(পূর্ব প্রকাশিতের পর)
কিতাবুত্তাহারত:
ওযুর সুন্নত
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি যে নিয়মে ওযু করেছেন উহাকেই ওযুর সুন্নত বলে। এ সম্পর্কীয় হাদীছসমূহ বর্ণনা করা হলো।
হযরত আব্দুল্লাহ ইবনে যায়দ ইবনে আছেম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জিজ্ঞেস করা হলো নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরুপে ওযু করতেন? হযরত যায়দ ইবনে আছেম রদ্বিয়াল্লাহু পানি আনতে বললেন, অতঃপর দু’হাতের (কব্জির উপর ঢাললেন এবং দু’হাত (কব্জি) পর্যন্ত দু’দু’বার করে ধুলেন, অতঃপর কুল্লি করলেন ও নাকে পানি দিলেন তিনবার করে, অতঃপর তিনবার করে মুখমণ্ডল ধুলেন, অতঃপর দু’বার দু’হাত কুনুই পর্যন্ত ধুলেন, অতঃপর দু’হাত দ্বারা মাথা মাসেহ করলেন এভাবে সম্মুখের দিক হতে মুছে পিছনের দিকে নিলেন ও পিছনের দিক হতে মুছে সম্মুখের দিকে নিলেন অতঃপর দু’পা ধুলেন। মালেক, নাসাঈ, আবু দাউদ, ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি ও অনুরূপ বর্ণনা করেছেন।
কিন্তু বুখারী ও মুসলিম শরীফ উনাদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে যায়দ ইবনে আছেম উনাকে বলা হলো, আপনি আমাদেরকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায় ওযু করে দেখান, হযরত যায়দ ইবনে আছেম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একটি পানির পাত্র আনালেন, অতঃপর তা কাত করে উহা হতে দু’হাতের উপর ঢাললেন এবং দু’হাত তিনবার (কব্জি পর্যন্ত) ধুলেন, অতঃপর হাত পাত্রে প্রবেশ করালেন এবং পানি নিয়ে তা বাহির করলেন এবং তা দ্বারা কুলি করলেন ও নাক ঝাড়লেন আর এরূপ তিনবার করলেন। অত:পর তিনি হাত পাত্রে প্রবেশ করালেন এবং পানি নিয়ে বাহির করলেন এবং দু’হাত কুনুই পর্যন্ত দু’বার করে ধুলেন, অতঃপর তিনি পাত্রের ভিতর হাত প্রবেশ করালেন এবং বাহির করে অনুরূপভাবে নিজের মাথা মাসেহ করলেন, সম্মুখের দিক হতে আরম্ভ করে হাত পিছনের দিকে টানলেন, আবার পিছনের দিক হতে শুরু করে সম্মুখের দিকে আনলেন, তৎপর দুই পা টাখুন পর্যন্ত ধুলেন, অতঃপর বললেন এরূপ ছিল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লঅহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওযু।
হযরত উসমান আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত আছে একবার তিনি মাকায়েদ নামক স্থানে ওযু করতে বসলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওযু দেখাব? অতঃপর তিনি তা করলেন তিনবার করে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো আছে-
“হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে ওযু করতে দেখেছি। তিনি এভাবে ওযু করলেন প্রথমে দু’হাত কব্জি পর্যন্ত ধুয়ে তা পরিষ্কার করে নিলেন, তারপর তিনবার কুলি করে তিনবার নাকে পানি দিলেন, অতঃপর তিনবার করে মুখম-ল ও দু’হাত কুনুই পর্যন্ত ধুলেন; অতঃপর মাথা মসেহ করলেন একবার অতঃপর দু’পা টাখনু পর্যন্ত ধুলেন। তিনি দাঁড়ালেন ও ওযুর অবশিষ্ট পানি দাড়িয়ে পান করলেন। তারপর বললেন আমি (ইহা) পছন্দ করে তোমাদের দেখাই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওযু কিরূপ ছিল।”
ফিক্বহুস সুনান: কিতাবুত্তাহারাত