১। বদরের যুদ্ধে কোন হিজরীর, কোন মাসে, কোন তারিখে কোথায় সংঘটিত হয়েছিল?
২। হযরত জিবরাইল আলাইহি ওয়া সালাম তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আল্লাহ পাক উনার তরফ হতে কয় টুকরা বিশিষ্ট টুপি হাদিয়া স্বরূপ দিয়াছিলেন?
৩। ইলমে তাসাউফের উপরে সর্ব প্রথম কোন বুযুর্গ ব্যক্তি সুবিন্যস্তভাবে কিতাব রচনা করেন? এবং উক্ত কিতাবের নাম কি?
নিয়মাবলী:
১। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। তবে উত্তর প্রত্রিকার সঙ্গে সঙযোজিত অংশে পাঠাতে হবে।
২। প্রশ্নসমূহ যে ইংরেজী মাসের পত্রিকায় প্রকাশিত হয়েছে উত্তর সে মাসের পরবতৃী মাসের ১৫ তারিখের মধ্যে অফিসে পৌঁছাতে হবে।
৩। সর্বাধিক তিনজন সঠিক উত্তরদাতাকে পুরস্কার হিসাবে পরবতৃী তিন সংখ্যা পত্রিকা ডাকযোগে পাঠানো হবে।
৪। সঠিক উত্তরদাতার সঙখ্যা তিনের অধিক হলে লটারীর মাধ্যমে তিনজন নির্বাচিত হবে।
৫। প্রতিযোগিতার সব ব্যাপারে বিচারকম-লীর সিদ্ধান্তই চুড়ান্ত।
হাদীছ শরীফ-এ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন: যারা আমার জন্য অপরকে ভালবাসে, মজলিস করে, একে অপরের নিকটে বসবাস করে এবং একে অপরের জন্য ব্যয় করে, তাহাদের জন্য আমার ভালবাস সুর্নিশ্চিত।
অন্য বর্ণনায়: আমার গৌরবের জন্য যাহারা পরস্পরকে ভালবাসে তাহাদের জন্য আলোর মিম্বর হইবে। নবী এবং শহীদগণ তাহাদিগকে ঈর্ষা করবেন। বর্ননায় হযরত মায়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। (মালেক ও তিরমিজী)