ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৪৯ –

সংখ্যা: ২৬৩তম সংখ্যা | বিভাগ:

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

ইমামুল মুহাদ্দিছীন মুহাদ্দিছগণ

উনাদের ইমাম (৩)

 

পবিত্র হাদীছ শরীফ উনার সনদের দ্বিতীয় প্রকার ‘ছুনাইয়্যাত’ যাতে ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মাঝে শুধু দুই ব্যক্তিত্বের মাধ্যম হয়েছেন। অর্থাৎ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তাবিয়ী থেকে শুনেছেন এবং তাবিয়ী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে শুনেছেন। আর ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে শুনেছেন। একে উছূলে হাদীছ শরীফ উনার ইমামগণের মতে ‘ছুনাইয়্যাত’ বলা হয়। এটাও স্বীয় উঁচু সনদ ও মর্যাদার কারণে এক বিশেষ শান ও অবস্থান রাখে। আর এতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যতীত সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম পর্যায়ের কোনো মুহাদ্দিছ ও ফক্বীহ এবং মুজতাহিদ বিদ্যামন নেই। এই ‘ছুনায়ী’ হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ও সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনারা ব্যতীত কোনো ইমাম অথবা মুহাদ্দিছ এমন নেই, যিনি এ তরীক্বায় রেওয়ায়েত করেন।

রেওয়ায়েতের প্রথম প্রকার ‘উহাদিয়্যাত’ তো কোনো ইমাম ও মুহাদ্দিছ উনারা সে পর্যায়ে পৌঁছেননি। এ মর্যাদা শুধু সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনারই সৌভাগ্য নছীব হয়েছে এবং মর্যাদা ও সম্মানে কেউ উনার সমপর্যায়ে পৌঁছতে পারেনি। কোনো মুহাদ্দিছ ও ফক্বীহ উনাদের এ দৌলত লাভ হয়নি। এখন দ্বিতীয় প্রকারের মাঝেও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ছাড়া ফিক্বাহ ও হাদীছ শরীফ উনাদের সমস্ত ইমামগণ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সমপর্যায়ে পৌঁছতে পারেননি এবং উনারা নিঃসন্দেহে অপারগ।

হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত গ্রন্থ ‘মুয়াত্তা’ উনার মাঝে উক্ত ‘ছুনইয়্যাত’গুলিকে এভাবে বর্ণনা করেছেন। যেমন-

عَنْ حَضْرَتْ اَبِىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ نافع رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ ابْنِ عُمَر رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .

عَنْ حَضْرَتْ اَبِىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَبِىْ زُبَيْر رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .

عَنْ حَضْرَتْ اَبِىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ عبد الرحمن رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَبِىْ سَعِيْد الخدرى رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .

عَنْ حَضْرَتْ اَبِىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ شداد رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَبِىْ سَعِيْد الخدرى رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৪৭

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৭

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৯২ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬

মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৬