১। জিজ্ঞাসা: ক্বিবলা কাকে বলে?
জাওয়াব: ক্বিবলা হচ্ছে সেই দিক যে দিকে মুখ ফিরানো হয় বা যার মুহব্বতে মন ঝুকে পড়ে।
২। জিজ্ঞাসা: সম্মানিত ঈমান উনার ক্বিবলা কি?
জাওয়াব: মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
৩। জিজ্ঞাসা: ক্বিবলায়ে ক্বুলূব বা অন্তরের ক্বিবলা কি?
জাওয়াব: মহাসম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা।
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কত জন?
২। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন হওয়ার পূর্বে কোন কোন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কোন শাদী মুবারক হয়নি?
৩। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কতজনের থেকে মহাসম্মানিত আওলাদে রসূল আলাইহিমুস সালাম যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন?