মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা খাছ সুন্নত মুবারক

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,

عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ اَنَّ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَّـفْسِهٖ بَـعْدَ مَا بُعِثَ نَبِيًّا

অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। (তিনি বলেন,) নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াতী এবং রিসালতী শান মুবারক প্রকাশের পর উনার নিজের মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক নিজেই দিয়েছেন।” সুবহানাল্লাহ! (আল মু’জামুল আওসাত্ব লিত ত্ববারনী, মাজমাউয যাওয়াইদ ৪/৫৯, আবুশ শায়েখ, ইবনে আইমান, আন নাফাক্বতু আলাল ইয়াল লিআবিদ দুনইয়া ১/২০৮, সুবুলুল হুদা ওয়ার রশাদ ৯/৯৩, মুসনাদে আবী ইয়া’লা, মুসনাদে রূইয়ানী, ইমতাউল আসমা’, মুসনাদে আহমাদ, শারফুল মুস্ত্বফা, আল হিদায়াহ্ ফী তাখরীজি আহাদীছিল বিদায়াহ্ ৬/২৮১, আল আফরাদ ১৯৪ নং পৃষ্ঠা, ফাদ্বাইলু হযরত ফাত্বিমাহ্ বিনতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৪০ নং পৃষ্ঠা, আল আহাদীছুল মুখতারাহ্ ৫/২০৫, আল আহকামুছ ছুগরা ২/৭৮৪, আল আহকামুল উসত্বা ৪/১৪৩, ইয়ানাতুত ত্বালিবীন ২/৩৮২, তুহ্ফাতুল মুহ্তাজ ফী শারহিল মিনহাজ ৯/৩৭১, হুসনুল মাক্বছিদ ১০ নং পৃষ্ঠা, আল হাওই ১/২৩০, সিলসিলাতুল আহাদীছিছ ছহীহাহ্ ৬/৫০৩ ইত্যাদি)

এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা অনেকগুলো সনদে বর্ণিত রয়েছেন। আল্লামা দ্বিয়াউদ্দীন হযরত আবূ আব্দিল্লাহ মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ মুক্বাদ্দাসী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কিতাবে উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা দুইটি সনদে বর্ণনা করে দুইটি সনদের ব্যাপারেই বলেছেন,

اِسْنَادُهٗ صَحِيْحٌ

অর্থ: “এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা উনার সনদ ছহীহ্।” সুবহানাল্লাহ! (আল আহাদীছুল মুখতারাহ্ ৫/২০৪-২০৫)

হযরত হাফিয নূরুদ্দীন আলী ইবনে আবূ বকর হাইছামী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন,

رَوَاهُ حَضْرَتْ اَلْـبَـزَّارُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَحَضْرَتْ اَلطَّـبَـرَانِــىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِـى الْاَوْسَطِ وَرِجَالُ الطَّـبَـرَانِــىِّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ رِجَالُ الصَّحِيْحِ خَلَا حَضْرَتْ اَلْـهَيْـثَمَ بْنَ جَـمِيْلٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَهُوَ ثِقَةٌ

অর্থ: “এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা হযরত ইমাম বায্যার রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমাম ত্ববারনী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘মু’জামুল আওসাত্ব’ কিতাবে বর্ণনা করেছেন। হযরত ইমাম ত্ববারনী রহমতুল্লাহি আলাইহি উনার রাবীগণ রিজালুছ ছহীহ্ অর্থাৎ ছহীহ বুখারী শরীফ উনার রাবীগণের অন্তভুর্ক্ত। শুধু হযরত হাইছাম ইবনে জামীল রহমতুল্লাহি আলাইহি তিনি ছহীহ্ বুখারী শরীফ উনার রাবীগণ উনাদের অন্তভুর্ক্ত নন; তবে তিনি ছিক্বাহ্ (চরম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য)।” সুবহানাল্লাহ! (মাজমাউয যাওয়াইদ ৪/৫৯)

অর্থাৎ এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা ছহীহ্ এবং তা বিশুদ্ধ সনদ মুবারক-এ বর্ণিত হয়েছেন। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা সর্বোচ্চ পর্যায়ের ছহীহ্।” সুবহানাল্লাহ!

এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশেষভাবে কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন-

১. মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াতী এবং রিসালতী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক নিজে দিয়ে তিনি নিজেই উনার নিজের মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল কুদরত মুবারক (ওজূদ মুবারক) এবং দুনিয়ার যমীনে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক (বিলাদতী শান মুবারক) প্রকাশের সম্মানার্থে শুকুর গুজারীর সাথে খুশি মুবারক প্রকাশ করেন। আর এই খুশী মুবারক প্রকাশ করাই হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, যা তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ!

২. এই মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক রাখার কোনো সম্পৃক্ততা নেই। কেননা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক (বিলাদতী শান মুবারক) প্রকাশের সপ্তম দিনে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পক্ষ থেকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক দিয়েছেন এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক রেখেছেন। সুবহানাল্লাহ!

৩. এর মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের কাইফিয়্যাত বা তরতীব মুবারক শিক্ষা দিয়েছেন। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করতে পারার কারণে শুকুর গুজারীর সাথে খুশি মুবারক প্রকাশ করতে হবে। খুশী প্রকাশ করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করতে হবে- (ক) উনার পক্ষ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে অর্থাৎ পশু যবেহ করে, (খ) লোকজন একত্রিত করে, (গ) রান্না-বান্না করে তাবারুক প্রস্তুত করে, (ঘ) মহাসম্মানিত ও মহাপবিত্র ওলীমা মুবারক বা মেহমানদারী মুবারক করার মাধ্যমে। অর্থাৎ মাহফিল মুবারক করে লোকজনকে তাবারুক খাওয়ানোর মাধ্যমে। সুবহানাল্লাহ!

৪. এই তরতীবে কেউ যদি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে, এটা খাছ সুন্নত মুবারক আদায় হবে এবং সর্বোচ্চ হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল হবে। সুবহানাল্লাহ!

অতএব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করতে পারার কারণে শুকুর গুজারীর সাথে খুশি মুবারক প্রকাশ করে উনার পক্ষ থেকে পশু যবেহ করার মাধ্যমে মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা খাছ সুন্নত মুবারক। সুবহানাল্লাহ!

আর মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,

وَمَآ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهٰىكُمْ عَنْهُ فَانْـتَـهُوْا. وَاتَّـقُوا اللهَ. اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন, তা আঁকড়িয়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকো। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা।” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা হাশর শরীফ: ৭)

অতএব, নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা উম্মতের জন্য ফরয। সুবহানাল্লাহ!

কাজেই, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য ফরয হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করতে পারার কারণে শুকুর গুজারীর সাথে খুশি মুবারক প্রকাশ করে উনার পক্ষ থেকে পশু যবেহ করার মাধ্যমে মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা।

আর এই মহাসম্মানিত আমল মুবারক উনার বিরোধিতা করা, উনাকে বিদয়াত বলা ‘মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র ছহীহ হাদীছ শরীফ উনাদের খিলাফ হওয়ার কারণে এবং বিশেষ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারক উনার খিলাফ হওয়ার কারণে’ তা চরম সীমালঙ্ঘন, কাট্টা কুফরী ও চির জাহান্নামী হওয়ার কারণ। না‘ঊযুবিল্লাহ!

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ‘মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা খাছ সুন্নত মুবারক’ এই কিতাবখানা পাঠ করুন।

যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করতে পারার কারণে শুকুর গুজারীর সাথে খুশি মুবারক প্রকাশ করে উনার পক্ষ থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পশু যবেহ করার মাধ্যমে মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আল্লামা মুফতী মুহাদ্দিছ মুহম্মদ আমীন।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক এনেছেন

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চারখানা বিশেষ খুছূছিয়ত মুবারক

মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল জান্নাহ, মালিকুল কায়িনাত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার বেমেছাল ইলিম মুবারক

মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম

পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে অনেক আয়াত শরীফ এবং অসংখ্য হাদীছ শরীফ রয়েছে যাঁদের দ্বারা দৃঢ়ভাবে সাব্যস্ত হয় যে, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয