একটি চালেঞ্জ

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

(পূর্ব প্রকাশিতের পর)

-মুহম্মদ ইউসুফ

 চৌধুরী: “—- আর রাষ্ট্রীয় ভাবে কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা মানেই রাষ্ট্র হচ্ছে মৌলবাদী। এক্ষেত্রে ধর্মকে আমি ব্যক্তিগত জীবনাচারে সীমাবদ্ধ রাখার পক্ষপাতি কোনো ভাবেই রাষ্ট্রের নাক গলানো ব্যতিরেকে।”

সমালোচনা : জনাব চৌধুরীর বক্ত্যটি পড়ে আমার মনে হয় যে, তাকে ইসলামিক চিন্তাবিদ উপাধি না দিয়ে নাস্তিকবাদী চিন্তাবিদ বা কু-চিন্তাবিদ উপাধি দিলে মানাতো ভাল। শুধু চৌধুরী কেন এদেশের তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী এবং প্রবক্তা বলে স্বীকৃত অধিকাংশ রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক তথা বুদ্ধিজীবিদের দেখা যায় ইসলামের ব্যাপারে যে কোনো প্রশ্নে মৌলবাদী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল রাজাকার ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করতে।

ধর্মই যদি একজন মুসলমানের মৌলিক ভিত্তি হয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তবে ধর্মহীন রাষ্ট্রনীতি হয় কিভাবে? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালনা করেননি? পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে কি রাষ্ট্রনীতি আলোচিত হয়নি? অথচ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “এমন কিছু নেই যা কিতাবে (পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে) আলোচিত হয়নি।” পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে সবকিছু যদি আলোচিত হয়ে থাকে তবে একজন মুসলমানের রাষ্ট্রনীতি পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ উনাদের ভিত্তিক হতে পারবে না কেন? অবশ্যই পারবে। বরং ধর্মহীন রাজনীতি গণতান্ত্রিক না হয়ে, হয় স্বৈরাতান্ত্রিক। জনাব চৌধুরীর কথা অনুযায়ী বুঝা গেলো, ব্যক্তিগত জীবনে ধর্ম থাকবে তথা মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি থাকবেন; কিন্তু ব্যক্তিটি যখন রাষ্ট্রনীতিতে যাবে তখন তার ধর্মও থাকবে না, মহান আল্লাহ পাক তিনি এবং মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও থাকবে না। অর্থাৎ রাজনীতিবিদরা মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ সব কিছুকেই অস্বীকার করবে এবং ধর্মের প্রতি কোনো ঈমান বা বিশ্বাস তাদের থাকবে না। অর্থাৎ তারা হবে নাস্তিক। নাউযুবিল্লাহি মিন যালিক!

চৌধুরী: “আমার উপাধি শের এবং দাড়ি কেবল ছাগলকে মানায় (বলে ঠা ঠা করে ছাদ কাঁপানো প্রাণখোলা হাসি, অতঃপর গম্ভীরভাবে) দাড়ি রাখা, না রাখার সেঙ্গ আধ্যাত্ববাদের সম্পর্ক কোথায়?

সমালোচনা: আগেই একটা কথা বলে রাখা প্রয়োজন যে, ছাগলের মুখে দাড়ি (পশম) থাকে। তবে ছাগলের গোশত হালাল এবং উপাদেয় খাদ্য। কিন্তু শুয়োর এবং কুকুরের মুখে দাড়ি থাকে না বটে, গোশত কিন্তু হারাম।

          শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে যে, শুয়োর এবং কুকুরের গোশত ধারাবাহিক ভাবে খাওয়া হলে মানুষের একটা রোগ হতে পারে। শুয়োরের নাম মুখে নিলে মুসলমানের মুখ অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে এবং শুয়োর থাকে সবসময় অত্যান্ত নোংরা পরিবেশে। কাজেই দাড়ি সম্পর্কে এসমস্ত উক্তি কেবলমাত্র চৌধুরীর মত কোনো শুয়োর এবং কুকুরের মুখেই মানায়। কোনো মুসলমানের মুখে মানাতে পারে না। কারণ, দাড়ি সম্পর্কে এই উক্তিটি স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম উনার মর্যাদায় আঘাত হেনেছে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে দাড়ি রেখেছেন এবং সমস্ত মুসলমান পুরুষকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন।

