মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّـاۤ اَعْطَـيْـنٰكَ الْكَوْثَـرَ
“নিশ্চয়ই আমি আপনাকে মহাসম্মানিত কাওছার মুবারক হাদিয়া করেছি।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা কাওছার শরীফ: ১)
এই মহাসম্মানিত কাওছার মুবারক উনার লক্ষ-কোটি ব্যাখ্যা মুবারক রয়েছেন। উনাদের মধ্যে একখানা ব্যাখ্যা মুবারক হচ্ছেন, ‘খইরে কাছীর অর্থাৎ সমস্ত প্রকার ভালাই’। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত প্রকার ভালাই অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম বিষয় মুবারকগুলো হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! অপরদিকে উনার সাথে যেই বিষয় মুবারকগুলো সম্পৃক্ত হয়েছেন, সেই বিষয় মুবারকগুলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হয়ে গেছেন। সুবহানাল্লাহ!
এই ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছেন,
اِنَّ التُّـرْبَةَ الَّتِـىْ اِتَّصَلَتْ اِلـٰى اَعْظُمِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَفْضَلُ مِنَ الْاَرْضِ وَالسَّمَاءِ حَتَّـى الْعَرْشِ الْعَظِيْمِ
“নিশ্চয়ই এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (জিসিম বা শরীর মুবারক) উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক-এ (স্পর্শ মুবারক-এ) এসেছেন, যেই মাটি, ধূলি-বালি (পদার্থ-বস্তু যা কিছুই হোক না কেন) তা আসমান-যমীন; এমনকি মহান আল্লাহ পাক উনার সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ-কোটি গুণ বেশি ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!
অন্য ইজমা মুবারক-এ বর্ণিত রয়েছেন,
فَاِنَّهٗ اَفْضَلُ مُطْـلَقًا مِّنَ الْكَعْبَةِ وَالْـكُـرْسِىِّ حَتَّـى الْعَرْشِ الْعَظِيْمِ
“নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক-এ (স্পর্শ মুবারক-এ) যা কিছু এসেছেন, তা অবশ্যই মহাসম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ; এমনকি মহান আল্লাহ পাক উনার সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ-কোটি গুণ বেশি ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!
অর্থাৎ এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক-এ (স্পর্শ মুবারক-এ) যা কিছু এসেছেন তা আসমান-যমীন, মহাসম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ, মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যা কিছু রয়েছে; এমনকি সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ-কোটি গুণ বেশি পবিত্র, ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!
যদি তাই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদের এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান ও পবিত্রতা মুবারক কত বেমেছাল, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার ঊর্ধ্বে। এক কথায় উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া যত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক, পবিত্রতা মুবারক রয়েছেন, সমস্ত কিছুরই মালিক হচ্ছেন উনারা। সুবহানাল্লাহ! উনারা হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তভুর্ক্ত। সুবহানাল্লাহ! উনাদের মহাসম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন সম্মানিত ঈমান। সুবহানাল্লাহ! আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা সুস্পষ্ট কুফরী। না‘ঊযুবিল্লাহ! তাই, উনাদের সম্পর্কে ইলিম অর্জন করা সমস্ত সৃষ্টির জন্য ফরযে আইন। নিম্নে উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক তুলে ধরা হলো-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবের বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন মোট ৬ জন। উনারা হচ্ছেন-
১. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত ছুওয়াইবাহ্ আলাইহাস সালাম): সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনিই সেই সুমহান ব্যক্তিত্বা মুবারক যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর সর্বপ্রথম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত দুধ মুবারক পান করানোর বিষয়ে মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়েছেন। অর্থাৎ তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত প্রথম দুধ মাতা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! এজন্য উনাকে ‘সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম’ বলা হয়। সুবহানাল্লাহ!
২. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত হালীমাহ্ সা’দিয়্যাহ্ আলাইহাস সালাম): সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত দুধ মুবারক পান করান। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বনী সা’দ গোত্রে নিয়ে যান এবং সেখানে উনাকে মহাসম্মানিত দুধ মুবারক পান করান ও লালন-পালন মুবারক বিষয়ে মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন। দুই বছর মহাসম্মানিত দুগ্ধ মুবারক পান করানো শেষ হলে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে আসেন। তারপর উনারা খায়ের-বরকত লাভের জন্য সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরযী পেশ করে পুনরায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত বনূ সা’দ গোত্রে নিয়ে যান। তিনি একাধারে ৫ বছর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন। সুবহানাল্লাহ!
৩. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছালিছাহ্ আলাইহাস সালাম: সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত হামযাহ্ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম) তিনি বনূ সা’দ ইবনে বকর গোত্রের এক ক্বওমের নিকটে দুধপানরত ছিলেন। উনার সেই মহাসম্মানিতা দুধ মাতা আলাইহাস সালাম তিনি একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত দুধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার তত্ত্বাবধানে অবস্থান মুবারক করছিলেন। সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ, সীরাতে হালাবিয়্যাহ্, ইবনে সা’দ ইত্যাদি)
এছাড়া ‘সুবুলুল হুদা ওয়ার রশাদসহ’ আরো কিছু কিতাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আরো ৩ জন মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদের কথা উল্লেখ করা হয়। এ ব্যাপারে বর্ণিত রয়েছে যে, একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাশ দিয়ে বনূ সুলাইম গোত্রের তিনজন বিশেষ মহিলা আলাইহিন্নাস সালাম উনারা কোথাও যাচ্ছিলেন। উনারা ছিলেন বাকেরা (কুমারী)। তখন উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখে নিজেদেরকে ধন্য করার লক্ষ্যে উনারা নিজেদের পেস্তান মুবারক (স্তন মুবারক) উনার মহাসম্মানিত খিদমত মুবারক-এ পেশ করেন। তখন কুদরতীভাবে উনাদের পেস্তান মুবারক থেকে দুধ মুবারক প্রবাহিত হন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দয়া করে মহাসম্মানিত দুধ মুবারক পান করে উনাদেরকে ধন্য করেন। সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ, আস সীরাতুল হালাবিয়্যাহ্, তারীখুল খমীস ইত্যাদি)
উনারা হচ্ছেন-
৪. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আর রবিআহ্্ আলাইহাস সালাম তিনি,
৫. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল খ¦মিসাহ্ আলাইহাস সালাম তিনি এবং
৬. সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আস সাদিসাহ্ আলাইহাস সালাম তিনি।
কোনো কোনো বর্ণনায় রয়েছেন, এই তিনজন সুমহান ব্যক্তিত্বা মুবারক উনাদের প্রত্যেকেরই মহাসম্মানিত নাম মুবারক ছিলেন সাইয়্যিদাতুনা হযরত আতিকাহ্ আলাইহাস সালাম। উনাদের শান
মুবারকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন,
اَنَا اِبْنُ الْعَوَاتِكِ مِنْ سُلَـيْمٍ
“আমি বনূ সুলাইম গোত্রের হযরত আতিকাহ্ আলাইহিন্নাস সালাম উনাদের আওলাদ।” সুবহানাল্লাহ! (আস সীরাতুল হালাবিয়্যাহ্)
উল্লেখ্য যে, শেষোক্ত ৪ জন মহাসম্মানিত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদের ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য কিতাবাদিতে পাওয়া যায় না। ফলশ্রম্নতিতে উনাদের মহাসম্মানিত আহাল কে ছিলেন বা উনাদের মহাসম্মানিত আওলাদ কত জন ছিলেন, সেই তথ্য কিতাবাদিতে পাওয়া যায় না। তাই, উনাদের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা কতজন ছিলেন, সেই বর্ণনাও কিতাবাদিতে পাওয়া যায় না।
মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ১৩ জন মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়। উনাদের মধ্যে মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম উনারা ছিলেন ৮ জন আর মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন ৫ জন। উল্লেখ্য যে, যেই ৫ জন মহাসম্মানিত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়, উনারা প্রত্যেকেই ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম
১. সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম: উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত হামযাহ্ আলাইহিস সালাম’। উনার সম্মানিত কুনিয়াত মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত আবূ ইয়া’লা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত আবূ ‘আম্মারাহ্ আলাইহিস সালাম’। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচা ও মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই দুই দিক থেকে। প্রথমত সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার দিক থেকে এবং দ্বিতীয়ত বনূ সা’দ ইবনে বকর গোত্রের এক মহাসম্মানিত ব্যক্তিত্বা মুবারক অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছালিছাহ্ আলাইহাস সালাম উনার দিক থেকে। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে অত্যন্ত মুহব্বত মুবারক করতেন। সুবহানাল্লাহ! তিনি ইরশাদ মুবারক করেন,
خَيْـرُ اَعْمَامِىْ حَضْرَتْ حَـمْزَةُ عَلَيْهِ السَّلَامُ
“সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমার শ্রেষ্ঠতম চাচা।” সুবহানাল্লাহ! (উসদুল গ্ববাহ্)
২. সাইয়্যিদুনা হযরত জা’ফর ইবনে আবী ত্বালিব আলাইহিস সালাম: তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই ও মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনি দুধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! (তারীখে ইয়া’কূবী) তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। তারপর তিনি হাবশায় হিজরত মুবারক করেন। অতঃপর ৭ম হিজরী শরীফ পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসে সম্মানিত খায়বার জিহাদ মুবারক উনার সময় হাবশা থেকে মহাসম্মানিত মদীনা শরীফ আগমন করেন। তারপর তিনি ৮ম হিজরী শরীফে সম্মানিত মুতার জিহাদ মুবারকে সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৩. সাইয়্যিদুনা হযরত মাসরূহ আলাইহিস সালাম: তিনি ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ!
৪. সাইয়্যিদুনা হযরত আবূ সালামাহ্ আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুগ্ধ মুবারক পান করেন। তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ফুফু সাইয়্যিদাতুনা হযরত বার্রাহ্ বিনতে আব্দুল মুত্ত্বালিব আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! কাজেই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আপন ফুফাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। তিনি প্রথমে হাবশায় অতঃপর মহাসম্মানিত মদীনা শরীফ হিজরত মুবারক করেন। তিনি সম্মানিত বদর ও উহুদ জিহাদ মুবারক-এ অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ! (ইবনে হিশাম, মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ্, আর রওদ্বুল উন্ফ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, ইবনে সা’দ, ইস্তী‘আব, উসদুল গবাহ্, আল ইছাবাহ্, ইমতাউল আসমা’ ইত্যাদি)
৫. হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। তাই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই উনাদের অন্তভুর্ক্ত। তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। এক বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘দারুল আরকামে’ সম্মানিত তাশরীফ মুবারক নেয়ার পূর্বে হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি, হযরত উবাইদা ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত আব্দুর রহমান ইবন আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, সাইয়্যিদুনা হযরত আবূ সালামাহ্ আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আলাইহিস সালাম তিনি এবং হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা এক সাথে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (ইবনে সা’দ) হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি দুইবার সম্মানিত হিজরত মুবারক করেন। প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার মহাসম্মানিত মদীনা শরীফ। তিনি মহাসম্মানিত মদীনা শরীফে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মধ্যে সর্বপ্রথম মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন এবং সর্বপ্রথম উনাকে মহাসম্মানিত জান্নাতুল বাক্বী’ শরীফে দাফন মুবারক করা হয়। উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট তাশরীফ মুবারক নেন ও উনাকে বূছা মুবারক দেন এবং ইরশাদ মুবারক করেন- “হে হযরত উছমান আলাইহিস সালাম! আপনার উপর মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক বর্ষিত হোক; আপনি দুনিয়া থেকে কিছু গ্রহণ করেননি, দুনিয়াও আপনার কাছ থেকে কিছু নিতে পারেনি।” সুবহানাল্লাহ! (হিলইয়াতুল আউলিয়া)
অন্য বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বূছা মুবারক দেন এবং মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন (কান্না মুবারক করেন)।” সুবহানাল্লাহ! (যাখীরাতুশ শাকিরীন)
৬. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে আব্দুল উয্যা আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ! কেউ কেউ উনার আরেকটি নাম মুবারক- ‘সাইয়্যিদুনা হযরত দ্বমরাহ্ আলাইহিস সালাম’ বলেছেন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, বাইহাক্বী, সীরাতে হালাবিয়্যাহ্, সীরাতে ইবনে কাছীর, আল ইছাবাহ্ ইত্যাদি)
৭. সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিমুস সালাম: তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বড় চাচা সাইয়্যিদুনা হযরত হারিছ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার ১ বছর পর পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। উনাকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি সম্মানিত দুধ মুবারক পান করান। কাজেই, তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা, ইবনে সা’দ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারহুয যারক্বানী) তিনি মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৮. সাইয়্যিদুনা হযরত হাফ্ছ ইবনে হারিছ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্)
মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম
১. সাইয়্যিদাতুনা হযরত কাবশাহ্ আলাইহাস সালাম: সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদগণ উনাদের মধ্যে তিনি সর্বপ্রথম দুনিয়ার যমীনে মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করেন। উনার সম্মানিত নাম মুবারক অনুযায়ী সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি ‘সাইয়্যিদাতুনা হযরত উম্মু কাবশাহ্ আলাইহাস সালাম’ এই মহাসম্মানিত কুনিয়াত মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (সীরাতে হালাবিয়্যাহ্ ১/১২৯, সীরাতে ইবনে কাছীর ১/২২৫)
২. সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম: যে সকল মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়ে বেমেছাল কামিয়াবী মুবারক হাছিল করেছেন, উনাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! তিনি উনার মহাসম্মানিত মাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৫ বছর মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন- যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের নিকট মহাসম্মানিত অবস্থান মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ!
৩. সাইয়্যিদাতুনা হযরত উমাইমাহ্ বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারফুল মুস্ত্বফা)
৪. সাইয়্যিদাতুনা হযরত উনাইসাহ্ বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (ইবনে হিব্বান, ইবনে কাছীর, সুবুলুল হুদা ওয়ার রশাদ ইত্যাদি)
৫. সাইয়্যিদাতুনা হযরত আসিয়া বিনতে হারিছ আলাইহাস সালাম: তিনিও ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্, শারফুল মুস্ত্বফা)
উল্লেখ্য যে, সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্য কারো ব্যাপারে কিতাবাদিতে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না।
স্মরণীয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদেরকে এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদেরকে বেমেছাল মুহব্বত মুবারক করেছেন, উনাদের মুহব্বতে তিনি মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেছেন (কান্না মুবারক করেছেন), উনাদেরকে হাদিয়া-তোহফা মুবারক দিয়েছেন। আর তিনি উনাদের আগমনে খুশি হয়ে উনাদের মুহব্বত মুবারকে দাঁড়িয়ে উনাদের জন্য স্বয়ং নিজে মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) দ্বারা স্বীয় মহাসম্মানিত চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন, উনাদেরকে সেই মহাসম্মানিত চাদর মুবারকে বসিয়েছেন এবং উনাদেরকে বূছা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
আর সম্মানিত শরীয়ত উনার ফয়ছালা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে সকল সুমহান ব্যক্তিত্ব মুবারক উনাদেরকে মুহব্বত মুবারক করেছেন, তা’যীম-তাকরীম করার তা’লীম মুবারক দিয়েছেন বা নির্দেশ মুবারক দিয়েছেন, সেই সকল সুমহান ব্যক্তিত্ব মুবারক উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম করা সমস্ত সৃষ্টির জন্য ফরযে আইন। সুবহানাল্লাহ! আর এই আমল মুবারক উনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ মুহব্বত, নিসবত-কুরবত ও রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল হয়। সুবহানাল্লাহ!
যদি তাই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদেরকে এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদেরকে কতটুকু মুহব্বত মুবারক ও তা’যীম-তাকরীম মুবারক করতে হবে, উনাদের কতটুকু ছানা-ছিফত মুবারক করতে হবে এবং এই আমল মুবারক উনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতটুকু খাছ মুহব্বত, নিসবত-কুরবত ও রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল হবে, সেটা সমস্ত সৃষ্টির চিন্তা-কল্পনার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ!
-আল্লামা মুফতী মুহাদ্দিছ মুহম্মদ ইবনে মারইয়াম।