নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসংখ্য-অগণিত বুলন্দী শান মুবারক উনার মধ্যে চারখানা বিশেষ খুছূছিয়ত মুবারক রয়েছেন। আর তা হলো-
১. তিনি ‘নূরে মুজাসসাম’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২. তিনি ‘হায়াতুন নবী’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৩. তিনি ‘হাযির-নাযির’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৪. তিনি “মুত্তলা’ ও মুত্তলি’ আলাল গইব” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এই ৪খানা খুছূছিয়ত মুবারক সম্পর্কে সঠিক আক্বীদাহ পোষণ করা প্রত্যেক ঈমানদার, মুসলমানের জন্য ফরয। কেউ যদি উক্ত বিষয়সমূহের প্রতি ব্যতিক্রম আক্বীদাহ পোষণ করে অথবা চূ-চেরা করে তাহলে সে আর ঈমানদার থাকবে না। তাই নিম্নে ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে বিষয়গুলো আলোচনা করা হলো:
১.তিনি ‘নূরে মুজাসসাম’ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম:
‘নূরে মুজাসসাম’ (نور مجسم) মহান সত্ত্বা মুবারক উনাকে বলা হয় যিনি আপাদমস্তক নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত নূর মুবারক দ্বারাই উনার নূরুল ইযহার বা প্রকাশ মুবারক হয়েছেন। আর এই লকব মুবারক আমাদের মহাসম্মানিত রসূল, যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খাছ। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নূর মুবারক হিসেবে ঘোষণা মুবারক করেছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قَدْ جَآءَكُمْ مِّنَ اللهِ نُـوْرٌ وَّكِـتٰبٌ مُّبِيْـنٌ
অর্থ: নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে মহাসম্মানিত নূর মুবারক এবং সুস্পষ্ট কিতাব মুবারক এসেছেন। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ্ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৫)
এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে সম্মানিত “নূর” মুবারক দ্বারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে।
এ প্রসঙ্গে রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
}قَدْ جَآءَكُمْ مِّنَ اللهِ نُـوْرٌ} رَسُوْلٌ يَـعْنِـىْ سَيِّدَنَا مَوْلَانَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “{নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে মহাসম্মানিত নূর মুবারক এসেছেন।} তিনি হচ্ছেন মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! (তাফসীরে ইবনে আব্বাস পৃষ্ঠা নং ৯০)
এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরী। বর্তমান সময়ে অনেকে উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বর্ণিত “নূর” মুবারক দ্বারা হিদায়েতী নূর বুঝিয়ে থাকে। অর্থাৎ তারা বলতে চায় হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হিদায়েত হিসেবে নূর কিন্তু তিনি নূরুল ইযহার বা সৃষ্টিগতভাবে নূর নন। অর্থাৎ তিনি নূর মুবারক দ্বারা সৃষ্টি নন। নাঊযুবিল্লাহ! তাদের এই দাবীগুলো স্পষ্টতই মিথ্যা ও ধেঁাকা ছাড়া আর কিছুই নয়।
এ বিষয়ে অনেক লম্বা একখানা পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। এখানে সেই পবিত্র হাদীছ শরীফ উনার প্রথমাংশ উল্লেখ করা হলো-
عَنْ حَضْرَتْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْاَنْصَارِىِّ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قُـلْتُ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاَبِـىْ اَنْتَ وَاُمِّىْ اَخْبِـرْنِـىْ عَنْ اَوَّلِ شَىْءٍ خَلَقَهُ اللهُ تَـعَالـٰى قَـبْلَ الْاَشْيَاءِ قَالَ يَا حَضْرَتْ جَابِرُ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ اِنَّ اللهَ تَـعَالـٰى قَدْ خَلَقَ قَـبْلَ الْاَشْيَاءِ نُـوْرَ نَبِـيِّكَ مِنْ نُّـوْرِهٖ
অর্থর্: “হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনছারী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক, দয়া করে আমাকে এ বিষয়ে সংবাদ মুবারক দান করুন যে, মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সমস্ত কিছুর পূর্বে সর্বপ্রথম আপনার যিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নবী এবং রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ উনাকে সৃষ্টি মুবারক করেন অর্থাৎ ইযহার মুবারক করেন। সুবহানাল্লাহ! (মাওয়াহিবুল লাদুননিয়্যাহ ১/৪৮, শারহুয যারকানী ৫/২৬১, মাদারেজুন নুবুওওয়াত, ফতওয়ায়ে হাদীছিয়্যাহ ১/১২৫, কাশফুল খফা ১/২৬৫, বাহ্জাতুল মাহাফিল ১/১৫ ইত্যাদি)
উপরোক্ত বর্ণনা মুবারক থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম, আমাদের মহাসম্মানিত নবী ও রসূূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন- ‘নূরে মুজাসসাম’ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম উনার মহাসম্মানিত ‘নূর’ মুবারক নূরুল ইযহার (সৃষ্টি) করেছেন এবং সেই মহাসম্মানিত নূর মুবারক থেকে সমস্ত কায়িনাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ!
২. তিনি হায়াতুন নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (حَيَاةُ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) হায়াত শব্দের অর্থ হচ্ছে জীবন বা জীবনকাল, আর নবী শব্দ মুবারক দ্বারা এখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উদ্দেশ্য। যার অর্থ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হায়াত বা জীবন মুবারক। যার উদ্দেশ্য হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পরও হায়াত মুবারকে রয়েছেন অর্থাৎ তিনি জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের মাধ্যমে শুধু আমাদের থেকে পর্দা মুবারক করেছেন। সাধারণত বাহ্যিকভাবে কায়িনাতবাসী উনাকে দেখতে পায়না। তবে তিনি সাধারণদের মতো নন। যেমনটা বদ আক্বীদার লোকেরা মনে করে থাকে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পর সাধারণ মানুষের মতো পঁচে-গলে নিঃশেষ হয়ে গেছেন। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! এটা একটি ঈমান বিধ্বংসী কুফরী আক্বীদাহ।
পবিত্র ছহীহ হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَوْسِ بْنِ أَبِيْ أَوْسٍ رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمُ الْجُمُعَةَ فِيْهِ خُلِقَ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ وَفِيْهِ قُبِضَ وَفِيْهِ نَـفْخَةُ الصُّوْرِ وَفِيْهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوْا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيْهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوْضَةٌ عَلَيَّ قَالُوْا وَكَيْفَ تُـعْرَضُ صَلَاتُـنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ؟ فَـقَالَ إِنَّ اللهَ تَـعَالٰى حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ
অর্থ: হযরত আউস ইবনে আবী আউস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হল পবিত্র জুমুআর দিন। এ দিনেই আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই উনার পবিত্র বিছাল শরীফ সংঘটিত হয়েছে। এ দিনেই শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, আর এ দিনেই সকল প্রাণী মৃত্যুবরণ করবে অর্থাৎ ক্বিয়ামত সংঘটিত হবে। সুতরাং এ দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে পবিত্র ছলাত অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করো। তোমাদের ছলাত আমার কাছে পেশ করা হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, আমাদের ছলাত আপনার কাছে কীভাবে পেশ করা হবে, তখন কি আপনি (মাটির সাথে মিশে) ক্ষয়প্রাপ্ত (নিঃশেষিত) হয়ে যাবেন না? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
إِنَّ اللهَ تَـعَالٰى حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ
‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মাটির জন্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের জিসিম মুবারক খাওয়াকে হারাম করে দিয়েছেন’। সুবহানাল্লাহ! (আবূ দাঊদ শরীফ ১০৪৯, আল মুস্তাদরাক আলাছ ছহীহাঈন ৪/৫৬০, আল মু’জামুল আওসাত্ব ৫/৯৭, শুয়াবুল ঈমান ৪/৪৩২, ছহীহ ইবনে হিব্বান ৩/১৯১, ছহীহ ইবনে খুযাইমাহ ৩/১১৮ ইত্যাদি)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِيْ قُـبُـوْرِهِمْ يُصَلُّوْنَ
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম উনারা স্বীয় রওজা শরীফে জীবিত, উনারা সেখানে পবিত্র ছলাত আদায় করেন। সুবহানাল্লাহ! (এই পবিত্র হাদীছ শরীফখানা উনার সনদ ছহীহ।) (মুসনাদুল বাযযার: পবিত্র হাদীছ শরীফ নং ৬৮৮৮, মুসনাদে আবূ ইয়ালা: পবিত্র হাদীছ শরীফ নং ৩৪২৫, শরহুছ ছুদূর ১৮৭ পৃষ্ঠা)
কাজেই উপরোক্ত বর্ণনা মুবারক থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘হায়াতুন নবী’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! আর এটাই আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার বিশুদ্ধ আক্বীদাহ।
৩. তিনি ‘হাযির-নাযির’ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
(حَاضِرٌ) হাদ্বির শব্দের শাব্দিক অর্থ উপস্থিত, (ব্যাকরণে) মধ্যম পুরুষ। আর (نَاظِرٌ) শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, দর্শক, পরিদর্শক, পর্যবেক্ষক ইত্যাদি। মূলত যিনি হাযির তিনিই নাযির। অর্থাৎ যিনি উপস্থিত থাকেন তিনি দেখেনও।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাযির-নাযিরের বিষয়টা এমন নয় যে, তিনি কোনো স্থানে এসে উপস্থিত হন তারপর দেখেন। বরং তিনি কায়িনাতের সর্বত্র হাযির-নাযির হয়েই আছেন। উনার এবং বান্দা-বান্দী, উম্মতের মাঝে একটি পর্দা রয়ে গেছে। যখনই এই পর্দা উন্মোচিত হয়ে যায় তখনই বান্দা-বান্দী, উম্মত উনাকে দেখতে পায়। সুবহানাল্লাহ!
এটা বুঝার জন্য কবরের সুওয়াল-জাওয়াবের বিষয়টি উল্লেখ করা যেতে পারে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখিয়ে প্রশ্ন করা হবে তুমি উনার সম্পর্কে দুনিয়ায় থাকতে কি বলতে।
বলার বিষয় হলো, একই সময় সারা বিশ্বে অসংখ্য লোককে দাফন করা হয়। আর উনাকে দেখিয়ে প্রত্যেককেই উপরোক্ত প্রশ্নটা করা হয়। তাহলে তিনি কি প্রত্যেকের কবরে আলাদাভাবে উপস্থিত হন? না; বরং তখন ঐ বান্দা-বান্দীদের সম্মুখ থেকে পর্দা উন্মোচিত হয়ে যায় ফলে সকলেই একসাথে উনাকে দেখতে পায়। ঠিক কেউ যদি দুনিয়ায় থাকতেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দী-সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারে তাহলে তার থেকেও এই পর্দাটা সরে যায়। ফলে সে উনাকে দেখতে পায়। এটা নিসবত-কুরবত অনুযায়ী কেউ একবার দেখেন, কেউ একাধিকবার দেখেন, কেউ আবার দায়েমী যিয়ারত মুবারকে থাকেন। সুবহানাল্লাহ!
তবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে কোনো স্থানে, যে কোনো সময় যাহির হতে পারেন। মহান আল্লাহ পাক তিনি উনাকে সেই ক্ষমতা মুবারক হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ!
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদাহ হলো- মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ইলিম মুবারক ও সম্মানিত কুদরত মুবারক দ্বারা সর্বত্র হাযির-নাযির। জাত হিসেবে নয়। আর আসমা ও ছিফাত মুাবরকের দ্বারা তিনি যাহির। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইলিম মুবারক ও পবিত্র ই’যাজ বা মু’জিযা শরীফ মুবারকের মাধ্যমে সর্বত্র হাযির-নাযির। আর সম্মানিত নূর মুবারক ও সম্মানিত রহমত মুবারক দ্বারা তিনি যাহির। তাই তিনি যেকোনো সময়, যেকোনো স্থানে ছূরত মুবারক-এ যাহির অর্থাৎ হাযির ও নাযির হতে পারেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَـنْـهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ اللهَ عَزَّ وجَلَّ قَدْ رَفَعَ لِـىَ الدُّنْـيَا فَاَنَا اَنْظُرُ اِلَـيْـهَا وَاِلـٰى مَا هُوَ كَائِنٌ فِـيْـهَا اِلـٰى يَـوْمِ الْقِيَامَةِ كَاَنَّـمَا اَنْظُرُ اِلـٰى كَفِّـىْ هٰذِهٖ جِلِّـيَانٌ مِّنَ اللهِ جَلَاهُ لِنَبِيِّهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “হযরত ইবনে উমার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সমগ্র কায়িনাতকে আমার সামনে এমনভাবে রেখেছেন যে, আমি সমগ্র কায়িনাত এবং তার মধ্যে যা কিছু আছে ও কিয়ামত পর্যন্ত তার মধ্যে যা কিছু হবে ওই সমস্ত কিছু এমনভাবে দেখি, যেমন আমি আমার এই হাতের তালু মুবারক দেখছি। সুবহানাল্লাহ! এটা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে কুদরতী উন্মোচন; যা তিনি উনার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ! (আল মু’জামুল কাবীর লিত ত্ববারনী ১৩/৩১৮, হিলইয়াতুল আউলিয়া ৬/১০১, আল ফাতহুল কাবীর লিস সুয়ূত্বী ১/৩১৬ ইত্যাদি)
উপরোক্ত বর্ণনা মুবারক দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কায়িনাতের সর্বত্র হাযির-নাযির। কোনো সময় ও স্থান উনার সম্মানিত উপস্থিতি মুবারক থেকে খালি নয়। সুবহানাল্লাহ!
৪. মুত্তলা’ এবং মুত্তলি’ আলাল গইব
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
مُطَّلَعٌ শব্দটি اِطِّلَاعٌ মাছদার বা শব্দমূল থেকে এসেছে। যা ইসমে মাফঊল তথা কর্মপদের ছীগাহ বা শব্দরূপ। যার অর্থ জানানো হয়েছে বা অবগত করা হয়েছে। আর আলা শব্দটি এখানে ফী অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ বিষয়ে বা ব্যাপারে। আর গইব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, অনুপস্থিতি, লুকায়িত ইত্যাদি। সুতরাং মুত্তলা’ আলাল গইব (مُطَّلَعٌ عَلَى الْغَيْبِ) উনার অর্থ হচ্ছে- যাকে অদৃশ্যের ব্যাপারে জানানো হয়েছে অথবা যিনি গইব বা অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত।
আর ইলমে গইব হলো এমন অদৃশ্যজ্ঞান এবং ভবিষ্যতের বর্ণনা বা অজানা বিষয় যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় অথবা মানুষের ইন্দি্রয় দ্বারা যেসব অদৃশ্য জ্ঞান বা ভবিষ্যতের বর্ণনা বুঝা যায় না, জানা যায় না তাই হচ্ছে ইলমে গইব। তাছাড়া পবিত্র ওহী মুবারক উনার মাধ্যমে জানার বিষয়টিকেও ইলমে গইব বলা হয়।
আমাদের মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা বিশেষ খুছূছিয়ত মুবারক হচ্ছেন- তিনি মুত্তলা’ আলাল গইব (مُطَّلَعٌ عَلَى الْغَيْبِ) অর্থাৎ তিনি অদৃশ্য সংবাদ, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত বিষয় সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ! একইভাবে তিনি ‘মুত্তলি’ আলাল গইব’ (مُطَّلِعٌ عَلَى الْغَيْبِ) অর্থাৎ তিনি গইব সম্পর্কে কায়িনাতবাসীকে ইলিম দান করেন। এ ব্যাপারে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে অসংখ্য দলীল-আদিল্লাহ বিদ্যমান রয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় দলীল পেশ করা হলো:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا كَانَ اللهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ
অর্থ: এটা মহান আল্লাহ পাক উনার দায়িত্ব নয় যে, গইব বা অদৃশ্য সম্পর্কে তোমাদের (সাধারণ লোকদের) অবহিত করবেন। তবে মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্যে যাকে ইচ্ছা ইলমে গইব হাদিয়া করেন। সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭৯)
এই পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَمَا كَانَ اللهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ فَـتَـعْرِفُوا الْمُنَافِقَ مِنْ غَيْرِهِ قَـبْلَ التَّمْيِيْزِ وَلَكِنَّ اللهَ يَجْتَبِيْ يَخْتَارُ مِنْ رُسُلِهٖ مَنْ يَّشَآءُ فَـيُطْلِعُهُ عَلٰى غَيْبِهِ كَمَا أَطْلَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلٰى حَالِ الْمُنَافِقِيْنَ
অর্থ: এটা মহান আল্লাহ পাক উনার দায়িত্ব নয় যে, গইব বা অদৃশ্য সম্পর্কে তোমাদের (সাধারণ লোকদের) অবহিত করবেন। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে পরীক্ষা-নিরীক্ষার আগে মুনাফিকদের পরিচয় দেননি। তবে মহান আল্লাহ পাক তিনি স্বীয় হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করে নিয়েছেন। অর্থাৎ তিনি উনার পছন্দের রসূল আলাইহিস সালাম উনাকে মনোনীত করেন এবং উনাকে গাইবের সংবাদ অবগত করেন। যেমন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুনাফিকদের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! (তাফসীরে জালালাঈন)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ حُذَيْـفَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَامَ فِيْـنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا مَا تَـرَكَ شَيْـئًا يَكُوْنُ فِىْ مَقَامِهِ ذٰلِكَ إِلٰى قِيَامِ السَّاعَةِ
অর্থ: হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সবকিছুই বর্ণনা করে দিলেন, কোন কিছুই বাদ দিলেন না। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ: ২৮৯১, আল আহকামুশ শরইয়্যাহ লিল ইশবিলী ৪/৫৩৩, শরহুস সুন্নাহ ১৫/৩ ইত্যাদি)
উপরোক্ত কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের বর্ণনা থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুত্তালা’ ‘আলাল গইব এবং মুত্তলি’ আলাল গইব অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনাকে ইলমে গইবসহ সমস্ত প্রকার ইলিম মুবারক হাদিয়া করেছেন। আর তিনি উক্ত ইলিম মুবারক থেকে সমস্ত কায়িনাবাসীকে হাদিয়া করেছেন, করছেন এবং অনন্তকাল ধরে হাদিয়া করতেই থাকবেন। সুবহানাল্লাহ! আর এটাই সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনাদের আক্বীদাহ। এর বিপরীত আক্বীদাহ পোষণ করা চরম জিহালতী, গোমরাহী এবং বাতিল ফিরকার আলামত। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ কিবলা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সর্ব বিষয়ে বিশুদ্ধ আক্বীদাহ মুবারক পোষণ করার তাওফীক দান করুন। আমীন।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।