্য। স্বল্প পরিসরে তার সবগুলো উপকারি দিক সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। এখানে তার কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ তুলে ধরা হলো-

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বর্তমানকালে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ রোগে আমলকির রস, কাঁচা হলুদ এবং মধু একত্রে মিশিয়ে প্রত্যহ খাবারের পর খেলে ভাল উপকার পাওয়া যায়।

হৃদরোগে মধু ভাল কাজ করে। প্রখ্যাত পুষ্টি বিশারদ ড. আর্নড লোরান্ড বলেছেন, মধু হৃদযন্ত্রের শক্তিবিশেষ, ইঞ্জিনে যেমন পেট্রোল।

আমাশয় রোগে মধুর সাথে আমের বাকলার স্কাথ, কচি বেল ও গুড় মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়।

হাঁপানি একটি মারাত্মক রোগ। এ রোগে হরতকি ও বহেরার শাস চুর্ণ করে মধু মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়।

ব্রঙ্কাইটিসে সামান্য পরিমাণ ডালিম গাছের পুস্প মুকুলের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ভয়াবহ ব্যধি যক্ষা রোগে বাসক পাতার রস এক চামচ নিয়ে তাতে মধু মিশ্রিত করে খেলে উপশম হিসেবে কাজ করে।

একটানা মাথা ব্যাথায়, মাথার যে পাশে ব্যাথা তার উল্টো দিকের নাকের ছিদ্রে এক ফোটা মধু দিলে সাথে সাথে মাথা ব্যাথ্যার অবসান ঘটে। সর্দি হলে দু’চামচ মধুর সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে তিন ঘণ্টা পরপর খেলে সর্দি ভাল হয়ে যায়। দাঁত পরিস্কার করে প্রত্যেহ খাঁটি মধু লাগালে দাঁত ভাল হয়ে যায়। লিভার ভাল করতে হলে গরুর খাঁটি দুধের সঙ্গে ২/৩ তোলা মধু প্রত্যহ খেলে লিভার শক্তিশালী হয়। পুদিনা পাতার রস, মধু এবং গোলমরিচ চূর্ণ করে একত্রে খেলে পেট ব্যাথার উপশম হয়।

রক্তশূণ্যতা আমাদের দেশের মানুষদের প্রায় দেখা যায়। রক্তশূন্যতায় মধুর সাথে নিম ও ত্রিফলা ভালোভাবে মিশিয়ে কিছুদিন খেলে রক্ত বৃদ্ধি পায়। ভুঙ্গরাজের পাতার রসের সাথে খাঁটি মধু পরিমাণ মত মিশিয়ে চল্লিশদিন একটানা খেলে দুর্বল রোগী সবল হয়ে উঠে এবং তার দৈহিক পরিবর্তন ঘটে। এমনি প্রকার আরও বহু রোগে মধুকে শেফা হিসেবে ব্যবহার করা যেতে পারে। পূর্বে আয়ুর্বেদীয় ও ইউনানী চিকিৎসা পদ্ধতিতে অধিকাংশ ঔষধের সাথে মধুর ব্যবহার ছিল অপরিহার্য।

মধু যদি খাঁটি না হয় তবে তার দ্বারা উপকার আশা করা যায় না। এজন্য খাঁটি মধু চিনে ক্রয় করা উচিত। কিছু মধু কাগজে লাগিয়ে তাতে আগুন লাগিয়ে দিলে যদি কাগজটি কোন শব্দ না করে পুড়ে যায় তাহলে বুঝতে হবে মধুতে ভেজাল নেই। আরো নানা উপায়ে মধুর খাঁটিত্ব পরীক্ষা করা যেতে পারে।

ঘরে বেশ কিছু দিন মধু সংরক্ষণ করার সহজ পদ্ধতি হলো মধুর পাত্রে কুটিকুটি গোলমরিচ দিয়ে রাখা। এছারা নিভু নিভু ভাবে মধু জ্বাল দিয়ে পানিটুকু বাস্প করে উড়িয়ে দিয়ে ঠান্ডা করে বোতলজাত করে রাখলে মধু দীর্ঘদিন ঘরে রাখা যায়।

আমাদের দেশে সবচেয়ে বেশি মধু আসে একমাত্র সুন্দরবন থেকে। বর্তমান সময়ে পূর্বের মত মধু আর পাওয়া যায় না। দামের দিক দিয়েও খাঁটি মধুর মূল্য চড়া। অথচ আমাদের দেশে শস্যক্ষেত্রে, বাগানে, বনে-উপবনে অজ¯্র মধুভরা ফুলের সমারোহ। কিন্তু মহান আল্লাহ পাক উনার এই অশেষ নিয়ামত কোটি কোটি টাকার মধু কেবলমাত্র সংগ্রহের অভাবে প্রতিবছর নষ্ট হয়। অথচ যতেœর সাথে মৌমাছি পালন করলে একদিকে যেমন আমাদের লক্ষ্যে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক পালন করা সহজ হবে তেমনি অপরদিকে গ্রামবাংলার মানুষ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে। দেশের বেকারত্ব দূরীকরণ হবে। এছাড়া প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।

ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান

রাতকানা রোগ আর ভিটামিন ‘এ’

আশ্চর্য হলেও সত্য

পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার

একটি চালেঞ্জ