যেহেতু জনাব চৌধুরীকে সম্মানজনক তিন তিনটি বিশেষণে ভূষিত করা হয়েছে সেহেতু দাড়ি সম্পর্কে চৌধুরীর বক্তব্যের সঠিক জবাবে উপরোক্ত বক্তব্যই আমাদের ছিলো। কিন্তু জনাব চৌধুরীর বক্তব্যের প্রথম অংশ (আমার উপাধি শের এবং দাড়ি কেবল ছাগলকেই মানায়)। যেহেতু পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে সেহেতু আমাদের উপরোক্ত বক্তব্যও প্রত্যাহার করা হলো। তবে শেষাংশের জবাবে নি¤œলিখিত বিষয়সমূহ সম্মানিত পাঠকের সামনে তুলে ধরা হলো- ছহীহ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা গোঁফকে খাঁট কর এবং দাড়িকে ছেড়ে দাও (বড় কর)।” প্রায় সমস্ত ফিক্বাহ শাস্ত্রেই উল্লেখ করা হয়েছে, দাড়ি কাটা কবীরা গুনাহ। আর মুসলমান মাত্রই প্রত্যেক কবীরাহগুনা থেকে বিরত থাকার চেষ্টা করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। কাজেই পবিত্র শরীয়ত উনার বিধান অনুযায়ী প্রত্যেক মুসলমান পুরুষের জন্যে নির্দিষ্ট পরিমাণ দাড়ি রাখা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত এবং দাড়ি কাটা হারাম, কবীরাহ গুনাহ। অথচ হারাম কাজ বা কবীরাহ গুনাহ করে কেউ আধ্যাত্মিক সাধনার পূর্ণতা অর্জন করতে পেরেছে এমন নজির পৃথবীর ইসলামের ইতিহাসে লেখাও নেই। আর কবীরাহ গুনাহ বা ফাসিকী কাজ করে আধ্যাত্মিক সাধনা ইসলামে সম্পূর্ণ মূল্যহীন।

          জনাব চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করে জানানো হলো যে, পৃথিবীর প্রায় ১৪০০ বছর ইসলামের ইতিহাসে এমন কোনো ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, তাবেয়ী, তাবে-তাবেয়ী, পীর-দরবেশ, ওলী-বুযূর্গ বা আধ্যাত্মিক সাধকের নাম খুঁজে বের করা সম্ভব হবে না যার দাড়ি ছিলো না। যদি পাওয়া যায় তবে তার ব্যক্তিগত আমল এবং ইতিহাস দেখেন, দেখবেন সে সত্যিকার কোনো আধ্যাত্মিক সাধক ছিলনা ছিল চৌধুরীর মতই ভন্ড ও প্রতারক।

          ইসলামের একটি মৌলিক বিধান হলো, কোনো মুসলমান যদি পবিত্র শরীয়ত উনার কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করে বা অস্বীকার করে অথবা কোনো হারাম কাজকে হালাল মনে করে তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং কুফরী হবে। তার স্ত্রী তালাক হয়ে যাবে (যদি বিয়ে করে থাকে)। কারণ, কোনো মুরতাদের সাথে মু’মিনা কোনো নারীর বিয়ে ইসলামে বৈধ নায়। কাজেই স্ত্রীর সাথে সাক্ষাত করলে তার যিনার পাপ হবে এবং তা থেকে সন্তান হলে বৈধ হবে না। তওবা না করা পর্যন্ত তার কোনো প্রকার ইবাদত কবুল হবে না। আর কোনো মুসলমান যদি হারামকে হারামই মনে করে বা পাপকে পাপই মনে করে কিন্তু নিজে আমল করে না, তবে তার কবীরাহ গুণাহ হবে এবং সে ফাসিক হবে। কিন্তু তার ঈমান থাকবে এবং অন্যান্য ইবাদতগুলি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

          উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে তথাকথিত ধর্মীয় চিন্তাবিদ জনাব চৌধুরীর মুসলমানের দাবী এবং ঈমানের স্তর সম্পর্কে পরিমাপ করার দায়িত্ব সম্মানিত পাঠকগণের উপরই ছেড়ে দেয়া হলো।

ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান

রাতকানা রোগ আর ভিটামিন ‘এ’

মধু ও মৌমাছি

আশ্চর্য হলেও সত্য

পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার